somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টেলিভিশন সংক্রান্ত পারিবারিক সূত্র ২

০৭ ই জুলাই, ২০২৩ রাত ৯:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আইজ্যাক নিউটন ১৬৮৭ সালে মহাকর্ষ সূত্র আবিষ্কার করেন। আর আমি ২০১২ সালে টেলিভিশন সংক্রান্ত দুটো পারিবারিক সূত্র আবিষ্কার করেছিলাম। জাতির স্বার্থে সূত্র দুটো আবার মনে পড়ছে৷

২০১২ সালে দেয়া ২য় সূত্রটি এখন আপডেট করা দরকার। স্মার্টটিভি, স্মার্টফোন, ট্যাব এসব যন্ত্রের কথাও এখন উল্লেখ করতে হবে। সেই সাথে বিভিন্ন ওটিটি তো আছেই।

এক সময় পরিবারগুলোতে "এক দেশ, এক নেতা, এক দল" নীতির মতো "এক পরিবার, এক টিভি, এক চ্যানেল " নীতি মেনে চলা হতো৷ ফলে পরিবারের ছেলে বুড়ো সবাই একত্রেই টিভি দেখতো। টিভির নাটকের কাহিনীগুলোতেও সবার উপযোগী কিছু চরিত্র থাকতো। সেখানে যেমন প্রেম থাকতো,,তেমনি সাংসারিক জটিলতা, শিশুদের উপস্থিতি, বৃদ্ধদের জীবন, গৃহকর্মী, পাশের বাসার ভাবি থেকে শুরু করে অফিসের কলিগ,,পথের রিক্সাওয়ালা, টিস্টলের চা বিক্রেতা... এরকম আরো বহু বহু চরিত্রের সমাবেশ থাকতো। তাই সবাই মিলে নাটক যেমন দেখা যেতো, তেমনি, নাটকের কোন না কোন চরিত্রের সাথে নিজের (বা অন্যেরও হতে পারে) সম্পৃক্ততা খুঁজে পাওয়া যেতো। উদাহরণ হিসেবে কোথাও কেউ নেই, বহুব্রীহি, এইসব দিনরাত্রির কথা বলা যেতে পারে।

কিন্তু এখনকার নাটকে বাজেট এত কম যে, এত চরিত্রের অভিনেতা কাস্ট করাই মুশকিল।।তাই দু একজন চরিত্র নিয়ে এমন এক কাহিনীর নাটক হয় যে, পরিবারের সবাইকে নিয়ে বসে দেখাই মুশকিল।।আবার নাটকগুলোতে বলেও দেয়া থাকে না, শিশুদের নিয়ে যেন না দেখা হয়। এখন সবারই আলাদা আলাদা ডিভাইস থাকায় যে যার মতো পছন্দের অনুষ্ঠান দেখে নেয়। গৃহিণী নারীরা বেশি দেখে ভারতীয় সিরিয়াল, তাদের জীবন হয়তো সেখানে প্রতিফলিত হয়। তবে এসব সিরিয়াল আবার ঘরের শিশু, টিনেজ, তরুণ সদস্যদের চাহিদা পূরণ করতে পারে না। তবে সবার আলাদা ডিভাইস থাকায়, খুব একটা সমস্যা হয় না শেষ পর্যন্ত।

আর এখন পরিবারের সবাই একত্রে দেখবে, এ কথা আসলে মাথা থেকে ঝেড়ে ফেলেই ওটিটির ওয়েব সিরিজগুলোর কাহিনী তৈরি করা হচ্ছে। সিরিজগুলোর দর্শকেরাও ভিন্ন রুচির নতুন কিছু সিরিজ আগ্রহ নিয়েই দেখছেন ও পছন্দ করছেন। এগুলো যে সব সময় পরিবারের সবাইকে নিয়ে দেখা যাবে না, দর্শকেরাও তা ভালো করেই এখন জানেন।
যতই আলাদা ডিভাইস থাকুক, যতই দেশে ডিভোর্সের হার বাড়ুক না কেন, বাঙ্গালিদের মধ্যে পারিবারিক বন্ধন এখনো সবচেয়ে বেশি প্রবল। তাই ঈদে অন্তত সবাই চায়, পরিবারের সবাই মিলে একটা সিনেমা দেখে আসতে। আজকাল ভালো ভালো সিনেমা মুক্তি পাচ্ছে। এক সময় পরিবারের সবাই মিলে ইচ্ছে হলে শংখনীল কারাগার বা সালমান শাহের কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দেখে আসা যেতো। পাশাপাশি এমন অনেক সিনেমাও চলতো, যেগুলো দেখার রুচি কারো হতোই না।।পরিবারের সবাইকে নিয়ে দেখা তো দূরের কথা।
এখন অনেক ভালো মুভি পাচ্ছে। মানুষ অনেক আশা করে পরিবারের সবাইকে নিয়ে সিনেমা দেখতে যেয়ে বিব্রত হচ্ছে। অথচ সিনেমার বিজ্ঞাপন, ট্রেলার কোথাও উল্লেখ নেই যে, এগুলো ১৮+ দের জন্য! এর দায় কার? যারা পরিবারের সবাই একসাথে মিলে একটা মুভি দেখতে চায়, তাদের নাকি সিনেমার পরিচালক /প্রযোজকের?

সিনেমার কাহিনীতে বৈচিত্র্য থাকতেই পারে। সব সিনেমা সবার রুচি চাহিদাকে পূরণ করে না, এটাও সত্য। কিন্তু তারপরেও, আজও বাংগালিরা পরিবারের সবাইকে নিয়ে একটা সিনেমা দেখতে চায়। তেমন সিনেমা কি হচ্ছে?

পরান, হাওয়া, সুড়ঙ্গের মতো সিনেমা হোক। আরো হোক, আপত্তি নেই। কিন্তু তাই বলে, শংখনীল কারাগার বা শ্রাবন মেঘের দিনের মতো সহজ সরল সিনেমা কি দর্শকেরা আর পাবে না, যেটা পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করা যায়?
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০২৩ রাত ৯:১৫
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

চাপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১



রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন

আমার সমাধিতে কোনো ফলক রেখো না

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৪


আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।

কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন

×