আমি জানি তুমিও জানো
জগতের সত্যিগুলো কুইনাইনের নষ্ট বড়ি।
অনাহারীর দেয়ালে রসগোল্লার ছবি ঝোলে, উপর দিয়ে জিভ দিয়ে চেটে দেখলে মিষ্টিই লাগে। কিন্তু সেই রসের সাপ্লাই, নামহীন এক স্বর্গেই শুধু মেলে।
আশাবাদী? আশা দেয় যে সে নেতা, সে আমাদের শান্ত রাখছে বিপ্লব দ্রোহ দিয়ে
দার্শনিক পাগল উজবুকের মত ইউটোপিয়ান জগত দেখায়, পড়তে ভাললাগে, চশমা বাড়ে, পড়ুয়ার তালিকা বাড়ে। কিন্তু সেই ভাবের সালাদ দিয়ে নোংরা জগতকে উপাদেয় করে রান্নার বই লিখে গেল যে তাকেও চিনেছি।
আমি জানি তুমিও আস্তে ধীরে জানবে স্বার্থের ভিতর পরার্থ নেই।
সাম্যের আড়ালে পেট ভর্তি মানুষ, যৌনাঙ্গ ভর্তি আদিম মাছের বাজার,
প্রেমও স্বার্থের যাদুর বোতল, ভিতরে বড় এক খাই খাই দৈত্য,
কেন স্বীকার করো না, আমি তোমাকে ভালবাসি একটা মোহ, আড়ালে তার ভোগের পাসওয়ার্ড।মগজে মগজে উত্থিত শরীর, বস্তুবাদ, সংসার - এই সব জটিলতা কেউ কি বোঝে না? অথবা জেনেছে বলেই প্রতিটি প্রেমিক প্রেমিকা আড়ালে এক নৃশংস দানব।
পিতৃত্ব ন্যাচারাল ড্রাগ।
মাতৃত্বও মহৎ কিছু না, ন্যাচার সার্ভাইভালের ট্রিক্স দিয়েছে কোষের ক্রোমোজোমে, পাঁচটনী শিশুর যন্ত্রনা, হিপনোটাইজ করে দেয় হরমোনে বারবার, ধর্ষকামী শিশুদেরও ভ্রুণ জন্ম হয় আক্রান্ত নারীদের গর্ভে।
পড়েছি পুস্তকে খাবারের চক্র। আমি তোমাকে খাবো, তুমি আমাকে খাবে নয়তো কেউই বাঁচবো না। ব্যবস্থাপকেরা ব্যাকটেরিয়ার মত
আমাদের শ্রম খাবে। জীবাণুরা আমাদের মুরগী করে আন্ডাবাচ্চা দেয়। আমাদের শ্রদ্ধেয় যারা তাদের প্রায়ই অন্তরে সেই জীবাণুর সুক্ষ্ম খাবারের লোভী।
পাপী!
বুদ্ধিমানদের আমার আর ডর করে না, শিক্ষিত হতে হতে ওরা ঠিক ঠাক জেনে যায় ইটস এ গেইম
যেমনে পারো জয়ী হও, তরবারী বা মোহন কথায়..
স্বপ্নে দেখে পাছার নিচে তুলতুলে ফোন, পকেটে ব্যাংকনোট আর তখুনি সাহিত্য পাতায় উচ্ছ্বস্ট কনডমের ভিতর জমা রাখা উত্তরাধুনিক কাব্যকথার সৃষ্টি হয়।
আন্দোলন করে মরছে কারা? গাধা, সুসভ্যরা? ছুরি লুকিয়ে রাখে বাকিরা।
শরীরে পলিটিক্সের মসলিন, যে যত পারে মিথ্যে করে সুন্দর কথা বলে আর নিজের আর ছেলেপুলের ছবি দিয়ে পার্সনাল এলবাম সাজায় |
*
সশব্দে ফেটে পড়া ভাল
নীরবতা বনাম নীরবতার লড়াইএ
ধ্বংসের অবশিষ্টাংশও থাকে না
*
উন্মাদ আর মেধাবীর মধ্যে কি কোনইপার্থক্য নেই? আমার বিশ্বাস এতো মেধাবী লোক পৃথিবীতে থাকার কথা না। কিছু না কিছু পাগল অবশ্যই আছে।
*
ত কিছুই তো বদলালো, মানুষটা ছাড়া। সাদাকালো টিভিটা হয়ে গেল রঙিন। আবার রঙিনকে জোর করে সাদা কালো বানিয়ে আমরা স্মৃতি স্মৃতি ভাব খুজি। নৌকোর বদলে ইঞ্জিনবোট এলো, আবার ঠিকই রয়ে গেল চাঁদনি রাতে ডিঙিতে ভাসার বিলাসী ইচ্ছেটা। মানুষের ভাবনা বদলেছে, ব্যস্ততা বদলেছে। আবার দেখো ছুটির জন্য আবেদনও বাড়ছে, সৈকতে সৈকতে হুমড়ি খেয়ে পড়ছে মানুষ। নতুন হাতের মুঠোয় কিন্তু পুরনোটাও চাই। চাহিদার যোগান বাড়ছে বলে বদলে গেছে ঘরের মেঝে, মোজাইক বদলে এখন টাইলসের মেঝে। বদলেছে বাড়ির চাল, ছাদের এন্টেনা, বারান্দায় শুকাতে দেয়া পোশাকের ধরন। আবার বাউল হয়ে এক বস্ত্রে একতারার গান শুনবে - সে ইচ্ছাও কমেনি। টেকনোলজি ধুপ ধাপ করে বদলে দিচ্ছে শহরের দৃষ্টি সীমা, টিউবলাইট, রূপালী নিয়ন ধূলোয় ঢেকে গেছে - বদলে গেছে নারকেল গাছ, নাইটকুইন বাগান, দমবন্ধ মানুষ, ছোট ছোট শিশু। দেখতে দেখতে আফুটপাথআকাশ আমার অন্য হয়ে গেল।
-
ড্রাফট ১.০/ কাইন্ড অফ ট্র্যাশলেট,
দয়া করে একবার পড়েই ফেলে দিন
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১০:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





