ভাল হয়েছে। বেশ ভাল।
আমারটা!
হ্যা, তোমারটা
আর আমার?
আপনারও
আমার হয় নি?
তোরটাও ভাল
সত্যি বলছেন?
সত্যি। তবে ভাল হবার শেষ নেই। আরো ভাল হবার সুযোগ আছে। কাল যেন সেটা হয়।
২
চিড়িয়াখানা হল অবারিত স্বাধীনতাকে পরাধীনতায় আবদ্ধ করে দর্শকদের ডেকে পয়সা উপার্জন করা। ওখানে থাকবে বীরদের লোহায় আটকে রেখে, তার পেশী শক্তির অসহায়ত্ব দেখানো, থাকবে অন্য পাশে দুবলো মানুষদের তামাসা করার সুযোগ। চঞ্চল বানরদের উপহার হবে ফ্রিজের আইসক্রিম, পাখিদের উচ্চতা হবে নেটের ছাদ, আর যাবতীয় জলচরকে দশফুট দীঘিতে চোয়ানো।
ওখানে সেবাদানকারী মানুষের চাকরি হবে পরাধীন সম্রাজ্যের হাড়গিলে নবাবের মত। গোশতের টুকরো আলাদা করা, অক্সিজেন কমিয়ে হাত পাখা করা, কখনো ওদের নির্বাক হবার সুযোগ নিয়ে বাইরে তাসের আড্ডা জমানো।
সব কিছুই এখানে আটকে রাখা হয়। যে আটক হবে ওই হবে চিড়িয়া। সুন্দর হয়েছে বলে ময়ূরের মরণ ওখানে। প্রজাপতি পালাবে বলে চিকন মশারীতে আটকে দেবে তাকে। প্রথম চিড়িয়াখানার যে প্রাণী তার জন্য কোন জাল লাগে নি, শিকওলাগে অধিকাংশ সময়। অধিকাংশেরা থাকে যে খাঁচায় অসভ্যরা ওর নাম দিয়েছে সমাজ।
ড্রাফট ১.০ / ভাল হোক
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



