আজ দ্বি-প্রহর হতে মধ্যিরাত অবধি
শ-খানেক অঙ্গভূষণে সাজাবো অনুভূতিদের,
কিছু কিছু অনুতাপের আস্তরণে ফুরোবো
অবাধ্য সম্পর্কের টানাপোড়ন।
মাঝখানে কিছু সময় পেরুবো
বাস্তবতার ছদ্মবেশী বুনন কর্ম শোধনে,
যেখানে সমবেত কণ্ঠস্বর আমাকে নামিয়ে দিতে চাইবে সফেদ ডোবানালায়।
সংগ্রামী হবো নিরাকার প্রেমের স্বাধীনতা অর্জনে,
চিৎকার করে উঠবে মেঝে হতে সিলিং।
নোনাজলেরা আক্ষেপ জানাবে মুক্তোদানা হয়ে মিশে যাবার প্রত্যাশায়।
মধ্যিরাতের পর-
দায়ভার এড়িয়ে একটা কথাই লিখব,
সত্যিই কি দরজা বন্ধ করলেই বন্ধ হয় খিড়কি কপাট!
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




