বিসিএসে নবনিয়োগপ্রাপ্ত এক ছোটভাই এসেছিলো কয়েকদিন আগে। চাকুরির প্রথম মাসের বেতন তুলতে তাকে নাকি ঘুষ দিতে হবে!
তার ক্যাডারের সিনিয়রদের পরামর্শ চাইলে তারা বলেন, তাদেরকেও চাঁদা তুলে একসাথে একাউন্টসে টাকা দিয়ে আসতে হয়েছে। কিছু করার নেই, সালামী হিসেবে প্রত্যেককেই প্রথম মাসে দিতে হয়। যুগযুগ ধরে এ নিয়ম চালু হয়ে আসছে।
কিন্তু সে দৃঢ়প্রতিজ্ঞ, কখনো ঘুষ দেবে না, নেবেও না। আমার কাছে এসেছে পরামর্শ নিতে।
আমি তার কথা বিশ্বাসই করিনি। এর আগে এ ধরনের কখনো শুনিওনি। তাকে সিম্পলি বললাম, এই যে তোমার ঘুষ না দেয়া এবং না নেয়ার সংকল্প, এটাই এনাফ। পরামর্শ লাগবে না।
আজ একটি টিভি প্রতিবেদন (লিংক কমেন্টে) দেখে সত্যি সত্যি অবাক হলাম। প্রতিবেদন মতে এডমিন এবং পুলিশ ক্যাডার ছাড়া বাকী সব ক্যাডারের জন্য এই সালামী বাধ্যতামূলক!
হাউ ফানি! বিসিএস ক্যাডারের বেতন তুলতে ঘুষ!!
দুদক কোথায়?!!
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১৭ বিকাল ৫:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




