কালবৈশাখি
নাহি যদি পার উড়িয়ে দিতে আবর্জনার থর
ব্যর্থ তোমার রুদ্র নাচন, ব্যর্থ তোমার ঝড়
কালবৈশাখি
চেয়ে দেখ ধরিত্রি আজ মিথ্যার ভারে জীর্ণ
মিথ্যার হাওয়া ছুটছে করে সত্যের বুক বিদীর্ণ
নির্যাতীতের বুক ভারি, চোখ অশ্রু টলমল
শাসক সাজে নেমেছে আজ শত বর্গীর দল
কালবৈশাখি
লুন্ঠিত আজ মানবতা তাই শংকিত হৃদয়
আজ রাক্ষুসী চলে দর্প ভরে তাই মানব মনে ভয়
আজ দুষ্টের দল দাপিয়ে বেড়ায়, শিষ্ট থাকে পালায়
আজ মিরজাফর মসনদ ধরে আছে সিরাজ বন্দি শালায়
কালবৈশাখি
অনেক সয়েছি চৈত্রের খরতাপ
আজ বৃষ্টি দিয়ে দাও ধুয়ে দাও কাপুরুষের পাপ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



