সামহোয়ার ইন ব্লগ - অনেকদিন ধরে পড়ি, কিন্তু অলসতা করে রেজিস্ট্রেশন করা হয় নাই ।
আমি খুবই অলস একটা মানুষ , আমার এক বন্ধুর উৎসাহে লিখতে বসা l প্রথমেই বলে নেই আমি ভালো বাংলা লিখতে পারিনা , তাই টাইপিং জনিত ভুল মার্জনা করবেন l
জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র অনুভুতিগুলা আমাকে খুব স্পর্শ করে l আগে যখন ছোট ছিলাম তখন মনে হত কবে যে বাসা থেকে বের হব , বাবা-মার শাসন থেকে মুক্ত হতে পারব l মনে হত কবে যে বড় হব , নিজের ইচ্ছা মত চলব , কেউ আমাকে কিছু বলবে না l
এখন আমি বড় হয়েছি , কিন্তু আমার এখন আর বড় হতে ইচ্ছা করে না l হঠাৎ করে মনে হচ্ছে অনেক দায়িত্ব কাধে এসে পরেছে l বাড়ির ছোট ছেলে হবার কারণে কখনো কোনো কিছু নিয়া চিন্তা করতে হত না l যে মানুষ দুটার উপরে ভীষন আস্থা রেখে জীবনের পথে হেটে এসেছি, সেই মানুষ দুটো আজ বৃদ্ধ l
মনে পরে ছোট বেলায় বাবার সাথে কেরাম বোর্ড খেলে জিতে গেলে বাবা আমার পিঠ চাপড়ে দিত , আবার রাতের বেলা যখন পড়া নিয়া বসতাম সেই বাবার কাছে তখন ভয়ে জরসর হয়ে থাকতাম l একবার বিজ্ঞান বই এর মাঝে মাসুদ রানার বই রেখে পড়তে পড়তে ঘুমিয়া গিয়াছিলাম , বাবা এসে কান ধরে টেনে তুলে বিছানাতে শুইয়ে দিয়েছিলেন l
এখন বাবা ঠিক মত হাটতে পারেন না , মাঝে মাঝে আমার কাধে ভর রেখে হাটেন, তখন আমার নিজেকে খুব অসহায় মনে হয় l
আমি তো এমন বড় হতে চাই নি , যখন আমার প্রিয় মানুষ গুলো এতটা দুর্বল হয়ে যাবে যে, আমার সাথে আর খেলতে পারবে না , আমার সাথে বাগানের গাছে পানি দিতে পারবে না , আমাক অনেক করে শাসন করতে পারবে না l
গতমাসে আমার মার হার্ট এ ব্লক ধরা পরেছে,ডাক্তর বলেছে যে বাইপাস করতে হবে l কোথায় আমি তাকে সান্তনা দিব, তা না , উনি আমাকে বলেন, বাবা তুমি ভালো থেক l আমি ভালো থাকলেই উনি নাকি খুব ভরসা পান , কতটা অসহায় হলে মা তার সন্তানের উপর এমন ভরসা করেন, আমি অনুভব করতে শিখছি l মাঝে মাঝে মার সাথে রাগারাগি করি, মা বলেন " মাথা ঠান্ডা করো, কোনো কিছু নিয়ে চিন্তা করো না " l বাসার কোনো খারাপ সংবাদ আমাক দেয়া হয়না আমি দুশ্চিন্তা করব এই ভয় এ l আমি জানিনা আল্লাহ কিভাবে এই সর্গীয় ভালবাসা পৃথিবীতে পাঠালেন ?
বড় হওয়া মানে আমার কাছে ছিল , পড়াশোনা শেষ করে একটা চাকরি করব, অনেক টাকা বেতন হবে, ইচ্ছা মত খাব , শপিং করব, বন্ধুদের সাথে ঘুরে বেড়াব , আড্ডা দিব আর ভালবাসা দিবসে প্রিয়তমার জন্য একশ একটা লাল গোলাপ নিয়া হাজির হবো l
কখনো ভাবিনি, বড় হওয়া মানে জীবনের পথে একা হয়ে যাওয়া, আমার কাধে ভর করে বাবা-মার জীবনের শেষ দিনগুলো অতিবাহিত করা l
কথাগুলা হয়তো কখনোই বলা হত না , যদি না সামহোয়ার ইন ব্লগ থাকত l ধন্যবাদ , সামহোয়ার ইন ব্লগ কে l
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১০ দুপুর ১:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



