somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

চেংকু প্যাঁক
নাস্তিকরা বঁদড়ামি করবো আর আমি নিশ্চিন্তে বেহেশতে চইলা যাওয়ার ধান্দা করমু ! কক্ষনো না, বরং আমি এই কুলাংগার গুলারে জাহান্নাম পর্যন্ত ধাওয়া করমু, ওগো লগে জাহান্নামে ঢুকমু, ওগো আগুনের চাপাতি দিয়া কুপামু.......এর পরে আমার কইলজা ঠান্ডা হইবো।

জালিয়াতি করে ধরা প্রথম আলো, ফেসবুকে সমালোচনা ঝড়

১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের মিডিয়া জগতে সবচেয়ে বেশি সমালোচিত পত্রিকা হচ্ছে দৈনিক প্রথম আলো। ১০ জুলাই ২০১৭ তারিখের প্রিন্টে আন্তর্জাতিক পৃষ্ঠায় পুতিনের এডিটিং ছবি প্রকাশ করে আবারো সমালোচনার শিকার হয়েছে পত্রিকাটি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে নানান কথা। অনেকে আবার পত্রিকাটি বন্ধের দাবি তুলেছেন।



ব্লগার প্রেসিডেন্ট নামের এক ফেসবুক ইউজার তার আইডিতে প্রথম আলো পত্রিকার এডিটিং ছবি এবং আসল ছবি পোস্ট করে লিখেছেন, প্রথম আলো কোনো যাছাই বাছাই ছাড়াই সেই ফটোশপ করা ভূয়া ছবি দিয়ে পুতিনের ইজ্জত বাড়ানোর চেষ্টা করছে। এর আগেও ফটোশপ ছবি দিয়ে সাম্প্রদায়িক উস্কানি দিয়েছিল প্রথম আলো।

প্রবাসী লেখক আব্দুল্লাহ শাহীন তার ফেসবুক আইডি থেকে ভূয়া এবং আসল ছবি পোস্ট দিয়ে লিখেছেন,বাংলাদেশের গণমাধ্যমের এক নির্লজ্জের নাম হচ্ছে দৈনিক প্রথম আলো। সব সময় সাম্প্রদায়িক উস্কানি মূলক খবর প্রচারে কাজ করে। বাংলাদেশের রাজনীতির মাঠকে অস্থির করে রাখে। ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে বহুবার খবর ছাপিয়েছে। একাধিকার রাসূলে পাক (সা) এর কার্টুন প্রকাশ করেছে।
সে যাইহোক, আজ এই প্রথম আলো পুতিনের সম্মান বৃদ্ধির জন্য ভূয়া এডিটিং ছবি প্রকাশ করেছে। যার মাধ্যমে দেশের মিডিয়া প্রশ্নবিদ্ধ হয়েছে। বিশ্বের কাছে বাংলাদেশকে ছোট করেছে। ২০১৫ সালে বাংলাদেশের এক মন্ত্রী সংসদে প্রথম আলো বন্ধের দাবি তুলেছিলেন। কিন্তু পরবর্তিতে সেই দাবি নিশ্চুপ হয়ে গেল। বাংলাদেশের মিডিয়াকে প্রশ্নবিদ্ধ করায় প্রথম আলোর বিচার চাই।

ওহিদুল ইসলাম নামের একজন লিখেছেন, ফটোশপ ছবি দিয়ে নিউজমেকিং করা প্রথম আলোর পুরনো অভ্যাস। বছর কয়েক পূর্বে সাম্প্রদায়িক উস্কানি ছড়ানোর জন্য তারা ফটোশপ ছবি ছেপেছিল।
এবার প্রথম আলো এমনই একটা ফটোশপ ছবি ছেপেছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে নিয়ে। জি-২০ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প আর এরদোয়ান এর মাঝখানে ইউ কে প্রতিনিধির চেয়ারটি কিছুক্ষণ ফাঁকা ছিল। সে দৃশ্যের ছবিতে সে ফাঁকা চেয়ারে পুতিনকে বসিয়ে ফটোশপ ছবি ব্যবহার করে প্রথম আলো। কমিউনিস্ট প্রথম আলো কমিউনিস্ট রাষ্ট্র রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ইজ্জত কিছু বাড়াতে চেয়েছিল মনে হয়। কারণ ছবিটি বসানোতে মনে হয়েছে, সবার মনোযোগ আর আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল পুতিন।

‘যুক্তরাষ্ট্রের নেতৃত্বহীন এক বিশ্ব’ শিরোনামে একটি রিপোর্টে উক্ত ছবি ব্যবহার করা হয়। পরবর্তীতে ছবিটি তারা সরিয়ে দিলেও ই পেপারে এখনো বহাল তবিয়তে আছে।
মজার ব্যাপার হচ্ছে, প্রথম আলোর ফান ম্যাগাজিন ‘রস আলো’ তে “টি টোয়েন্টি নয় জি টোয়েন্টি” নামক একটি লেখায় সঠিক ছবিটিই এসেছে। এখন প্রথম আলো চাইলেও মিথ্যাচার করে ফটোশপ ছবিটাকে সঠিক বলে পার পাবে না। কারণ তারা নিজেরাই দুই স্থানে দুই রকম ছবি ছাপিয়েছ।
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৪৯
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×