somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যদি আজকের দিনটিই বাঁচি?

২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একান্ত ব্যক্তিগত ভাবনা, তবুও সবার সাথে শেয়ার করতে ইচ্ছে করলো-
যদি আজকের দিনটিই বাঁচি?

এই লেখাটা আমার সবচেয়ে কাছের মানুষ টাকে লেখা একটা খোলা চিঠি। অনেক দিনের মতোই তুমুল ঝগড়া করার করার পর অনেক মন খারাপ হলো। তারপর এই অদ্ভুত চিন্তাটা মাথায় আসলো। তাইতো যদি আজকের দিনটাই বাঁচতাম তাহলে কি আমি আমার প্রিয় মানুষটার সাথে এমনটি করতাম?

আগেই বলে রাখি অনেকের কাছে এটা একটা নিরাশাবদী একটা লেখা মনে হতে পারে। কিন্তু আমার বিশ্বাস এই লেখাটা নিয়ে ভাবার সময় আমার মাথার ভেতরে যেভাবে অনেক অনেক আশার আলো জ্বলে উঠেছিল একইভাবে অন্য কারো জীবনেও এই লেখাটি হয়তো আলোর সন্ধান দিতে পারে। জীবনটা বদলে নেয়ার এটা চেষ্টার শুরু হতে পারে। তাহলে সরাসরি শুরু করে দিই মূল কথা।

আমরা সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। এটাই স্বাভাবিক। যার যার পেশা অনুযায়ী আমরা নিজের মতো করে সারাটা দিন পার করি। অধিকাংশ মানুষই খুব সাদামাটাভাবে খুব সাধারণ ভাবেই দিনটা কাটাই। আমি নিজেও তার খুব একটা বাইরে নই। আমি ভাবছিলাম আমাদের সাদামাটা আটপৌঢ়ে জীবনটাকে আরো একটু রঙিন কিভাবে বানানো যায়? ভাবতে ভাবতে মনে হলো, জ্ঞানী গুণি মানুষজন অনেক পরামর্শ দিয়েছেন জীবনে সফল হওয়ার জন্য। আমিতো একজন সফল মানুষ নই। কিন্তু আমি আমার সাদামাটা জীবনটাকেই আরেকটু কার্যকর, অর্থবহ করতে পারি কিভাবে। এভাবেই এই ভাবনার সূত্রপাত।

আমি চিন্তা করে দেখলাম, প্রতিদিন কত মানুষ কত ভাবে মারা যায়। স্বাভাবিক মৃত্যু, অস্বাভাবিক মৃত্যু। কত ভাবেই কত মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। ইচছায় বা অনিচ্ছায়। কারণে বা অকারণে। কোন গ্যারান্টি নেই যে পরবর্তী যে মানুষটা পৃথিবী থেকে বিদায় নেবে সেটা আমি হবো না। এই ভাবনাটা যদি আমার সব কাজ কর্মে সারাদিন প্রতিফলন ঘটানো যায়। তাহলে হয়তো আমার দিনটা আরো একটু অন্য রকম করে কাটবে।

একটু খোলসা করে বলি। আমি যদি সকালে উঠে ধরেই নেই যে, আজকের দিনটিই আমার জীবনের শেষ দিন। তাহলে কি আমি সেভাবে দিনটা কাটাবো যেভাবে প্রতিদিন কাটাই। নিশচয়ই নয়। আমি অনেক অকারণ ঝুট ঝামেলা এড়িয়ে চলবো। আমি চেষ্টা করবো দিনটাকে একটু রাঙিয়ে নিতে, এমন কিছু করতে যাতে দিন শেষে আমি হিসেবের খাতায় কিছু জমা পাই।

তার মানে এই নয় যে, আমি সব ছেড়ে ছুড়ে, স্বাভাবিক দৈনন্দিন জীবন বাদ দিয়ে দেবো। বরং আমি আজকের দিনটাকেই আরো একটু ভালো করে উপভোগ করার চেষ্টা করবো।

যেমন, হয়তো অকারণে বা কারণে খিটিমিটি করা আমার অভ্যেস। হয়তো আমার বাসার যে মেয়েটি বিভিন্ন ঘরোয়া কাজে সাহায্য করে তাকে তুচ্ছ কারণে বকা দিই। সেটা দেবো না। হয়তো, বাসা থেকে বের হওয়ার সময় বাবা-মা বা প্রিয়জনদের কাছ থেকে ভাল করে বিদায় নিতে মনে থাকে না, সেটা হবে না। হয়তো প্রতিবেশির সাথে দেখা হয় কিন্ত ভালোমন্দ খোঁজ নেয়া হয় না বা মিষ্টি করে একটু হাসা হয় না সেটা করা যায়। হয়তো পাড়ার মোড়ের দোকানী বা ড্রাইভার এর সাথে একটু বেশীই দূরুত্ব রেখে ভাব রেখে চলি, সেটা করবো না। এভাবে প্রতিদিনের তুচ্ছাতিতুচ্ছ কাজে অনেক পরিবর্তন আসবে শুধু এই টুকু ভেবে যে, যদি শুধু আজকের দিনটাই বাঁচি?

আমি এই বিষয়ে সবার কাছ থেকে মতামত আশা করছি। এবং অপেক্ষা করছি প্রতিক্রিয়া জানার জন্য। কি জানি ভাই যদি আর একটা দিন না বাঁচি? আমাকে একটু বলুন না, আমি কি খুব ভুল একটা কিছু চিন্তা করছি।

আলোচনা তো করা যায় নাকি?
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৩:১০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×