somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

চেংকু প্যাঁক
নাস্তিকরা বঁদড়ামি করবো আর আমি নিশ্চিন্তে বেহেশতে চইলা যাওয়ার ধান্দা করমু ! কক্ষনো না, বরং আমি এই কুলাংগার গুলারে জাহান্নাম পর্যন্ত ধাওয়া করমু, ওগো লগে জাহান্নামে ঢুকমু, ওগো আগুনের চাপাতি দিয়া কুপামু.......এর পরে আমার কইলজা ঠান্ডা হইবো।

৭১ এ অপকর্মের জন্য পাকিস্তান মাফ চেয়েছিল

২১ শে জুন, ২০১৭ রাত ৩:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাধারণে একটা কথা প্রচলিত আছে যে, ১৯৭১ সালের কৃত অপকর্মের জন্য পাকিস্তান এখনো ক্ষমা চায়নি। আসলে ক্ষমা তারা চেয়েছিল। ব্যক্তিগতভাবে পাকিস্তানীর সাথে কথা হলে, প্রায় সবাই সরি বলে। সিভিল সোসাইটি, সাংবাদিক অনেকেই এই বিষয়ে লেখালেখি করেছে। সরকারী ভাবেও একাধিক বার ক্ষমা চেয়েছে পাকিস্তান। একবার আওয়ামীলীগ সরকারের সময়, আরেকবার বিএনপি সরকারের সময়।
প্রথমবার ক্ষমা চেয়েছিলেন স্বাধীনতা উত্তর প্রথম পাক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো।পুরো ক্রাইসের মূল হোতা ছিল এই লোকটি। তিনি ১৯৭৪ সালে যখন বাংলাদেশে আসেন তখন রাসুল (সঃ) এর নামে তওবা করে ক্ষমা চেয়ে বলেছিলেন;
“In the name of the last prophet, I say toba (sorry) to you.” With these words, Prime Minister Zulfikar All Bhutto of Pakistan last week asked forgiveness from the Bengali people for atrocities committed by the Pakistani Army during the Bangladesh struggle for independence. Mr. Bhutto arrived in Bangladesh to seek reconciliation between his country and its severed province.
Though he had been jeered by demonstrators as “Murderer Bhutto” earlier, he blamed the army's actions on the military regime his Government replaced. “Do not equate us with those who ruled over us and you,” he said, in a speech that moved many to tears. “We share your grief and sorrow, condole with you and lament the losses.” (১)
অনেকে আবার বলেন, সে তো আর্মির কেউ ছিলনা। আর্মির কেউ কি ক্ষমা চেয়েছে তাঁদের কুকর্মের জন্য? আসলে চেয়েছিল। দ্বিতীয়বার ক্ষমা চেয়েছিলেন প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ।তিনি পাক আর্মি প্রধান ছিলেন। ২০০২ সালে তিনি বাংলাদেশ সফর করতে এসে দুই বার ক্ষমা চেয়ে বলেছিলেন; "Your brothers and sisters in Pakistan share the pain of the events in 1971, The excesses committed during the unfortunate period are regretted. Let us bury the past in the spirit of magnanimity. Let not the light of the future be dimmed." (২)
এই বিষয়টি বারবার সামনে আনার হাকিকত আছে। মুক্তিযুদ্ধে নিহতদের প্রতি ভালবাসা থেকে এটা করা হয়ে থাকে মনে হলেও, বিষয়টা আসলে তা না। এই বিষয় সামনে আনার মূল উদ্দেশ্য পাকিস্তানের প্রতি ঘৃণা চর্চাকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া।ভালবাসা দেখাতে গিয়ে ঘৃণার চর্চা? এক সাথে চলে ভালবাসা এবং ঘৃণা? গবেষক আনোয়ার মোহাম্মদ এই বিষয়টা ব্যাখ্যা করতে গিয়ে পর্যবেক্ষণ করেন;
''আজ পাকিস্তানীদেরকে কাছে না পেয়ে আমরা নিজেরাই নিজেদেরকে ঘৃণা করছি এবং রাজনৈতিকভাবে প্রণোদনা দেয়া হচ্ছে ‘ঘৃণার চর্চা’ করার জন্য।ক্ষেত্র বিশেষে মুক্তিযুদ্ধ চর্চা আজ পরিণত হয়ে ঘৃণা চর্চায়!...এই ঘৃণার চর্চা পাকিস্তানিদের কিছুই করতে পারছেনা কিন্তু চর্চার একটা ফলাফল আছে আর সেটা হচ্ছ-যারা আওয়ামীলিগের বিরোধীতা করে তারাই মুক্তিযুদ্ধ বিরোধী-তাদেরকে ঘৃণা করা মানেই হচ্ছে পাকিস্তানীদের ঘৃণা করা! এটাই হচ্ছে ঘৃণার আউটকাম।শুরু হয় এক জায়গায় আর গিয়ে পৌঁছে অন্য জায়গায়। শুরু হয় পাকিস্তানিদের প্রতি ঘৃণা করার শপথ নিয়ে আর শেষ হয় নিজের দেশের, ভাষার, ধর্ম ও সংস্কৃতির মানুষকে পাকিস্তানি বা তার দোসর বানিয়ে!'' (৩)
ভারত আর পাকিস্তানের খেলায় ভারতের পরাজয়ে ব্যথিত হৃদয় থেকে যে ঘৃণার বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে,সেটার সংকট এই জায়গায়। এই বাঙালী জাতীয়তাবাদীরা ইতিহাসকে ৭১ সালের মধ্যে সীমাবন্ধ করে অতীতের সাথে সংযোগ হারিয়েছে। যার কারণে তারা ভুলে গেছে যে, পূর্ববঙ্গের কংগ্রেসী অভিজাত হিন্দুরা ১৯৪৭ সালে পাকিস্তানের সক্রিয় বিরোধিতা করেছিল, ভোট দিয়েছিল বাঙলা ভাগের জন্য।(৪) এরপরেও তারা পাকিস্তানে রাজনীতি করেছে, সংসদে নির্বাচিত হয়েছিল। তাঁদের সেসময়কার অবস্থানের জন্য বাঙালী মুসলমান ঘৃণার চর্চা জারি রাখেনি। কেননা সেটাকে রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবেই মেনে নেয়া হয়েছিল। এমনকি ৭১ সালের পরও নেতৃত্ব স্থানীয় হিন্দুদের কয়েকজন বাংলাদেশকে ভারতের অঙ্গ রাজ্য করে নিতে ইন্দিরা গান্ধীকে প্রস্তাব দিয়েছিল। (৫) তথাপি, বাঙালী মুসলমান হিন্দুদেরকে গনহারে দেশ বিরোধী হিসেবে ঘৃণা করে না।
তাহলে, আজও কেন গুঁটি কয়েক অখন্ড পাকিস্তানবাদীর কর্মকান্ডের কারণে পুরো দেশকে 'আমরা' এবং 'ওরা' বিভাজনে বিভক্ত রাখা? আমাদের বিভাজনে যাদের লাভ হয় বেশি,তারাই এইসব বিষয়গুলো সামনে আনে বারবার।
নোটঃ
(১) GARY HOENIG, Headliners, Bhutto Apologizes, New York Times, June 30, 1974, Click This Link )
(২) Telegraph, Musharraf apology to Bangladesh, 31 Jul 2002, UK, Click This Link
(৩) আনোয়ার মোহাম্মদ, স্বাধীনতার ইতিহাস পাঠের নয়া পদ্ধতি, মূলধারা বাংলাদেশ, ০৩ জানুয়ারী ২০১৬, http://www.muldharabd.com/?p=183
(৪) নুরুল কবির, উপনিবেশবাদ, সাম্প্রদায়িকতা ও বাংলা ভাগ (পর্ব-২), মূলধারা বাংলাদেশ, ০৮ ফেব্রুয়ারী ২০১৬, http://www.muldharabd.com/?p=333
(৫) বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপর ২৮ ডিসেম্বর চিত্তরঞ্জন সূতার নেতৃত্বে বাংলাদেশের তিনজন সংখ্যালঘু নেতা ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী’র সঙ্গে দেখা করে বাংলাদেশকে ভারতের অংশ করে রাখার প্রস্তাব রাখেন। তাদের প্রস্তাবের জবাবে ইন্দিরা গান্ধী বলেন, ইয়ে না মুমকিন হ্যায় [মাসুদুল হক, “বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ‘র’ এবং সিআইএ” (পঞ্চম সংস্করণ),প্রচিন্তা প্রকাশনী, ২০১১,পৃঃ ১৪০], উদৃত http://www.muldharabd.com/?p=1174

সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১৭ রাত ৩:০৫
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শরীফ থেকে শরীফা ইস্যু কেন চাঙা হচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ৩:১৭


দেশে ট্রান্সজেন্ডার ও সমকামী ইস্যু নিয়ে জল ঘোলা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমকামী ইস্যুতে একের পর এক বহিষ্কারের ঘটনার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে দুই... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×