ব্যাকব্রাশ করা চুল আঁচড়ানো ছবিটি স্থির হয়ে আছে
মানুষটিকে চিঠি দেই, লিখছেন না বহুদিন
টেবিলে চশমা রাখলেন, উঠে গেলেন
টেবিলে বসছেন না অনেকদিন
আগে ভাগে ঘুমিয়ে গেলেন? গান শুনছেন বাতি বন্ধ করে?
মনে হয় না এত জলদি ঘুমাবেন তিনি,
হয়তো বেতের চেয়ার থেকে উঠে বারান্দায় নক্ষত্র দেখছেন ইমন
শেলফ থেকে হাত বাড়িয়ে বই টানতেই নতুন কিছু পেলেন,
মানচিত্র ঘষে
ইতিহাস বের করছেন কি পরদিনের লেখার জন্য?
বেড়ালটা লাফিয়ে কোলে বসে পড়ল
কখনো একটি স্বজনের শিশু হাটতে হাটতে টেবিলে পাশে দাঁড়ালো
কখনো রুশ উপকথা ভূমধ্য সাগর পেরিয়ে তার আঙুলে
অনুবাদ হয়ে শুয়ে থাকছে,
মানুষটি নিশ্চয়ই অবাক হয়ে গেলেন।
আজ কোন হারিয়ে যাবার দিবস না,
কাল-অরন্য- কেকে মোম জ্বালবার প্রসঙ্গও নয়
বহুদিন একটি অক্ষর পাই না,
আমাদের ঋষিও রাইটার্স ব্লকে চলে গেলেন
--
ড্রাফট ১.০
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


