somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আয় করার অদ্ভুত এক পদ্ধতি!

২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশ কিছুদিন আগে ইন্টারনেটে একটা আর্টিকেল পড়ছিলাম। আর্টিকেলটার বিষয় ছিল বাসা থেকে কিভাবে কোন টাকা খরচ না করে অনলাইনের মাধ্যমে আয় করা যায়। অনলাইনে আয় করার যে এত পদ্ধতি আছে তা ঐ আর্টিকেল পড়ার আগে জানতাম না।

বিভিন্ন ধরণের পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি পরে মনে হল এই পদ্ধতিটা আমার জন্য সবচেয়ে ভাল কারণ এই পদ্ধতিতে বাস্তবিক অর্থে আমাকে কোন কাজ করতে হবেনা।

ভাবছেন আমি হয়তোবা খুব অলস তাই এই ধরণের পদ্ধতি পছন্দ করেছি :P আসলে কিন্তু ব্যাপারটা উল্টো। ব্যক্তিগত, পারিবারিক, পেশাগত ও একটি প্রকল্পের কাজে আসলে আমি কয়েক মাস ধরে এত ব্যস্ত থাকি যে নতুন করে কোন কিছু শিখে বা করে আয় করার চিন্তা আপাতত মাথায় আনা সম্ভব না।

যাহোক, আর্টিকেলটা পড়ে ওয়েবসাইটটা ভিজিট করলাম আর জানতে পারলাম আয় করার অদ্ভুত কিন্তু মজার এক পদ্ধতি! পুরো পদ্ধতিটি এরকমঃ

কোম্পানীটি একটি সফটওয়ার তৈরী করেছে। এই সফটওয়ারের মাধ্যমে কোম্পানিটি আপনার কম্পিউটার এর অলস সময়গুলো আপনার কাছ থেকে ভাড়া নিবে। এর বিনিময়ে আপনার কম্পিউটারের ক্ষমতা অনুযায়ী আপনি আয় করবেন। ব্যপারটি এরকম যে, কোম্পানিটি ইন্টারনেটের মাধ্যমে তাদের সফটওয়ার দিয়ে আপনার কম্পিউটারের প্রসেসিং ক্ষমতা কাজে লাগাবে এবং এই ক্ষমতা তাদের কাছ থেকে তাদের ক্লায়েন্ট কিনে নিবে।

একটা উদাহরণ দেই। মনে করুন আপনি বিজ্ঞানের জটিল একটি বিষয় নিয়ে গবেষণা করছেন। আপনার কোন একটা পরীক্ষা নিরীক্ষার ফল বিশ্লেষণ করার জন্য হাই পারফর্মেন্সের কম্পিউটার দরকার। কিন্তু আপনার ল্যাবে এই ধরণের কম্পিউটার নাই এবং এই গবেষণার জন্য এই ধরণের কম্পিউটার কেনা ও মেইন্টেনেন্স করা আপনার জন্য ব্যয়বহুল এবং অপ্রয়োজনীয়। এক্ষেত্রে আপনি অনেক কম খরচে এই কোম্পানিটিকে আপনার ফলাফল বিশ্লেষণ এর দায়িত্ব দিলেন। কোম্পানিটি আপনার পুরো কাজটিকে অনেক ছোট ছোট অংশে ভাগ করল যেন সাধারণ মানের কোন কম্পিউটারে এগুলো নিয়ে কাজ করা যায়। এরপর তারা যাদের থেকে প্রসেসিং পাওয়ার ভাড়া নিল মানে আমাদের মত সেই সব সাধারণ কম্পিউটার ব্যবহারকারীর কম্পিউটারের মাধ্যমে সেই ছোট কাজগুলো করিয়ে নিয়ে পুরো কাজের ফলাফল আপনাকে দিয়ে দিল।

আপনি এই কোম্পানীর ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার পর সফটওয়ারটি ডাউনলোড করতে পারবেন। সফটওয়ারটি ডাউনলোড করার পর আপনার কাজ হবে অনলাইনে থাকা অবস্থায় সফটওয়ারটি চালু রাখা। সফটওয়ারটি আপনার কম্পিউটারের ক্ষমতার উপর নির্ভর করে আপনার আয়ের ক্যালকুলেশন করবে এবং আপনার একাউন্টে টাকা জমা হবে।

কোম্পানিটির পলিসি অনুযায়ী আপনি আপনার একাধিক কম্পিউটার থাকলে প্রতিটিতেই এই সফটওয়ারটি ইন্সটল করতে পারবেন তবে একটি কম্পিউটারে শুধু একবার এই সফটওয়ার ইন্সটল করা যাবে।

একটা বিষয় জানিয়ে রাখি। আসলে আমাদের কম্পিউটারের প্রসেসিং পাওয়ার ঠিক কি কাজে লাগবে তা কিন্তু আপনি বা আমি জানতে পারবনা। এই ব্যপারটির উদ্দেশ্য খুব ভাল হতে পারে আবার খারাপও হতে পারে। তবে খারাপ উদ্দেশ্যের ব্যপারে যেহেতু কোন প্রমাণ নেই তাই শুধুমাত্র সন্দেহের বশবর্তী হয়ে তো আর এটা বলা যাবে না যে এই কোম্পানী আমাদের কম্পিউটারের প্রসেসিং পাওয়ার খারাপ কোন কাজে দিবে।

আমি কয়েকদিন আগে এই সাইটে রেজিস্ট্রেশন করেছি। এখন সফটওয়ারটির বিটা ভার্সন চলছে। কোম্পানীর তথ্য অনুযায়ী আগামী ১০ নভেম্বর এটির ফাইনাল ভার্সন ডাউনলোড করা যাবে যেটির মাধ্যমে আশা করছি খুব সামান্য হলেও একটা ইনকাম হবে।

এই ইনকামে আপনি বড়লোক হবেন না। তবে যেহেতু আমরা সবাই প্রায় প্রতিদিনই কোন না কোন কাজে কম্পিউটার অন করে রাখি তাই আমাদের কাজের ফাঁকে যতটুকু ইনকাম হবে তার পুরোটাই তো আমাদের লাভ। আর সফটওয়ারটি যেহেতু ব্যাকগ্রাউন্ডে রান করবে তাই আপনার মুল কাজে কোন বাধাও হবেনা।

তাই আপনি যদি আগ্রহী হন তাহলে নিচের লিংকটি ক্লিক করে রেজিস্ট্রেশন পেজটি ভিজিট করে রেজিস্ট্রেশন করতে পারেন। রেজিস্ট্রেশন করার সময় ফ্রি রেজিস্ট্রেশন করবেন। পেইড মেম্বার হতে গেলে রেজিস্ট্রেশন এর সময় ১৫০ ডলার লাগবে!

Register at Idle Processor Utilization Services

এই সাইটে রেজিস্ট্রেশন করতে গেলে আমি যতটুকু বুঝেছি তা হল, আপনাকে কারও না কারও রেফারেন্সে রেজিস্ট্রেশন করতে হবে। উপরের লিংকটি দিয়ে রেজিস্ট্রেশন করলে আপনি আমার রেফারেন্সে রেজিস্ট্রেশন করবেন। আবার আপনার রেফারেন্সে আপনার পরিচিতরা এবং বন্ধু-বান্ধবরাও রেজিস্ট্রেশন করতে পারবে এবং এই অদ্ভুত উপায়ে আয়ের পথটি খুঁজে পাবে।

যা হোক আপনি ভাল থাকুন, সুস্থ থাকুন এই কামনায় শেষ করছি।

~এহসান

বিশেষ দ্রষ্টব্যঃ এই লেখাটির সর্বস্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০১
৭টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গুম আর গুপ্ত

লিখেছেন সামছুল আলম কচি, ২৫ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:১৫


খোঁজ করলে দেখাি যাবে, কুকুর-বিড়াল পালকদের অনেক কাছের আত্মীয়-পরিজন অনেক কষ্টে জীবন কাটাচ্ছে। তাদের প্রতি কোনও দয়া-মায়া নেই; অথচ পশুদের জন্য... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৯

লিখেছেন রাজীব নুর, ২৫ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:০৫



মসজিদে বসে মদ খেতে দাও, অথবা সেই জায়গাটা দেখাও যেখানে আল্লাহ নেই।

বহুদিন ধরে গল্প লেখা হয় না!
অথচ আমার গল্প লিখতে ভালো লাগে। সস্তা প্রেম ভালোবাসা বা আবেগের... ...বাকিটুকু পড়ুন

=পাতার ছাতা মাথায় দিয়ে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৫ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:২৯


মনে আছে ছেলেবেলায়
ঝুমঝুমিয়ে বৃষ্টি এলে,
পাতার ছাতা মাথায় দিয়ে
হাঁটতাম পথে এলেবেলে।

অতীত দিনের বৃষ্টির কথা
কার কার দেখি আছে মনে?
শুকনো উঠোন ভিজতো যখন
খেলতে কে বলো - আনমনে?

ঝুপুর ঝাপুর ডুব দিতে কী
পুকুর জলে... ...বাকিটুকু পড়ুন

তালেবান ঢাকায়, রাষ্ট্র ঘুমায়

লিখেছেন মেহেদি হাসান শান্ত, ২৫ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:৩২

জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশে অনেক কিছু নতুন হইছে। নতুন সরকার, নতুন মুখ, নতুন বুলি। কিন্তু একটা জিনিস খুব চুপচাপ, খুব সাবধানে নতুন হইতেছে, যেইটা নিয়া কেউ গলা ফাটাইতেছে না। তালেবানের... ...বাকিটুকু পড়ুন

মুখোশ খুলে গেছে ও আয়না ভাঙ্গা শুরু হয়েছে!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:৫৬

মুখোশ খুলে গেছে ও আয়না ভাঙ্গা শুরু হয়েছে!

image upload problem

বাংলাদেশে একসময় খুব জনপ্রিয় একটা পরিচয়-“আমি সুশীল”, “আমি নিরপেক্ষ”, “আমি কোনো দলের না”। এই পরিচয় ছিল আরামদায়ক, নিরাপদ, সম্মানজনক। এর... ...বাকিটুকু পড়ুন

×