প্রথম পৃষ্ঠায় লেখা যায়না বলে কয়েকদিন লগইন করিনি। আজ করলাম। দেখলাম আমি মন্তব্য করতে পারছি...
একটু ব্লগের পৃষ্ঠাতেই একটা নিউজ পরলাম- পার্বত্য চট্টগ্রামে শান্তিচুক্তিতে আবদ্ধ আদিবাসীদের সাথে বাংলাদেশিদের সংঘর্ষ চলছে। খবরটা পড়েই মনটা খারাপ হয়ে আছে।
আচ্ছা,
মানুষ পৃথিবীকে ভালোবাসে না কেনো? আল্লাহ পৃথিবী আমাদেরকে একবারই পাঠিয়েছেন। মৃত্যুর পরে আর এখানে আসা হবেনা আমাদের। কিছুতেই আসা হবেনা... এটা মানুষ জানেনা!?
অবশ্যই জানে। তবে কেনো এতো ঝুট-ঝামেলা। একটু ভালোভাবে জীবনটা কেনো তারা কাটায় না? আমি ভেবে পাইনা...
ধ্যাৎ..! এ সব ভাবতেও মন চায়না। আমি নিজেই তো এক অন্ধ, আমি আবার পথ দেখাবো কাকে..??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


