somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

এইযেদুনিয়া
পেশায় শিক্ষক হলেও নেশায় লেখক ও পর্যটক। ''ভালো আদর মন্দ আদর''(২০১৩) তাঁর প্রকাশিত প্রথম বই

কনফেশন ২

১৯ শে জুন, ২০১৪ বিকাল ৪:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


তখন আমি ক্লাস টেনের ছাত্র। আমাদের বাসার পাশের বিল্ডিং-এ এক বড় ভাই ছিলেন। একদিন তিনি আমাকে বললেন, বিকেলে যেন তাদের বাসায় আমি যাই। কথামত আমি সেদিন ঐ পাড়াতো বড় ভাইয়ের বাসায় গেলাম। তার বাসায় কেউ তখন ছিল না। আমাকে জিজ্ঞেস করলেন, পর্ন দেখবো কি না। আমি একটা গাধা টাইপ ছেলে ছিলাম তখন।ঐ ভাইয়ের কথায় পর্ন দেখতে রাজি হয়ে গেলাম।ঐ ভিডিও দেখা শেষ হলে বড় ভাই আমাকে একটি অদ্ভুত প্রস্তাব করলেন।কী প্রস্তাব, তা আর বলতে চাচ্ছি না।আমি শুধু ঐ ভাইয়াকে ভদ্রভাবে মানা করে দিলাম। ঐ ভাইও আর কিছু বলেন নি আমাকে। কিন্তু তাকে দেখে খুব ব্যথির মনে হচ্ছিল। আর আমার ভেতরটা রাগে জ্বলছিল।এরপর আর ওখানে বসে থাকা যায় না। আমি ঐ বাসা থেকে বেড়িয়ে চলে এলাম।
এসব ঘটনা অনেক আগের। আমার এসব ভুলে যাওয়ারই কথা। দীর্ঘদিন বিদেশে থাকার কারণে হয়ত ভুলেই গিয়েছিলাম। কিন্তু তবুও ইদানিং এই ছোট্ট ঘটনাটা মনে পড়ে যায়।বিদেশ থেকে দেশে ফিরে নিজের ব্যবসায় ম্ন দিয়েছি। স্ত্রী-সন্তান নিয়েও সুখী।একই পাড়ায় বাসা বলে সেই বড় ভাইয়ের সাথে মাঝে মাঝে পথে দেখা হয়ে যায় আমার। আমাকে দেখলেই উনি মাথা নিচু করে ফেলেন।আর তখনই ঐ ঘটনা আমার মনে পড়ে যায়। ঐ বড় ভাইকে এখন দেখলে আমার কেমন যেন হাসি পায়, আবার কৈশোরের নিজের গাধামীর কথা ভাবলে বিরক্তও লাগে।কেন যে উনার কথায় রাজি হয়ে পর্ন দেখতে রাজি হয়েছিলাম!এটাই ছিল আমার বর ভুল। পুরোনো স্মৃতিটাকে পাত্তা না দেওয়ারই চেষ্টা করি আমি। তবুও যখন ঐ ভাইয়ের সাথে দেখা হয়ে যায়, এসব স্মৃতি মনে পড়ে যায়। মনের উপর তো আর কারো হাত নেই! জানি না, ঐ বড় ভাইয়ের ওসব কথা মনে আছে কি না। শুনেছি, ঐ তিনি এখন বিবাহিত ও তিন সন্তানের জনক।

৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×