চাই না তোর মেকি ভালবাসা...........
১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাখি আমি একলা পাখি
বসে আছি উদাস,
সঙ্গী পাখি দূরে কোথাও;
সময় কাটায় বিন্দাস।
শুকনো ডালে বৈরী হাওয়ায়
পুড়ে আমার দেহ,
পাখি আমার বুলায় না গায়;
স্পর্শ দিয়ে স্নেহ।
পাতার ফাঁকে রোদ্দুর গলে
জ্বালায় আঁখি দু'টি,
পাখি আমার নিলো বুঝি;
আমার থেকে ছুটি।
আমার পাখি উড়াল দিলো
কোন সে বনের মাঝে,
পাইনা খুঁজে তারে কোথাও;
সকাল সন্ধ্যা সাঁঝে।
ও পাখি তুই আয়না কাছে
অপেক্ষাতে থাকি,
যায় ভেসে যায় দেখ্ না এসে;
আমার দু'টি আঁখি।
বুকে ব্যথা কণ্ঠে ব্যথা
উঠে না টান সুরের,
কখন পাখি হয়ে গেলি
তুই দূর বহু দূরের।
স্পর্শ দিবি একটুখানি
আমার চোখের পাতায়,
ছায়া হয়ে থাকবি নাকি;
হয়ে আমার মাথায়!
চাইনা আমি অন্য কিছু
ভালবাসা চাই যে,
কষ্টের ক্ষণে থাকবি পাশে;
পাশেতে তুই নাই যে।
কথা দিয়ে রাখিস নে তুই
কোনো কথাই দেখি,
ভালবাসার লোভ দেখিয়ে;
ভাব ধরেছিস মেকি?
১২-০৯-২০১৫
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,...
...বাকিটুকু পড়ুন

১//@দেশ প্রেমিক বাঙালীঃতোমাদের মতো জামায়াতি লাল বদরদের/পাকিস্তানি শারমেয়দের/বরাহ শাবকদের.....
এক বছর রাখতে হবে বেলুচিস্তানে। তাহলে তাদের শৈশব থেকে ধোলাই হওয়া মগজ reset হলে হতেও পারে। reset হলে তারা...
...বাকিটুকু পড়ুন
এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।
নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।
হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের...
...বাকিটুকু পড়ুন
গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫

১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার...
...বাকিটুকু পড়ুন