somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিতা: কেউ তোমাকে ভালবাসে

১৯ শে আগস্ট, ২০১০ রাত ৯:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাটার সিগনালে সিরামিকের দোকানে যাই
উপহার দিতে হবে একজনকে
কফির ভক্ত - সুতরাং কফির মগটা মন্দ হয় না

দোকানীরা সামনে যা পায়, সেটাই গছায়
একটার গায়ে চীনা ফুল, অন্য দুটো জংলী লতার আলপনা

আমি বিরক্ত,
ভালো কিছু লেখা নেই পেয়ালাতে?
দেয়ালের লেখাগুলো যেমন থাকে
যেমন করে অফিস যেতে চুনায় লেখা শ্লোগান গুলো
মাথায় ঢুকে যায় ।
ভাল কিছু লেখা থাকলে কফিও হবে, মনটাও জুড়ায়

দোকান জুড়ে আই লাভ ইউ কাপের বন্যা
ভালবাসার পক্ষে হলেও "আমি তোমায় ভালবাসি" মুখস্ত শ্লোগান
চরদখলের মতো করে একই জিনিস সবাই কিনে কোরাস করে
জানিয়ে দেয় ভালবাসে
আটপৌরে শাড়ী হলে জামদানীটাও গায়ের কাঁথা
অধিকন্তু: মগের গায়ে রক্ত হৃদয় পানের পাতা - বাচ্চাদের জামা থেকে জুতোর ফিতায়
যেসব দিয়ে ভালবাসা জর্জরিত
নাখোস হয়ে বেরিয়ে যেত ব্যতিক্রমী একটা কিছু চাইতে থাকি

মাঝে মাঝে ব্যতিক্রমী হতে চাওয়াই মাথা ধরায়
মানুষের মন - বড় হলেও শিশুর মতোই
এটা ধরে - ওটা ফেরায় আবার ফিরে সেটাই কেনে
প্যাকেট করেও ফেরত দেয় দোকানীকে -
উন্মোচিত কলার খোসা বুঁজিয়ে দিতে আবদার করে

অবশেষে পেয়ে গেলাম - সাদামাটা মগে মিহিন করে ছাপিয়ে দেয়া
- ইউ আর বিলাভড
বাংলাটা কি? "জেনে রাখ কেউ তোমাকে ভালবাসে"?
যদি তাই হয়
মৃত্যুপথের মানুষটাও ফিরতে পারে এমন কথায়
যখন দেখে শিয়র পাশে আপেল নিয়ে ভালবাসায় স্বজন থাকে
কেউ বলেনা মুখ ফুটে - সে বুঝে নেয় কেউ তাকে ভালবাসে।
- নি:সঙ্গ জানলা পাশে
তাকিয়ে থাকা কিশোরীটাও ভালবাসার অপেক্ষাতেই
বাইসাইকেলে স্কুলের পাশে বখাটেটা শুদ্ধ হবে কেউ যদি ভালবাসে
জেলের ভেতর আসামীটা
মাছি মারে, ফাঁসির দিনের অল্প বাকি- তবুও যদি একটু ভাবে
ঘরের মানুষ এখনো তার অপেক্ষাতে মৃত্যুটাও সহজ হয়

মগটা দেখি - লেখা পড়ি
রোজ সকালে পাউরুটিতে মাখনজেলী মাখিয়ে নিতে
দেখুক সে - ইউ আর বিলাভড
জেনে রাখো কেউ তোমাকে ভালবাসে

প্যাকেট করে দোকানীকে পয়সা দিতে
বলে উঠি, আমার জন্য আরেকটা দিন - ইউ আর বিলাভড পেয়ালা

ভালবাসুক নাই বা বাসুক,
বাঁচার জন্য হলে নিজেকে ভাবাতে চাই আমি বিলাভড
পৃথিবীর কোন প্রান্তে
অন্তত: একটি মানুষ আমার জন্য একটু কাঁদে
একটু ভাবে, একটি বার চোখের দেখার প্রহর গোনে
ভাবতে থাকি কেউ আমাকে হৃদয় দিয়ে ভালবাসে
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১১ সকাল ৮:৪৩
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

সংকীর্ণ মন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৮


রাস্তার মোড় যেনো সংকীর্ণ মন
ঘর উঠনে রাখবে আর কত কাল
চোখের নেশায় লালসার আগুন
জ্বলছে নিভবে না আর অমরণ

কখন মন জানালায় দেখেছ পায়রা
ভাবনার সফলী মাঠে যাচ্ছে উড়ে
দেখো নাই যে শান্তির পায়রা মন-
সংকীর্ণ... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

×