জুরিখের একটি সেকেলে কারাকক্ষে জেলখানার অন্যসব হাজতির মতো একঘেয়ে দিন কাটাচ্ছেন অস্কারজয়ী জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক রোমান পোলানস্কি। হাত খরচা হিসেবে দৈনিক পাঁচ সুইস ফ্রাঁ (৪.৮৫ ডলার) পাচ্ছেন তিনি। বার্নে নিয়োজিত পোল্যান্ডের কনসাল মারেক উইরুজেসকি ফরাসি ভাষার দৈনিক লা মাতিন চেক জানায়, তারা কারাকক্ষের বাইরে পোলানস্কির সঙ্গে দেখা করেছেন। পোলানস্কি তাদের জানিয়েছেন, কারাগারে তার কোনকিছুর অভাব হচ্ছে না। কর্তৃপক্ষ তার সঙ্গে ভালো ব্যবহার করছে।
তবে এর অর্থ এই নয় যে, তিনি বর্তমান অবস্থায় খুব সুখে আছেন। ফ্রান্সের লা মাতিন পত্রিকা পোলিস কনসাল ও বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে জানায়, পোলানস্কির কক্ষে একটি টেবিল, একটি বিছানা, দেয়াল আলমারি, বেসিন, টয়লেট ও একটি টেলিভিশন রয়েছে। পরার জন্য তাকে দেয়া হয়েছে ট্র্যাক স্যুট। প্রাতঃরাস তার কক্ষেই দিয়ে আসা হয়। দেয়া হয় রুটি, কফি, জ্যাম, জেলি। দুপুরের খাবার খান অন্যসব কয়েদির সঙ্গে খাবার ঘরে। আর রাতে দেয়া হয় রুটি ও পনির। দিনে এক ঘণ্টা বাইরে হেঁটে বেড়াতে পারেন তিনি। আর সবচেয়ে বড় যে সুবিধা তিনি পাচ্ছেন তা হল টেলিফোন ব্যবহার করতে পারছেন প্রয়োজনমতো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


