somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পিয়ানিস্ট ছবির পরিচালক তাহলে এই!

২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুইজারল্যান্ডে গ্রেফতার হওয়ার পর যুক্তরাষ্ট্রে বিচারের জন্য হস্তান্তর নিয়ে আইনি লড়াইয়ের মুখে পড়েছেন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা রোমান পোলানস্কি। লস এঞ্জেলেসে নতুন বিচারের মুখেও পড়তে পারেন তিনি। পোলিশ বংশোদ্ভূত ফরাসি নাগরিক পোলানস্কির গ্রেফতারের খবরে হতবাক হয়ে ইতিমধ্যেই তাকে সমর্থন দিয়েছে ফ্রান্স। পোলানস্কিকে গ্রেফতারের ঘটনায় তার জন্মভূমি ফ্রান্সের রাজনীতিকরা ক্ষোভে ফেটে পড়েছেন। ফরাসি সংস্কৃতিমন্ত্রী ফ্রেডেরিক মিত্তেরান্ড জানান, এ ঘটনায় তিনি নির্বাক বধির হয়ে গেছেন। তিনি জানান, প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি নিজে বিষয়টির ওপর নজর রাখছেন। পোলানস্কির একজন আইনজীবী জানান, এ গ্রেফতারের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানানো হবে এবং তাকে কোনভাবেই বিচারের জন্য যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়া হবে না।

এ ঘটনায় ঝড় বয়ে যাচ্ছে সুইজারল্যান্ডের সংবাদ মাধ্যমে। তারা এর নিন্দা জানিয়েছে। শনিবার একটি পুরস্কার গ্রহণের জন্য জুরিখ বিমানবন্দরে অবতরণের পরপরই গ্রেফতার হন পোলনস্কি। সুইস সংবাদ মাধ্যমের বক্তব্য পোলনস্কিকে গ্রেফতার করে সুইজারল্যান্ড নিজের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। জুরিখে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা তুলে নেয়ার চেষ্টায় নামার ঘোষণা দিয়েছেন পোলোনস্কির আইনজীবী জর্জেস কিজম্যান। তিনি বলেন, সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের মধ্যকার হস্তান্তর আইন খুব বেশি স্পষ্ট নয়।

অপ্রাপ্তবয়স্ক একটি মেয়ের সঙ্গে যৌন সংসর্গের অভিযোগে ১৯৭৮ সালে যুক্তরাষ্ট্রের জারি করা গ্রেফতারি পরোয়ানায় শরিবার সন্ধ্যায় জুরিখ বিমানবন্দরে গ্রেফতার হন পোলোনস্কি। যাকে নিয়ে এত কাণ্ড সেদিনের সেই ১৩ বছর বয়সী কিশোরী সামান্থা গেইমার (৪৫) অবশ্য পোলোনস্কির বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নিতে চান।

পোলোনস্কির বর্ণাঢ্য চলচ্চিত্র কর্মের জন্য রোববার সন্ধ্যায় তাকে পুরস্কারে ভূষিত করার কথা ছিল জুরিখ ফিল্ম ফেস্টিভ্যাল কর্তৃপক্ষের। কিন্তু এরই মধ্যে তার গ্রেফতারের খবরে বিস্ময় প্রকাশ করেছেন ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী। তার কার্যালয় থেকে বলা হয়েছে, প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি তার মামলাটি গুরুত্বের সঙ্গে নিয়েছেন এবং বিষয়টি সমাধান করা যাবে বলে আশা প্রকাশ করেছেন যাতে পোলোনস্কি বাড়ি ফিরতে পারেন।

পোলোনস্কি ১৯৭০ সালের শেষদিকে হলিউড তারকা জ্যাক নিকলসনের হলিউডের বাড়িতে ফটোসেশনের সময় ১৩ বছরের এক মেয়েকে মাদকদ্রব্য এবং মদ পান করিয়ে তার সঙ্গে যৌনকর্মে লিপ্ত হওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন।
৪২ দিন কারাবাসের সময় পোলোনস্কির মনস্তাত্ত্বিক পরীক্ষা চলছিল। কিন্তু শাস্তি হওয়ার আগেই তিনি যুক্তরাষ্ট্র থেকে পালিয়ে গিয়েছিলেন। তিনি আর কখনোই লস এঞ্জেলেসের বাড়িতে ফিরে যাননি।
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাদশা: বংশালের গডফাদার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৮


পুরান ঢাকার অপরাধজগতের এক উত্থান ও পতনের উপাখ্যান

শেষ রাত

২০০৮ সালের ১৭ নভেম্বর।
রাত ২টা ১৭ মিনিট।


বংশালের একটি পুরোনো বাড়ির দোতলায় তখনও আলো জ্বলছে। বাইরে সরু গলিতে দু-একটি কুকুর... ...বাকিটুকু পড়ুন

আস্থার আড়ালে আতঙ্ক: আবাসিক ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ষণ ও বলাৎকারের শিকার শিশুরা, জবাবদিহি কোথায়?

লিখেছেন মুনতাসির রাসেল, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৯



ঢাকার সাভারের একটি আবাসিক মাদ্রাসায় পড়ত সাত বছরের এক ছেলে। ছুটিতে বাড়ি এলে তাকে চুপচাপ, মনমরা দেখাত। কথাবার্তা কমে গিয়েছিল, খাওয়া-দাওয়াও ঠিকমতো করত না। বাবা-মা প্রথমে ভেবেছিলেন, পড়াশোনার চাপেই হয়তো... ...বাকিটুকু পড়ুন

জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৭

যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০৩


টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

×