দিনে দিনে আমার ওজন খুব বেড়ে যাচ্ছে। ডাক্তার ফয়জুন্নাহার (http://dr-nahar.com/) ওজন কমানোর জন্য ৭দিনের বিশেষ ডায়েট দিয়েছেন, যা করলে ৭দিনে ৫ কেজি ওজন কমবে। সবার সাথে সেই ডায়াট চার্ট এখানে শেয়ার করছি।
দিনঃ ১, ফলের দিনঃ সারাদিন কলা ছাড়া ইচ্ছেমত ফল খাবেন
দিনঃ ২, সবজীর দিনঃ সারাদিন আলু ছাড়া ইচ্ছেমত সবজী খেতে পারবেন
দিনঃ ৩, ফল ও সবজীর দিনঃ সারাদিন আলু ও কলা ছাড়া ইচ্ছেমত ফল ও সবজী খাবেন
দিনঃ ৪, দুধ ও কলার দিনঃ সারাদিন ৩ গ্লাস দুধ ও সর্বোচ্চ ৮টি কলা খাবেন।
দিনঃ ৫, ভোজের দিনঃ মুরগীর মাংস সর্বোচ্চ ১/২ কেজি এবং টমেটো ১০-১২ টি খাবেন।মাংসের সাথে টমেটো রান্না করে অথবা মাংসের সাথে টমেটো সালাদ করে খেতে পারেন।
দিনঃ ৬, মাংস ও সবজীর দিনঃ পরিতৃপ্তির সাথে ইচ্ছেমত মুরগির মাংস ও সবজী খাবেন।
দিনঃ ৭, বিজয়ের দিনঃ মুরগীর মাংস ইচ্ছেমত ভাত দিয়ে খাবেন; তাছাড়া প্রচুর পরিমানে ফলের জুস ও সবজী খাবেন।
বিশেষ দ্রষ্টব্যঃ
প্রতিদিন আপনার জন্য বরাদ্দ আছে প্রচুর পরিমানে পানি (১০ গ্লাস পানি), চা অথবা কফি।
উপরোক্ত খাদ্য তালিকা আপনি যে কোন সময় শুরু করতে পারেন। এ খাদ্য তালিকা পালনে স্বাস্থ্যের কোন ক্ষতি নেই এবং এতে ৭ দিনে ৪-৫ কেজি ওজন কমানো সম্ভব। যদি পুনরায় এ তালিকা অনুযায়ি ডায়েট শুরু করতে চান, তাহলে মাঝখানে অবশ্যই ১ সপ্তাহের বিরতি দিবেন।
সৌজন্যেঃ ডাক্তার ফয়জুন্নাহার
ফেসবুক পেজেও তাকে পাওয়া যাবে।
ফেসবুক পেজঃ facebook.com/dr.foyzunnahar

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


