somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিতা: অচিন মন

১৮ ই আগস্ট, ২০১০ ভোর ৬:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বল মন,
আদিম কোন ইচ্ছেগুলো তুমি করে যাও গোপন?
সুউচ্চ পর্বতের মতো অহংকারের আড়ালে কি নতজানু অন্য আরেকজন?
মেরুতে ভেসে থাকা বরফচাঁইয়ের মতো কতটা প্লবমান কতটা নিমজ্জিত
কতটুকু নিখাদ আর কতটুকু ছদ্ম আবরণ?

বল অচিন মন,
অন্ধকারের আয়নায় তুমি সরাসরি নিজেকে দেখছ কেমন?
কী লালসার চর্বিতে সিক্ত তোমার পাঁজর?
কোন কামনায় ঘুণ জর্জরিত হৃদয় ঘরের পালা?

কোন স্পর্শ কার নিষিদ্ধ হাত, চোখ, চুল, পায়ের পাতা, মানবিক বঙ্কিম রেখা, কোন আদিম অঙ্গ - তুমি সততা উপেক্ষা করে ভেবেছ আপন? কোন আদিরসে মাতাল তুমি বহুরূপী সোমরসের উষ্ণ প্রস্রবণ?

বল মন,
তুমি আসলে কেমন?
সুস্মিত সুসভ্য আবরণ মুহুর্তে ছিটে গেলে কোন সুলভ পসরায় নিজেকে তুমি কর বিপনন? কতটা অশ্রু বিশুদ্ধ আর কতটা চোখ লোভাহত নিতান্ত দুর্বল লবন?

বল মন,
কলিজার কক্ষপথে কোন লোভের গ্রহ নিত্য ঘোরে নিজের অক্ষে?
কোন অতীত পাপ তোমার প্রার্থনা করায়, কোন বিশ্বাসে
ভুলে যাও অপরাধ,কোন ভরসায় তুমি বেঁচে থাকো মোহে?
বুকের অন্তরালে কোন আত্মমগ্ন সুখ প্রত্যহ তোমায় করে যায় স্মরণ?

বল মন,
বল অচিন মন,
বল কতটা মুখোসে তুমি ওঁত পেতে থাকো
কোন নাটকের অভিনয়ে তুমি দক্ষ কুশীলব, কোন চরিত্র শুধু
নিজের হীনতাকে বাঁচিয়ে রাখার জন্য?
কোন উপদেশ সমূহ নিজে অবিশ্বাসে বলে যাও তাদেরকে, যারা অধীনস্ত অথবা বন্ধুর মতন?
কতটুকু শঠতা, কতটা মিথ্যে, কতটা ধুর্ততা সরল মাটিকে করে যায় দূষণ?

বল মন,
কোন পরশ্রীকাতরতায়, হিংসায়, বিত্ত লোভ বা পারলৌকিক লিপ্সায় অন্ধত্বের দ্রবণে নিজেকে ঘটাও অভিস্রবণ?

বল মন,
বল রহস্যচারী মন,
তোমার ভিতরের কোন অচিন মানুষ তোমায় করে নিয়ন্ত্রণ?

(ড্রাফট ১.১)
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১০ রাত ২:২৭
৯টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রিলেশনশিপ

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৮ ই জুন, ২০২৬ রাত ১০:২৩

রিলেশনশিপ
সাইফুল ইসলাম সাঈফ

কোনো রমণীর সাথে রিলেশনশিপে
জড়াইনি বলে প্রতিদিন-ই শুনতে হয়
উপহাস, ঠাট্টা, বিদ্রূপ, পরিহাস, তাচ্ছিল্য
ও ব্যঙ্গ কতো কথা, খুব খারাপ লাগে
সারাদিন তা কানে খালি বাজে
পালাতে ইচ্ছে করে বিমর্ষ, লাজে!

বয়স হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

'তুমি আমাকে এটা কোন ধরনের হোটেলে নিয়ে এলে?'

লিখেছেন এমএলজি, ১৯ শে জুন, ২০২৬ রাত ১:২৮

এ লেখাটি ম্যাচিউর পাঠকদের জন্য। সে কারণে reader discretion is advised, অর্থাৎ, অস্বস্তি লাগলে পড়বেন না।

ব্যবসায়িক কাজে চায়না গেলেন হাজি মামুন (ছদ্মনাম)।

পঞ্চাশোর্ধ বয়সের সংসারী মানুষ তিনি। ঘরে পরহেজগার... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৮

লিখেছেন রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২



আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের... ...বাকিটুকু পড়ুন

ইউরোপের সবচেয়ে বড় ফিনটেঁক কোম্পানী রিপাবলিক ইউরোপকে ছেড়ে দেওয়ার সত্য ঘটনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:১৩

বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো পূর্ণিমায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫



তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন... ...বাকিটুকু পড়ুন

×