বুবুজান
২৭ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বুবুজান,
সাদা ডুলি আইবো নিতে যখন সাঁঝের আজান
ভাত মুখে তুইলা লও
দুধে আম চুইষা লও
অভাব সব ভুইলা রও
চিন্তা ভুইলা রও
লাল ঠোঁট রাঙাইয়া খাও জোড়া খিলিপান
সোয়ামীর ঘর বহুত দুরে,
দর্জাল সে ভাঙ্গে চুড়ে
চিঠি লিখছে নিবো ফিরে
আরেকটা বার চাও বুবু
আরেকটা বার শোনাও বুবু ঘুম পাড়ানির গান
নারীর এমন দু:খ থাকে
পরের ঘরে থাকন লাগে
নারী মুখে রাও না থাকে
আন্ধারে কষ্ট ডাকে
ডুলি খু্ইলা চান্নি দেইখো ভরাইয়া পরান
শাশুড়ী বড়ই নিদয়,
ননদী নিন্দা কয়
বিনা দোষে সাজা দেয়
বুবু তুমি বুকে বাইন্ধো জয়
পাষানে বাইন্ধো পাষান হইও না হয়রান
বুবুজান
বিদায় বেলায় দিও হাসি
ভাই তোমারে ভালবাসি
বারে বারে চোখে ভাসে
শিশুকালের মান অভিমান
সাদা ডুলি আইবো নিতে যখন সাঁঝের আজান
-------
সেপ্টেম্বর ২৬ ২০১০
নিরীক্ষামূলক পোস্ট / ফোক ঢং এ লিরিক / ড্রাফট ১.০
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১০:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রিলেশনশিপ
সাইফুল ইসলাম সাঈফ
কোনো রমণীর সাথে রিলেশনশিপে
জড়াইনি বলে প্রতিদিন-ই শুনতে হয়
উপহাস, ঠাট্টা, বিদ্রূপ, পরিহাস, তাচ্ছিল্য
ও ব্যঙ্গ কতো কথা, খুব খারাপ লাগে
সারাদিন তা কানে খালি বাজে
পালাতে ইচ্ছে করে বিমর্ষ, লাজে!
বয়স হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
এমএলজি, ১৯ শে জুন, ২০২৬ রাত ১:২৮
এ লেখাটি ম্যাচিউর পাঠকদের জন্য। সে কারণে reader discretion is advised, অর্থাৎ, অস্বস্তি লাগলে পড়বেন না।
ব্যবসায়িক কাজে চায়না গেলেন হাজি মামুন (ছদ্মনাম)।
পঞ্চাশোর্ধ বয়সের সংসারী মানুষ তিনি। ঘরে পরহেজগার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২

আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো...
...বাকিটুকু পড়ুন
তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন...
...বাকিটুকু পড়ুন