আমি হলাম মোহমায়া....
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেসোনা বেসোনা তুমি
এত ভালবেসো নাতো
আমায় পেয়ে অকারণে
সুখের হাসি হেসো নাতো।
আমি হলাম বনের পাখি
বন্দি জীবন চাইনা আমি
ভাল যেথায় লাগে আমার
ওড়ে গিয়ে সেথায় থামি।
আমার লাগি অপেক্ষাতে
প্রহর তুমি গোনো নাতো
আমায় নিয়ে মনের ঘরে
স্বপ্ন তুমি বুনো নাতো।
আমি হলাম পথের ধুলো
ঘুরে বেড়াই ওড়ে ওড়ে
ইচ্ছে হলে মেঘে ভিজি
মন চাইলে যাই রোদে পুড়ে।
যখন তখন তোমার কাছে
আমায় তুমি ডেকো নাতো
ভালবেসে চোখে তোমার
আমার ছবি এঁকো নাতো।
আমি হলাম রাতের তারা
মনাকাশে নিভি জ্বলি
ইচ্ছে হলে ঘুরে বেড়াই
নীলাকাশের অলিগলি।
আমার কাছে কভু তুমি
মনটা আমার চেয়ো নাতো
আমার ছবি মনের মাঝে
আপন করে নিয়ো নাতো।
আমি হলেম দূরের সূর্য
রোদ্দুর হয়ে আলো ছড়াই
শূন্যে আমি ভেসে ভেসে
শুভ্র অভ্র বুকে জড়াই।
রাত্রি জেগে একা মনে
ভেবো না আর আমার কথা
স্পর্শ আমার না যদি পাও
পেয়ো না আর মনে ব্যথা।
আমি হলেম মোহমায়া
মরুভুমির মরিচিকা
আমায় নিয়ে স্বপ্ন দেখলে
জীবন তোমার হবে ফিকা।
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,...
...বাকিটুকু পড়ুন

১//@দেশ প্রেমিক বাঙালীঃতোমাদের মতো জামায়াতি লাল বদরদের/পাকিস্তানি শারমেয়দের/বরাহ শাবকদের.....
এক বছর রাখতে হবে বেলুচিস্তানে। তাহলে তাদের শৈশব থেকে ধোলাই হওয়া মগজ reset হলে হতেও পারে। reset হলে তারা...
...বাকিটুকু পড়ুন
এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।
নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।
হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের...
...বাকিটুকু পড়ুন
গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫

১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার...
...বাকিটুকু পড়ুন