রাজাকাররা ঘৃণ্য সেই বিষয়ে কোন সন্দেহ নাই
কিন্তু বাস্তবতা হচ্ছে কয়েকদিন আগেও তারা গাড়ীতে পতাকা উড়িয়েছে
আর এখনও তারা ধরা ছোয়ার বাহিরে
এখন সাম হোয়ার ইন ব্লগে রাজাকার এন্টি রাজাকার নিয়ে যে বিতর্ক চলছে আমার মতে সেটা নিছকই সময় নষ্ট
বরং চলুন আমরা রাজাকারদের সামাজিকভাবে বয়কট করি
কারণ, একদিকে তাদের পেছনে তাদের গালিগালাজ করবো আর দরকারের সময় তাদের সাথে সুসম্পর্ক রাখবো সেটা তো হতে পারে না
সুতরাং চলুন তাদের সনাক্ত করি এবং তাদের সাথে সকল সম্পর্ক ছিন্ন করে তাদের সার্বিকভাবে বর্জন করি
কিন্তু একই সাথে তাদের নিয়ে অযথা বেশী কথা বার্তা বলে তাদের গুরু্ত্ব বাড়ার সুযোগ না দিই
এবং তাদের কে যতভাবে এবং যেখানে সম্ভব ঘৃণা প্রকাশ ও বর্জন অব্যাহত রাখি
যারা রাজী আছেন হাত তুলেন!
রাজাকার নিয়ে অহেতুক আর একটা কথাও না! প্লিজ!
এভাবে আমরা মূলত তাদের সুপ্রতিষ্ঠিত করছি এবং গুরুত্ব দিচ্ছি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


