somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শৈশব

১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খুব ছোটবেলার স্মৃতিচারণ মোটেও স্বল্পআয়াসসাধ্য নয় ।বিক্ষিপ্ত স্মৃতির খন্ড সাজাতে গিয়ে প্রায়শই ব্যর্থ হই ।যে ঘটনা বেশ ভালভাবেই মনে আছে বলে ধারণা হয় ‚ঘরোয়া আলাপে সেটা বলে ফেলে দেখি ওই ঘটনার সময় পৃথিবীতে আসিনি ।গল্প শুনেশুনে মস্তিষ্ক তাতে কখন বাস্তবতার রঙ দিয়েছে আমারি অজান্তে l


ছেলেবেলায় পরিচিত ভূবন ছিল বাড়ির উঠান;বাগান তারপর ছোট্ট একটি বাজার ।বাজারের পাশে বড়ো বড়ো কয়েকটি পুকুর ।লোকে বলে গুপীধরের পুকুর ।বিকেলে জেদ করতাম গুপীধারে যাব ।ছোট্ট ঠোঁট ফুলিয়ে ছলছলছলনেত্র জেদ ।আমি যাবই যাব ওই দুর গুপীধরপারে ।কোনকোন দিন চাচাতো ভাই বোনদের সাথে গুপীধার ভ্রমণ হতো সার্থক-সম্ভব ।পুকুর পারের থেকে দূরে তখনকার রহস্যময় সন্ধ্যালোকে দেখতাম আরও দূরের ছমছমে আমবাগান ।একেবারে তরুছায়ামসীমাখা বলা যায় ।কী আছে সেই বাগানে ;তারপর আরও দূরে !অনেক অনেক দুরে ।জিজ্ঞেস করলে নাঈমা আপা বলতো ওইদিকে শুধু জঙ্গল ভরা ভূত ।এই একটি কথা ভূত!দুই তিন বত্‍সরের শিশুর অর্থহীন কত কী কেন কীভাবে সব বিলীন হয় ভূতে ।


বড় বড় চোখ জিজ্ঞাসা ‚কৌতুহল নিয়ে তিন বছরের জীবন দিয়ে দ্যাখে সে তাই ওই ওপারের ভূতের জঙ্গল ।ওদিকে এখন যেতে মানা ।বড় হলে একদিন যেতেই হবে!


এতো গেল তিন বছরের আমি'র পশ্চিমপারের অবাধ সীমানার কথা ।


পুবপার আরও অনেক ছোট ।কয়েকশ গজ গেলে ছোট্ট গ্রাম শেষে আমের ঘন জঙ্গল ।সোনাহারের বাগান ।পরিচারিকা জোসনা আপার কোলে আমার ভ্রমণ সেই বাগানের অনেক আগেই শেষ হয়ে যেত ।আরও এগুলো আবার সেই ভূত! উত্তর দিকে গৌড়ের সোনামসজিদ ঘুরে এসেছি ।দুই পাশে ঘন আমের বনের পাশে রাস্তা; মাঝেমধ্যে ছোটছোট বাজার ।ওইসব ঘন আমবনে আর কৌতুহল নয় ।জানি তো ভূত ।


দক্ষিণে ঢাকা যাওয়া হল কিছুদিন পর ।এত দূর? পৃথিবীর বিশালতায় মুগ্ধ হয়েছিলাম কিনা জানিনা তবে অসংখ্য ভূতের সাথে সাথে অজস্র মানুষ আছে বুঝেছিলাম ।

বুঝে খুবই ভরসা পেয়েছিলাম সন্দেহ নেই ।
তবে পশ্চিম ও পূর্ব দিকে সন্দেহ অনন্ত ।

উত্তর দক্ষিণে সরু একটি জগৎ মানুষদের; শিশুমনের আবিষ্কৃত এই জগৎ তখন রহস্যহীন ‚সহজগম্য আর এর বাইরে সমস্ত জগৎময় রহস্য ।

ছেলেবেলার ভৌগলিক ধারণা ঘুচে গেছে; ভুতগুলোসব কোথায় চলে গেছে কবে

কিন্ত এখন পুরো জগৎ টাই একটি রহস্য ।

জানি একজীবনে সমস্তটাই প্রায় অগম্য হবে ।সোনালী মেঘের পর মেঘ আমার!বাগানের পর অন্তহীণ বাগান ....
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের শাহেদ জামাল- ১০০

লিখেছেন রাজীব নুর, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৮



মাঝে মাঝে খুব অবিশ্বাস্য ব্যাপার সহজ ভাবে ঘটে যায়।
এই যে আমি শাহেদ। শাহেদ জামাল। রমিজ উদ্দীনের ছেলে। আমাকে একটা ঘরে বন্ধী করে রাখা হয়েছে। ছোট ঘর। ঘরে... ...বাকিটুকু পড়ুন

শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২



শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

গতকাল এক বাবার ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগ, তাঁর মেয়েকে একটি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল যৌন নিপীড়ন করেছেন। বাবার প্রতিক্রিয়া সঠিক ছিল... ...বাকিটুকু পড়ুন

অনেকটা পথ হেঁটে এসেছি

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:০৫




১৯৯৭ সাল।

আমি তখন ক্লাস নাইনে পড়ি।

স্কুল থেকে বাড়ি ফেরার পথে মামুন ভাইয়ের একটা অডিও ক্যাসেটের দোকান ছিল। পাশেই মির্জা ভাইয়ের কনফেকশনারি। টিফিনের সময় ওখানে প্যাটিস খেতাম।

সেই সময় অডিও ক্যাসেটের... ...বাকিটুকু পড়ুন

দেশটাতো এখন রাজাকারদের....

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৮




একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা শিক্ষা একটা কর্মবিমুখ শিক্ষা

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৫

এদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন

×