এই শুনো না ......
২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বচ্ছ জলের দীঘির জলে
শাপলা ফোটা ভোরে
এই চলো না থাকি দু'জন
সুখানন্দের ঘোরে!
কাঠের তরীর মাঝি তুমি
বৈঠা হাতে নিয়ে
একটি প্রহর তুমি আমার
নাওনা মন ছিনিয়ে।
একঘেঁয়েমী পথটি ধরে
হাঁটলে একা সখা
বললে কিছু এই কপালে
জোটে কেবল বকা।
বকাবকি যা-ই করো
একবার শুনো কথা
না শুনলে যে বুকের বামে
লাগে অথৈ ব্যথা।
ক্যামরাটা হাতে নিয়ে
চলো জলে ভাসি
শাটারে ক্লিক দিয়ো সখা
যদি একটু হাসি।
পোজ দিবো তো হাজার খানেক
একটু ধৈর্য্য রেখো
আমার চোখে সব মুগ্ধতা
মনের মাঝে এঁকো।
মনের ফ্রেমে বেঁধে রেখো
এই আবেগীর ছবি
আমায় দেখে ইচ্ছে কি নেই
হতে তোমার কবি?
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,...
...বাকিটুকু পড়ুন

১//@দেশ প্রেমিক বাঙালীঃতোমাদের মতো জামায়াতি লাল বদরদের/পাকিস্তানি শারমেয়দের/বরাহ শাবকদের.....
এক বছর রাখতে হবে বেলুচিস্তানে। তাহলে তাদের শৈশব থেকে ধোলাই হওয়া মগজ reset হলে হতেও পারে। reset হলে তারা...
...বাকিটুকু পড়ুন
এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।
নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।
হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের...
...বাকিটুকু পড়ুন
গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫

১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার...
...বাকিটুকু পড়ুন