ছায়ার মত লেগে আছে.....
১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছায়ার মত লেগে আছে
মৃত্যু নামের আজব বন্ধু
ছাড়তে চাইলেও যাচ্ছে না সে
নড়ছে না পা তার এক বিন্দু।
গুনছে প্রহর বন্ধু আমার
নিয়ে যাবে সাথে করে
দেহ থুয়ে আত্মা নিয়ে
আলো ছেড়ে আঁধার ঘরে।
উঠতে বসতে স্মরণ করায়
সাথে আমার আছে সে যে
সময় হলে মৃত্যু ঘন্টা
ঝনঝনাঝন উঠবে বেজে।
নি:শ্বাস মাঝে বসে বসে
পাহারা দেয় চুপিচুপি
আচম্বিতে নিভৃতে সে
পড়াবে আমায় জমটুপি।
পাখির প্রেমে মজেছে সে
বন্দি করছি দেহের ভিতর
টেনে হিঁচড়ে নিবে পাখি
বন্ধু হয়েও হবে পাথর।
মানবে না সে নিষেধ মানা
সময় হলেই দিবে উড়াল
মুঠোয় পোরে পাখি নিতে
বুকে আমার মারবে কুড়াল।
মোহ মায়ার জগত ছেড়ে
চলে যাব ধরা ছেড়ে
মৃত্যু আমায় আলিঙ্গনে
আত্মাপাখি নিবে কেড়ে।
এমন বন্ধু সবার আছে
জেনে রেখো মাটির মানুষ
রঙরঙিলা এই ধরাতে
উড়াও কেবল মিথ্যার ফানুস।
২০-০৩-২০১৬
ছবি নেট কালেক্টেড
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,...
...বাকিটুকু পড়ুন

১//@দেশ প্রেমিক বাঙালীঃতোমাদের মতো জামায়াতি লাল বদরদের/পাকিস্তানি শারমেয়দের/বরাহ শাবকদের.....
এক বছর রাখতে হবে বেলুচিস্তানে। তাহলে তাদের শৈশব থেকে ধোলাই হওয়া মগজ reset হলে হতেও পারে। reset হলে তারা...
...বাকিটুকু পড়ুন
এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।
নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।
হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের...
...বাকিটুকু পড়ুন
গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫

১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার...
...বাকিটুকু পড়ুন