somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

চেংকু প্যাঁক
নাস্তিকরা বঁদড়ামি করবো আর আমি নিশ্চিন্তে বেহেশতে চইলা যাওয়ার ধান্দা করমু ! কক্ষনো না, বরং আমি এই কুলাংগার গুলারে জাহান্নাম পর্যন্ত ধাওয়া করমু, ওগো লগে জাহান্নামে ঢুকমু, ওগো আগুনের চাপাতি দিয়া কুপামু.......এর পরে আমার কইলজা ঠান্ডা হইবো।

নামাজ আদায় করতে গিয়ে মানুষ ৫ শ্রেণীতে বিভক্ত হয়

২৯ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নামাজ আদায় করতে গিয়ে মানুষ ৫ শ্রেণীতে বিভক্ত হয়:

১- معاقب (আল্লাহর ভর্ৎসনাপ্রাপ্ত) যার নামাজের কারণে সে আল্লাহর ভর্ৎসনা ও সাজার উপযোগী হয়।
২- محاسب (আল্লাহর জবাবদিহিতার মুখোমুখি) যার নামাজের ব্যপারে তাকে জবাবদিহি করতে হবে।
৩- مكفر عنه (ক্ষমাপ্রাপ্ত) যার নামাজের বিনিময়ে আল্লাহ তার পাপরাশী ক্ষমা করে দেন।
৪- مثاب (সাওয়াব অর্জনকারী) যে তার নামাজের বিনিময়ে আল্লাহর কাছ থেকে সওয়াব বা পুণ্য অর্জন করে।
৫- مقرب (আল্লাহর নৈকট্যপ্রাপ্ত) যে তার নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করে।

✅আল্লাহর ভর্ৎসনাপ্রাপ্ত মুসুল্লী হলেন তিনি, যে নামাজের বিষয়ে গুরুত্বারোপ করেন না। ওজু এবং নামাজের রোকন, ওয়াজিব ও শর্তসমূহ যথানিয়মে পালন করেন না। তিনি নামাজের মাধ্যমে ভর্ৎসনা ও সাজার উপযুক্ত হন।

✅ আল্লাহর জবাবদিহিতার মুখোমুখি হবেন সে মুসুল্লী, যিনি নামাজের রোকন, ওয়াজিব এবং শর্তসমূহ যথাভাবে পালন করেন ঠিক; কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত নামাজে যা বলেন বা করেন তিনি সবই অবচেতন মনে। সালাম ফিরানো পর্যন্ত পুরো সময়জুড়ে তিনি অন্য জগতে বিচরণ করে বেড়ান। বরং কোন কাজের তাগাদায় সালাত থেকে নিষ্কৃতি লাভের জন্য ছটফট করতে থাকেন।

✅সেই মুসুল্লী তার নামাজের মাধ্যমে ক্ষমাপ্রাপ্ত হন, যার নামাজের রোকন ওয়াজিব ও শর্ত সবই ঠিক থাকে। নামাজ শুরুর পর থেকে তিনি প্রবৃত্তি ও শয়তানের সাথে লড়াই করে মনযোগ ধরে রাখার চেষ্টা করেন। আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখেন যেন শয়তান তার নামাজ নষ্ট করতে না পারে। এক কথায় তিনি নামাজের মান সুন্দর রাখার জন্য নফসের সঙ্গে জিহাদে অবতীর্ণ হন। এ ধরণের মুসুল্লী নামাজের বিনিময়ে আল্লাহর কাছ থেকে ক্ষমাপ্রাপ্ত হন।

✅সালাতের বিনিময়ে ক্ষমার পাশাপাশি বিশেষ সওয়াব অর্জনকারী মুসুল্লী হলেন তিনি, যে আরকান, ওয়াজিবাত ও শর্তসমূহ এবং মনযোগের সাথে নামাজ আদায় করতে সক্ষম হন।

✅সর্বোচ্চ শ্রেণীর মুসুল্লী হলেন, যার নামাজের মাধ্যমে তিনি আল্লাহর নৈকট্য অর্জন করতে সক্ষম হন। এই শ্রেণীর মুসুল্লীরা নামাজের রোকন ওয়াজিব এবং শর্ত ও খুশু (মনযোগ) পূর্ণরূপে পালনের পাশাপাশি আল্লাহকে হাজির জেনে ইবাদত করেন। চতূর্থ প্রকার মুসুল্লীর সাথে এই প্রকার মুসুল্লীর ব্যবধান এখানে। তাদের খুশু থাকে কিন্তু ‘যেন আল্লাহকে দেখছেন’ সেই ধ্যান ও কল্পনা নিয়ে নামাজ আদায় করতে পারেন না। পক্ষান্তরে শেষ প্রকারের মুসুল্লী অন্যসব যথাযথভাবে পালনের সাথে সাথে আল্লাহকে ‘সম্মুখে জেনে’ ইবাদত করেন। আর সে কারণে তাদের নামাজ আল্লাহর নৈকট্য এনে দেয়।

সূত্র: ইবনে ক্বাইয়িম আল জাওযিয়া রচিত আল ওয়াবিলুস ছায়্যিব
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:২২
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৩

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- ফিরতেই পারেন। তবে প্রশ্ন হলো, কীভাবে এবং কোন উদ্দেশ্যে?

বাংলাদেশে ফিরে আসা তাঁর জন্য অসম্ভব নয়। চাইলে তিনি দেশে ফিরতে... ...বাকিটুকু পড়ুন

আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৮



ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন

বাঁশি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৪



হিম শীতল মাঘ মাসের রাত। ঘন কুয়াশার কারণে পাঁচ হাত সামনেও কিছু দেখা যায় না আর খালপাড়ের বাঁশঝাড়টা তো অনেক দূরে, বাতাস নেই তারপরও বিচিত্র কারণে বাঁশপাতার শব্দ শোনা যাচ্ছে।... ...বাকিটুকু পড়ুন

হুলো বেড়াল

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৮


গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?

দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে... ...বাকিটুকু পড়ুন

আজকের এই দিনে ১৯৭৫-এর শোকাবহ আগস্ট/ রক্তাক্ত দিবস॥

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ২:১১



“আজ থেকে অনেকদিন পরে হয়ত কোন পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×