somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

চেংকু প্যাঁক
নাস্তিকরা বঁদড়ামি করবো আর আমি নিশ্চিন্তে বেহেশতে চইলা যাওয়ার ধান্দা করমু ! কক্ষনো না, বরং আমি এই কুলাংগার গুলারে জাহান্নাম পর্যন্ত ধাওয়া করমু, ওগো লগে জাহান্নামে ঢুকমু, ওগো আগুনের চাপাতি দিয়া কুপামু.......এর পরে আমার কইলজা ঠান্ডা হইবো।

বাকের ভাই !

২৬ শে মে, ২০১৭ রাত ১১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

- বাকের ভাই !
- বল
- আপনি কি আমাকে পছন্দ করেন?
- না , এইসব আবার কি ধরনের কথা ?
জ্বর এ কি মেয়েটার মাথা খারাপ হয়ে গেল নাকি ? ভাত শেষ করে একজন ডাক্তার নিয়ে আসতে হবে । ডিলে করা ঠিক হবে না ।
- কথা বলছেন না কেন ? আমাকে পছন্দ করেন ?
- কেন করবো না ?
- কতটুকু পছন্দ করেন অল্প না অনেকখানি
- অনেক
- কিন্তু আমি আপনাকে পছন্দ করি না বাকের ভাই
- জানি ।
- আপনি একজন অপদার্থ মানুষ । অকাজের মানুষ ।
- জানি
- জানেন তো নিজেকে বদলান না কেন ?
বাকের ভাই জবাব দিলেন না ।
- কয়েক দিন জ্বর এ খুব কষ্ট পেয়েছি । জ্বর এর সময় মনে হত আমার মত একলা এই পৃথিবীতে কেউ নেই । খুব কষ্ট হত ।
- কি যে কান্ড তোমার । একটা খবর দিলে চলে আসতাম না ? রাত দিন থাকতাম । খবর দিবেনা কিছুনা ।
- জ্বরের সময় আরেকটা জিনিস বুঝতে পারলাম যে আপনাকে আমি খুব পছন্দ করি।আপনার মত বাজে ধরনের একজন মানুষকে এতটা পছন্দ করি ভেবে নিজের উপর খুব রাগ হচ্ছিল ।
- রাগ হওয়ার কথা
- তারপর মনে হল ________ আপনার মত ভালো মানুষই বা কয়জন আছে । আপনি যে একজন ভাল মানুষ সেটা কি আপনি জানেন ?
- কি সব কথাবার্তা তুমি বলছো ?
- সবদিন কি এইসব কথা বলা যায় ? হঠাৎ এক আধদিন বলতে ইচ্ছা করে । বাকের ভাই আমি খুব একা হয়ে পড়েছি । আর পারছি না ।
মুনার চোখ দিয়ে জল পড়তে লাগল । বাকের কি বলবে কিছু বুঝতে পারল না । কি বললে মুনা খুশি হবে ? সে যা করতে বলবে তাই করবে । ছাদ থেকে লাফিয়ে পরতে বললে ________ লাফিয়ে পড়বে ।
- ঝড়বৃষ্টি আসবে বাসায় চলে যান । আপনার তো আবার বাসা নেই।কোন একটা দোকান টোকানে গিয়ে উঠে পড়ুন । ঐ কাঠের দোকানেই তো এখন থাকেন ?
- হ্যাঁ
- আপনাকে এই রকম আর আমি থাকতে দেবনা । সুন্দর একটা একতলা বাড়ি ভাড়া করব । সারাদিন যত ইচ্ছা গুন্ডামি করবেন সন্ধ্যারপর ফিরে আসবেন । রাতে দুজন মুখোমুখি বসে ভাত খাব ।
মুনার গলা ধরে এল । কথা শেষ করতে পারল না । বাকের একটা ঘোরের মধ্যে তার ঘরে ফিরে এল । বৃষ্টি হচ্ছিল সে পুরোপুরি ভিজে গেছে । কাদায় পানিতে মাখামাখি অথচ কিছুই বুঝতে পারছে না । ভেজা কাপড়েই সে তার বিছানায় বসে আছে । ঘোর কাটল রাত তিনটার দিকে । পুলিশের বাঁশি বাজছে । ওসি সাহেব দরজায় লাথি দিচ্ছেন । পুলিশ কর্কশ গলায় ডাকছে ________ বাকের ,,.. এই বাকের ।
পরিশিষ্ট : ১৯৮২ সনের ১২ ই জুন হত্যাপরাধে বাকেরের প্রানদন্ড দেয়া হয় । ১৯৮৩ সনের শেষ দিকে তার মার্সিপিটিশন অগ্রাহ্য হয় । বাকেরের মৃত্যুদন্ড কার্যকর হয় ঢাকা সেন্ট্রাল জেল এ ১৯৮৫ সনের ১২ জানুয়ারি বুধবার ভোর পাঁচটায় । তার ডেডবডি গ্রহন করবার জন্য রোগা , লম্বা , শ্যামলা মত যে মেয়েটি ভোর রাত থেকে দাড়িয়ে ছিল তাকে জেলার জিজ্ঞাস করেন ________ আপনি ডেডবডি নিতে এসেছেন , আপনি মৃতের কে? মেয়েটি শান্ত গলায় বলল , কেউ না । আমি ওর কেউ না________________________
---- হুমায়ুন আহমেদ --- কোথাও কেউ নেই
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০১৭ রাত ১১:২৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×