somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঐশী ও নষ্ট সমাজের আমরা

২৩ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফুটপাত দিয়ে চলতে চলতে কানে ভেসে আসে টুকরো টুকরো কথা, ‘’মাইয়া আবার বাপ-মায়েরে মারে কেমনে?’’ অফিসে কাজের অবসরে কলিগদের সাথে বসার একটু সুযোগ হলে শুনি, ‘’আপনি কি মনে করেন একদিনেই সে এমন হয়ে গেছে?’’ চিন্তিত আরেক কলিগ দীর্ঘশ্বাস ফেলেন, ‘’কী যে করি আমার ছেলেটাকে নিয়ে!’’

পত্র পত্রিকা, টিভির টকশো, স্কুলের অভিভাবক ছাউনির আড্ডা, চায়ের দোকান, ফেসবুকের স্ট্যাটাস... যেখানেই কান রাখবেন শুনতে পাবেন ভেসে আসা শব্দগুলো...ঐশী, ইয়াবা, বাবা-মায়ের সচেতনতা, দুর্নীতি...। পুলিশ কর্মকর্তা ও তার স্ত্রী হত্যা এবং হত্যাকাণ্ডে সন্তান ঐশীর জড়িত থাকার খবরটি সাম্প্রতিক সময়ে একটি আলোচিত বিষয়। সবার নজর হঠাৎ করে এদিকেই ফোকাস হয়ে গেছে। রাতারাতি সবাই যেন বাবা-মায়ের দায়িত্ব নিয়ে সচেতন হয়ে উঠছেন। শুধু নিজের সন্তানই নয়, সন্তানের বন্ধু বান্ধব নিয়েও ভাবতে শুরু করেছেন।

আমাদের দেশের বাবা-মায়েদের মধ্যে গুড প্যারেন্টিং নিয়ে ধারণা প্রায় নেই বললেই চলে। এমন কি শিক্ষিত সচেতন, মূল্যবোধ সম্পন্ন বাবা-মায়েদের মধ্যেও এ সংক্রান্ত সচেতনতা দেখা যায় না। আমাদের দেশের বাবা-মায়েরা আগে সন্তান জন্ম দেন, তারপরে সন্তান লালন পালন করতে করতে প্যারেন্টিং শেখেন। শৈশবে নিজেরা যে পদ্ধতিতে বাবা-মায়ের কাছে লালিত পালিত হয়েছিলেন, সে পদ্ধতিই নিজের সন্তানের উপর প্রয়োগ করেন। সন্তান ঠিক মত খাচ্ছে কি না, পরীক্ষায় এ প্লাস পাবে কি না, কোন কোচিং-এ পড়ালে ভাল হবে এসব নিয়ে বাবা-মায়েরা যতটা মাথা ঘামান, সন্তানের শারীরিক- মানসিক বিকাশ ঠিক মত হচ্ছে কি না তা নিয়ে ততটা সচেতন নন। সেদিক দিয়ে আমি বলবো এই বাবা-মায়েরা সন্তান লালন –পালনে অপরিপক্ক। তারা যে শুধু অপরিপক্ক তা-ই নয়, অপরিনামদর্শীও বটে। দুই-তিন পুরুষ পূর্বের পরিবার পদ্ধতি, জীবন যাপন পদ্ধতি, ধ্যান ধারণা, প্রযুক্তির ব্যবহার, পোশাক পরিচ্ছদ ইত্যাদি কোন কিছুর সাথেই বর্তমান সময়ের তেমন মিল নেই। সব কিছুই পরিবর্তন হচ্ছে, আর সে পরিবর্তন গ্রহণ করে তার সাথে আমরা নিজেদের মানিয়েও নিচ্ছি। শুধু পরিবর্তন হচ্ছে না, আমাদের সন্তান লালন পালন পদ্ধতির ক্ষেত্রে। অবশ্য এ নিয়ে আগ্রহী ব্যক্তির জন্যও নেই আরো জানার সুযোগ। সন্তানকে নিয়ে সমস্যা তীব্র আকার ধারণ করলে পরে সাইক্রিয়াস্টিসের কাছে দৌঁড়ানোই শেষ ভরসা।

সুযোগ পেলেই ঐশীর বয়সী ছেলেমেয়েদের কাছে আমি যখনই জানতে চেয়েছি, সবাই যে বলে, তোমাদের প্রজন্মটা উচ্ছন্নে গিয়েছে, তোমরা নষ্ট হয়ে যাওয়া প্রজন্ম। কথাটা কি সত্য? ওরা একবাক্যে স্বীকার করেছে, ‘’হ্যাঁ, সত্য। আমরা উচ্ছন্নে যাওয়া, নষ্ট প্রজন্ম।‘’ কিন্তু কী এমন জিনিস যা ওদের ‘’নষ্ট’’ করে দিচ্ছে? জানতে চেয়েছি ওদের কাছেই। ওদের উত্তর –নতুন প্রযুক্তি, মোবাইল, ফেসবুকের ব্যবহার। আমি মানতে পারি ণই ওদের জবাব। নতুন প্রযুক্তি তো ওদের আরো আধুনিক করবে! নতুন নতুন তথ্য, জ্ঞানে ওদের তো পরিপূর্ণ হয়ে উঠার কথা! আর আমাদের উচিত ওদের সমীহ করে চলা! তবে ওরা কেন নিজেরাই নিজেদের ‘’নষ্ট’’ বলে স্বীকার করে নিচ্ছে? কিসের চর্চা তবে ওরা করছে? এর জন্য আসলে দায়ী কারা? সেই অপরিপক্ক ও অপরিনামদর্শী বাবা-মায়েরা? নাকি এই সমাজ ব্যবস্থা?

আমি প্রশ্ন করতে চাই সেই সব বাবা-মায়েদের কাছে, যারা তাদের অল্প বয়সী ছেলেমেয়েদের হাতে মোবাইল বা ইন্টারনেট সংযোগ সহ পিসি/ল্যাপটপ তুলে দিচ্ছেন তাদের কাছে। তারা কি কখনো এসব ব্যবহারের যে আদব কায়দা ও নৈতিকতা রয়েছে সেসব সম্পর্কে সন্তানদের সচেতন করেছেন? আমার তো মনে হয় বাবা-মায়েরা নিজেরাও এসব সম্পর্কে সচেতন নন। যে কোন ব্যক্তিরই টেলিফোন, মোবাইল বা ইন্টারনেট ব্যবহারের আদব কায়দা ও নৈতিকতা সম্পর্কে ভাল ধারণা রাখতে হবে। যখন তখন ইচ্ছেমত কাউকে কল যেমন করা যাবে না, তেমনি মোবাইলের অতি ব্যবহার মস্তিষ্কের কেমন ক্ষতি করে সে সম্পর্কে সন্তানদের বুঝিয়ে বলতে হবে। গভীর রাত জেগে মোবাইলে কথা বলা বা নেট ব্যবহারের কুফল সম্পর্কে আপনি আপনার সন্তানকেই একটা এসাইনমেন্ট তৈরি করতে দিন। এসাইনমেন্ট লিখতে গিয়ে সে নিজেই সচেতন হতে পারবে। অপরিচিত ব্যক্তিদের সাথে চ্যাটিং করতে চাইলে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে, কি ধরনের বিপদ হতে পারে সে সম্পর্কেও তাকে বুঝিয়ে বলতে হবে। বিভিন্ন মোবাইল অপারেটরগুলো তাদের বিজ্ঞাপনে রাত জেগে কথা বলা, বেশি বেশি কথা বলাকে উৎসাহিত করে। এমন কি প্রেম-ভালবাসাকে পণ্য করেও এমন সব আকর্ষণীয় বিজ্ঞাপন তৈরি করে, যাতে অল্প বয়সী ছেলে মেয়েরা একজন প্রেমিক/প্রেমিকা না থাকার কারণে নিঃসংগতায় ভুগতে থাকে। ফলে তারা মোবাইলে বা অনলাইনে বন্ধু খুঁজতে থাকে। তার উপর পর্নোগ্রাফের সহজলভ্যতাও এদের উপর বিরূপ প্রভাব ফেলছে। অল্প বয়সেই এরা বিকৃত রুচি নিয়ে বড় হচ্ছে। এর দায়ভার বাবা-মা ও এই সমাজকেই নিতে হবে।

অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? এতদিন আমরা অন্ধ সেজে থাকলেও, ঐশী মেয়েটি হঠাৎ যেন আমাদের চোখ খুলে দিল। এবার আমাদের অন্ধত্ব ঘুঁচুক। এইসব নিয়ে কিছুদিন খুব আলোচনা করে আবার যেন আমরা ঘুমিয়ে না পড়ি। শুধু নিজের সন্তানটিই নয়, অপরকের সন্তানকে নিয়েও ভাবুন। অন্য ছেলে মেয়েদের সাথে মিশে আপনার সন্তানটি বখে যাবে ভেবে তাকে খেলতে না দিয়ে ঘরে আটকে রাখবেন না। বরং আপনি আপনার সন্তানের বন্ধুদেরকেও আপনার বাসায় আসতে দিন, তাদেরকে চিনুন, জানুন। সন্তানের বন্ধু-বান্ধবের বাবা-মায়ের সাথেও যোগাযোগ তৈরি করুন। আর যারা নিজের সন্তানটিকে মাদক, পর্নোগ্রাফি, অসৎ সংগ থেকে দূরে রাখতে পেরেছেন বলে নিজেকে সফল বাবা-মা ভেবে তৃপ্তির ঢেকুর তুলছেন, তাদেরকে বলছি, আপনার পাশের বাড়ির আরেকটি সন্তান যে আপনারই ভাষায় ‘’নষ্ট’’ হয়ে গেছে বলে বিষোদগার করছেন, তার জন্য আপনি কি একটুও দায়ী নন? এ সমাজের প্রতি আপনার ন্যূনতম দায়িত্বটা পালন করে তারপর যতখুশি অন্যের সন্তানদের ‘’নষ্ট’’ বলে গালাগালি করুন।
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৯
৮টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×