জ্বলছিল যখন বনের পর,
দাবানলে ফুঁসে ওঠছে বহ্নির হুতাশন সমার্থন,
মনে আছে
এই সে ছোট্ট আগুনের শিশুটিকে
স্ফুলিঙ্গ হয়ে
জ্বলে উঠবে বলে কতবার নিভে যেত প্রায়!
জোনাক পোকার চাইতে নিভন্ত, হয়তো শৈত্য এসে
জাপটে ধরে তায়, কুয়াসার স্পর্ধায় তার শ্বাসনালী উপ্তাপ হারায়,
মনে আছে সেই বিন্দুটির মত আলোক,
কাঠের সাথে কাঠের অপ্রেম ঘর্ষণে ছিটকে পরা,
একা মরে পরেছিল ঘাসের শয্যায়,
হলুদ মৃত তৃণে একান্ত এক নিভৃত স্ফুলিঙ্গ,
আগামীর কথা না ভেবে সবাই তখন
ফিরে চায় নি এই নবজন্মে,
মক্ষিকা ব্যস্ত, যেন উড়ন্ত ক্ষমতায় সব আসে যায়,
পাখিদের পায়ে নিচে সে পিষে মরতে পারতো,
শরীর নেই ফুলকির, মূল্যওটাও কম,
ওড়ার বদলে তার বেছে নিতে হয় ভেসে যাবার,
ভাসতে ভাসতে হলকায় সে আগুন হয়ে গেল, কৈশোর থেকে
বদলে যায় মান, তারুণ্যে আরো বদলায়
এসব আগাম সতর্কে পাবে না,
আগুনকে ভয় পেয়েছিল একটা চিরল বৃক্ষ,
কিন্তু একটা সময় এই নাবালেক অগ্নিকণা,
মাইল মাইল বনায়ন সে একাই পুড়িয়ে দিতে পারে,
ধরিত্রি নিজেও জানতো না
-
ড্রাফট ১.০
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০১৪ রাত ১২:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




