যখন খন্ডিত আকাশের কান্নায়
তিলে তিলে ভাল হতে থাকে অভিসারিকা জীর্ণ বসুধার মন,
আঁধারের মায়াবলে জর্জরিত শোষিত চাঁদ সেসময়
চুপচাপ দিয়ে চলে মুক্তির স্লোগান।
কালো কাপড়ের আড়ালে ক্ষীণাঙ্গ চাঁদ আয়োজন করে একটি নিঁখাদ প্রতিবাদ সভার।
আলোর আহবানে আধার ঠেলে হাতে হাত রেখে একে একে বেরিয়ে আসা শয়নবিবাগী নক্ষত্রগুলো
একাত্ম হয়ে খসে যেতে থাকে একের পর এক।
একঘেঁয়ে আকাশের বুকে তারাও অংশ নেয়
চাঁদের ডাকা প্রতিবাদ সভায়।
স্বারকলিপিতে উল্লেখিত হয়,
সপ্ততুরগ রবির আগমনের পূর্বেই
তাদের একটি স্বর্গীয় সিদ্বান্ত পুনঃবিবেচনার প্রয়োজন।
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




