মাতাল অবস্থায় কলকাতায় এক টুর্নামেন্টে খেলতে নেমেছিলেন ফরাসি দাবাড়ু গ্র্যান্ড মাস্টার ভ্লাদিস্লাভ কাচিয়েভ (Vladislav Tkachiev )। কিন্তু ১১ চালের পর নিজের তন্দ্রাভাব আর ধরে রাখতে পারেননি। চেয়ারে বসে টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়েন। টুর্নামেন্ট কমিটির সদস্যরা অবশ্য বার দুয়েক ঘুম ভাঙ্গানোর চেষ্টা করেন। কিন্তু পারেননি। ফলে যা হওয়ার তাই হয়েছে। আইনানুযায়ী, হার মেনে নিতে হয়েছে কাচিয়েভকে।
ভারতের প্রবীণ কুমারের বিপক্ষে ম্যাচ ছিল কাচিয়েভের। কিন্তু কাচিয়েভের অবস্থা এত খারপ ছিল যে তিনি ঠিকমতো চেয়ারেই বসে থাকতে পারছিলেন না। খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়েন।
ঘুমন্ত অবস্থায় তার ছবিও ছাপা হয়েছে পত্রিকায়। বিশ্ব র্যাংকিংয়ে তার অবস্থান ৫৮তমে। ঘুম থেকে জেগে ওঠার পর কাচিয়েভকে টুর্নামেন্ট কর্তৃপক্ষ সতর্ক করার পাশাপাশি হাল্কা ভর্ৎসনাও করে। তবে প্রতিযোগিতা থেকে তাকে বহিস্কার করা হয়নি।
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


