somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিতা: বিবর্তন

০৬ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


তোমার বাচ্চাটা কিছু পারে না বলে প্রতিবেশীর সঙ্গে সুর মিলিও না -
সে পারবে।
কচি আঙুলটা শ্লেটে ঘুরবে আরো কিছুক্ষণ - তাকে বকো না
অজগরের মতো বঙ্কিম রেখা, ক্রমাগত প্যাচিয়ে যাওয়া বহুভুজ
আর ছড়ানো উলসুতো আঁকতে আঁকতে সে ঘুমিয়ে যাবে

আমি জানি সে অনেকগুলো ক্রেয়ন ভেঙেছে। নতুন দেয়ালের চুনায় অবাধ্য দাগগুলো পানি দিয়ে উঠবে না।

কিন্তু তার একটা লাইন ঘুরে আদিম বিন্দুতে মিলে গেছে।
হাত তালি দাও, এভাবেই বাচ্চারা সফল হয়। তুমি ভাবছো এটা বৃত্ত। ও বলছে এটা বলের ছবি।

ততক্ষণে ক্রমাগত নানান আকৃতির জন্ম হয়ে যাচ্ছে। অন্তর্গত ছোট বৃত্ত গুলোর কে সে বলছে মুখ এবং চোখ। খাড়া রেখাটা বোচা নাকের মতো দেখাতেই বাচ্চাটা আনন্দে লাফাচ্ছে

তার ড্রইং এর খাতায় প্রথম আদম সন্তান ভূমিষ্ট হয়েছে অথচ তুমি আজান দাওনি।

মেঝেতে অজস্র কাগজ পড়ে আছে। সে ফুল এঁকে গাছের কান্ড বসাচ্ছে, পেঁপে, তালা, কাঁচি, আম, বিড়াল ক্রমাগত বিবর্তন ঘটেই যাচ্ছে। যদিও রেখাগুলো নষ্টই হচ্ছে অনেক বেশী।

তোমার বাচ্চাটা অনেকটা ঈশ্বরের মতো, সে কাগজের বিশ্বটাকে অনেক কায়দা করে নিখুঁত করতে চাইছে। এখনো ময়লা ছবিগুলোই বেশি, প্ল্যান করেও আঁকছেনা। তবে প্রতিভা দেখে মনে হচ্ছে সে একদিন পেরে যাবে।


বাচ্চাটার রঙ শেষ হয়ে গেলে সে অন্য কিছু চাইবে। তাকে এক ডজন ৪বি পেন্সিল দিতে হবে। দেয়ালে লিখে ফেলতে পারে তাও একটা কলম কিনে দাও

সে ব লিখেছে অ লিখছে। লাইন সোজা হচ্ছে না। কিন্তু তার সুন্দর হাতের লেখাটা প্রশংসা করনি কেন? সে বাক্য লিখেছে ভুল বানানে। এক বার লিখছে গরু একবার গোরু। এসব ভুল শুধরাতে তাকে আরও ভুল করতে দিতে হবে।

আর মেঝে থেকে উঠে ডেস্কে বসে অংকের বদলে কবিতা লিখতে থাকলে তুমি বিরক্ত হয়ো না। আমি জানি তুমি তাকে কবি নয় ব্যরিস্টার বানাতে চাও ।

একদিন আমাকে বাচ্চাটার কাগজের ঝুড়ি দেখাতে নিয়ে গেলে। লেখার খাতায় হাজারো কাটাকুটি দেখালে।

আর অন্য বাচ্চারা তখন ড্রইং থামিয়ে বল খেলছে। ঘোড়ায় চড়ছে। কেউ ঘুমাচ্ছে অল্পতেই ক্লান্ত হয়ে । কেউ বড়দের মতো অনেক কথা বললেও কাজে নেই

বেঁচে থাকলে দেখতে তোমার বাচ্চাটা অনেক অনেক লিখে ফেলছে। নিখুঁত আর বিশাল হচ্ছে সে। তার লেখার প্রতিটি অক্ষর অন্ধকারে আলো দিয়ে ফেলছে।

রং চড়াতে গিয়ে আসল কথা বলা হয়নি
এই অক্লান্ত শিশুটার নাম রবীন্দ্রনাথ ঠাকুর










-------------------------------
(ড্রাফট ১ । পোস্ট নং : দুই অংকের বৃহত্তম সংখ্যা)
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১০ রাত ২:২২
৩১টি মন্তব্য ৩১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

সংকীর্ণ মন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৮


রাস্তার মোড় যেনো সংকীর্ণ মন
ঘর উঠনে রাখবে আর কত কাল
চোখের নেশায় লালসার আগুন
জ্বলছে নিভবে না আর অমরণ

কখন মন জানালায় দেখেছ পায়রা
ভাবনার সফলী মাঠে যাচ্ছে উড়ে
দেখো নাই যে শান্তির পায়রা মন-
সংকীর্ণ... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

×