একাই ঘুরলি সাত সমুদ্দুর.....
২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একা একা ঘুরে এলি
সাত সমুদ্দুর তেরো নদী
জলের তৃষ্ণায় চক্ষু আমার
অশ্রু ঝরায় নিরবধি।
আমায় ফেলে সমুদ্দুরে
ঘুরে বুঝি মজা পেলি
বারে বারে আমাকে তুই
গেলি শুধু অবহেলি।
উথাল পাথাল ঢেউয়ে ঢেউয়ে
ভাসলি বন্ধু একা একা
মত্ত হলি জলের খেলায়
মনে আঁকলি সুখের রেখা!!
বালির মাঝে হাঁটু গেড়ে
প্রেম নিবেদন জলের তরে
জলের ছোঁয়ায় সিক্ত হলি
মন ভিজালি জলধরে।
পারলি বন্ধু ক্যামন করে
ফেলে রেখে আমায় দূরে
মন ডুবিয়ে নীলের জলে
থাকলি একা অলীক ঘোরে।
তৃষ্ণা আমার অথৈ জানিস?
পা ডুবাবো বালির জলে
নুপূর পরা নগ্ন পায়ে
শামুক ঝিনুক যাব দলে।
সিক্ত হতে জলের ছোঁয়ায়
হাতটি ধরে জলে নামতে
ইচ্ছে ছিল মন গভীরে
তোর পথেতেই গিয়ে থামতে!
আশায় দিলি গুঁড়েবালি
একাই ঘুরলি সাত সমুদ্দুর
জলের তৃষ্ণায় ছটপটিয়ে
মরছি একা আমি রোদ্দুর।
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,...
...বাকিটুকু পড়ুন

১//@দেশ প্রেমিক বাঙালীঃতোমাদের মতো জামায়াতি লাল বদরদের/পাকিস্তানি শারমেয়দের/বরাহ শাবকদের.....
এক বছর রাখতে হবে বেলুচিস্তানে। তাহলে তাদের শৈশব থেকে ধোলাই হওয়া মগজ reset হলে হতেও পারে। reset হলে তারা...
...বাকিটুকু পড়ুন
এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।
নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।
হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের...
...বাকিটুকু পড়ুন
গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫

১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার...
...বাকিটুকু পড়ুন