somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

এইযেদুনিয়া
পেশায় শিক্ষক হলেও নেশায় লেখক ও পর্যটক। ''ভালো আদর মন্দ আদর''(২০১৩) তাঁর প্রকাশিত প্রথম বই

কনফেশন ৩

২৮ শে জুন, ২০১৪ সকাল ৯:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের দুজনের পরিচয়টা না হলেই সবচেয়ে ভাল হত।বেশ তো ছিলাম দুজন অচেনা, অজানা, অপরিচিত, দুজনের ভিন্ন দুটি আংগিনায়।বিধাতার কি ইচ্ছে কে জানে!একদিন দুজনের পরিচয় হয়ে গেল।খুব সাধারণ কথোপকথন।তারপর আস্তে আস্তে বন্ধুত্ব তৈরি হল।ঘনিষ্ঠতাও বাড়লো।আমরা দুজনেই বুঝতে পারতাম আমাদের দূর্বলতার কথা।কিন্তু কঠিন বাস্তবতা এ দূর্বলতা প্রকাশের কোন সুযোগই রাখল না।ধর্মের দিক থেকে আমরা দুজন আলাদা ছিলাম।সমাজ, সংস্কার, পরিবারের ভ্রুকুটি আমি পায়ে দলে ফেলতে পারতাম, পারতাম সব বাধা তুচ্ছ করে ওর কাছে চলে যেতে।ধর্মীয় বাধাটা বড় কিছু নয় ওর কাছে, এতো আমি ভালো করেই জানি। কিন্তু তবুও তার দিক থেকে কিসের যেন একটা বাধা সব সময়ই দেয়াল হয়ে দাঁড়াতো আমার সামনে। আমাকে সম্পূর্ণভাবে ও গ্রহণ করতে পারতো না কিংবা বলা যায় গ্রহণ করতে চাইত না। এটা যে কেন, আমি কখনো বুঝতে পারি নি। হয়ত ওর আগের প্রেমিকাকে মন থেকে এখনো মুছে ফেলতে পারে নি নাকি ওর ছন্নছাড়া জীবনে আমাকে জড়াতে চায় না।আমি আসলে জানি না ও আমাকে কেন গ্রহণ করতে চায় নি। আমি ওর ইচ্ছেকেই গুরুত্ব দেবার চেষ্টা করেছি। ওকে ওর মতই থাকতে দিয়েছি। আমাদের বন্ধুত্বও তাই অমলিন থেকেছে। আর আমার বুকের ভেতরে একটা আশ্চর্য শুন্যতা কাজ করত, এখনো হয়ত করে।কিন্তু আমার এ অনুভূতির কোন মূল্য যেহেতু ওর কাছে নেই, তাই পরিবারের পছন্দেই বিয়েতে মত দিলাম।বিয়েতে ওকে দাওয়াতও দিলাম।

বিয়ের মঞ্চে কনে সেজে আমি বসে আছি। মনের ভেতরে একটা মিশ্র অনুভূতি কাজ করছিল। নতুন জীবন নিয়ে আমার মধ্যে কোন স্বপ্ন কাজ করছিল না।বারবার শুধু ওর কথাই মনে পড়ে যাচ্ছিল।আমার মনের ভেতরে দুমড়ে মুছড়ে যে হাহাকারের ঝড় বইছিল তার খবর কেউ জানে না।মনে হচ্ছিল কেউ যেন আমার হৃদপিণ্ডটা চিপড়ে চিপড়ে সমস্ত রক্ত শুষে নিচ্ছে।এমন একটি সময়ে আমার সামনে এসে ও দাঁড়ালো।আমার ইচ্ছে করছিল সব নিয়ম-নীতির শেকল ছিঁড়ে ফেলে ওকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদি।অথচ কান্না গোপন করে আমি হাসার চেষ্টা করলাম।ওর হাত থেকে উপহার নিলাম।বিয়ে নিয়ে আমার সাথে হালকা দুষ্টুমিও করল ও।কিন্তু আমি জানি, ওর ভেতরটাও ভেংগে যাচ্ছিল।
বিয়ের ভীড়ে আর ব্যস্ততায় এরপর ওর সাথে আর দেখা হয় নি।বিয়েতে আমি অনেক কেঁদেছিলাম।সবাই হয়ত ভেবেছে, বিয়ের কনে তো কাঁদেই, এও এমনি সে কান্না।কিন্তু আমার এ কান্নায় যে কি ছিল তা শুধু আমিই জানি।বিয়েতে নিজের নতুন জীবন, নতুন সংসার, নতুন মানুষটিকে নিয়ে আমি একটুও ভাবতে পারি নি।এটা কি আমার কোন অপরাধ? যদি আমার অপরাধ হয়ে থাকে তবে তা-ই।আমি ওর কথাই ভাবছিলাম।এখনো ওর কথা মনে পড়ে খুব।বিয়ের পরে আমি ওর সাথে যোগাযোগ রাখার চেষ্টা করেছি।কিন্তু ও দূরে দূরেই থাকতে চাইত।আমার দূর্বলতা ও কষ্টের ব্যাপারটা ও হয়ত অনুভব করতে পারত, তাই এমন স্বেচ্ছা দূরত্ব রাখত।আমি এটা তখন বুঝতে পারতাম না, তাই অভিমান করে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলাম। স্বামী-সন্তান নিয়ে ব্যস্ত থাকার ভান করেছি।কিন্তু সময়-অসময়ে ওর কথাই বারবার মনে পড়ে যায়।যেখানেই থাকুক, ও সুখে থাকুক, ভাল থাকুক, এটাই আমি চাই।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×