somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাহাজী ও বনলতা সেন

১৯ শে জুন, ২০১০ রাত ২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রক্তের ফিনকিতে জল ভাঙে কামটের কুঁজের ভোজালি?
অভিষপ্ত হার্পুনে বিধে প্রাণ নিজেকে বিষেছে একাকী!
টিক টিক সেক্সট্যান্টে রৌদ্রতপ্ত বাতাসের হলকা
নম্বরের দ্রাঘিমায় অতিক্রান্ত বিষের শলাকা,
শুষ্ক দেহ অক্ষিকোণে অভাব সলিল
অগত্যা লবনের কণাসহ -
চেটে খায় অর্ধপরিশ্রুত দশ ফোটা নীর

অঙ্কিত আদিম মানচিত্রে পিথারগোরাসের চাকা
দুরবীনে দুই বৃত্ত, শুন্য ছায়া, নেই কোন এলবাট্রসের ডানা
হারকিউলিস শক্তিহীন কালপুরুষ মুছে দিয়ে পথ ভোলায় চাঁদ
হ্রদের পানিতে নেই চিরুনী, নারকেলের হাত!

অলক্ষে চলছে মনে তুঘলকি খেলা
লাগাম টেনে অশ্বস্থির জাহাজের ভেলা,
কম্পাসের দৃষ্টি-কানা জলের মাহুত মৃত প্রায়
অথৈ সমুদ্রের পালে ঐরাবত ডিঙা ভেসে যায়

ক্লান্ত প্রায় দিকভ্রান্ত জলহীন, খোলা হাওয়ায় উর্ধ্ব মরিচীকা
সলিলচাবুকে জাহাজের তলা ঝরঝর, মলয় ঝটিকা
চোখের কুয়ার মাংসে কর্নিয়া দুলছে টলমল,
শুন্য হৃদয়ের মঞ্চে ফাসপুর্বে আরেক ফোটা জল
স্থল প্রার্থী, খাদ্য ভিক্ষা, প্লেগের ইঁদুর জন্মেছে পচনের ঘ্রাণে
অস্থির জলদস্যু মুহুর্তে উড়াবে সংকেত করোটি-নিশানে
পিঙ্গল রঙে, প্রবাল, কাঞ্চন, কোরালের ভয়ার্তপ্রতিমা
রাত হয় ভোর রয় বিরহ ছাড়া কবি কিছুই জানেনা

মহীসোপানে নোঙর ছুয়ে দুর থেকে ...অবশেষে বয়ে আসে বন্দরের গান, বিরহযাত্রা সরাইখানায় নুপুরে শ্রান্ত হয় প্রাণ,
জলমাটি যদিও খুব সাধারণ,
বিরহের গায়কীতে শান্তি আনে অসাধ্য অর্জন
কঙ্করে থুবড়ে পড়া দেহ-অস্থি, ক্রোশ তপ্ত পোড়া বালির ময়দান
সহসা বালিয়াড়ি, প্রশান্তি -
সুমিষ্ট জল হাতে হেসে ওঠে মরু কন্যা বনলতা সেন
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১০ রাত ১:৪৫
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

সংকীর্ণ মন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৮


রাস্তার মোড় যেনো সংকীর্ণ মন
ঘর উঠনে রাখবে আর কত কাল
চোখের নেশায় লালসার আগুন
জ্বলছে নিভবে না আর অমরণ

কখন মন জানালায় দেখেছ পায়রা
ভাবনার সফলী মাঠে যাচ্ছে উড়ে
দেখো নাই যে শান্তির পায়রা মন-
সংকীর্ণ... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

×