somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ট্রেনিং হতে কিভাবে শিখবেন?

২৮ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যেকোন স্টুডেন্টরা যখন ট্রেনিং নিতে যায়, কিছুদিন পরই হতাশ শুরু হয়ে যায়। বেশিরভাগ সময় দেখা যায়, তারা কাজেই নামেনি। এসব স্টুডেন্টদের হতাশার কথা শুনলে তাদের সুরে সুর মিলিয়ে অনেকেই ট্রেইনারকে, ট্রেনিংকে দোষারোপ শুরু করে দেয়। আসলে পিছনের গল্প জানার চেষ্টা করেনা। আজকের একজনের সাথের চ্যাটিংয়ে কথোপকথনের পর ৪টি পয়েন্ট বলেছি, তার নিজের পরিবর্তনের জন্য। সবারই এ তিনটি পয়েন্ট মনে রাখা উচিত। জীবন পাল্টিয়ে যাবে।


নং ১: আপনি শুরুতে বলেছেন কিছুই শিখেননি, পরে আবার ৫টা বিষয় শিখছেন বলছেন। মানুষের ব্যার্থতার অন্যতম কারন, তারা যেটা নাই, সেটা নিয়ে আফসোস করে, যেটা আসে, সেটাকে পাত্তাই দেয়না। আপনি যা যা শিখেছেন বলছেন, শুধুমাত্র সেগুলো ১টা দিয়েই মাসে ৫০,০০০-২ লাখ টাকা ইনকাম করা যায়। কিন্তু তারপরও আপনার কোনটা শিখায়নি, সেটার আফসোসে এত দামী স্কীলটার কথাই ভুলে গেছেন্। কীওয়ার্ড রিসার্চ, ভিডিও মার্কেটিং শিখেছেন, সেটাই ইনকামের জন্য যথেষ্ঠ।
নং ২: আপনি বলতেছেন, কেউ এক সেন্টও ইনকাম করেনি। এ দৃষ্টিভঙ্গিও পাল্টাতে হবে। অনেক ক্ষতিকর এ দৃষ্টিভঙ্গি। চিন্তা করবেন, আমি শিখেছি। খুব ভালভাবে শিখবো। ভালভাবে শিখলে আজ ইনকাম না হোক, একদিন না একদিন ইনকাম হবেই। ইনকামটা না, কাজটা ভাল শিখছি কিনা সেটার দিকেই ফোকাস রাখতে হবে।
নং ৩: গুগলিং করতে বললেই অনেক স্টুডেন্ট তার ট্রেইনারকে খারাপ চোখে দেখে। কিন্তু যে ট্রেইনার গুগলিং করাতে অভ্যস্ত না করায়, তাদেরকে সবচাইতে বাজে ট্রেইনার হিসেবে দেখি। কারন যখন গুগলিংয়ে অভ্যস্ত করায় স্টুডেন্টদের, তখন স্টুডেন্টদের ব্রেন খুলতে থাকে। জগতটা তার কাছে বড় হয়ে যায়। আর যে ট্রেইনার গুগলিং করতে অভ্যস্ত করেনা, তাকে বাজে ট্রেইনার হিসেবে আমি মার্ক করি, কারন সে স্টুডেন্টকে প্রতিবন্ধী বানিয়ে দিচ্ছে, পঙ্গু করে দিচ্ছে।
নং ৪: আপনি পরে বললেন, শিখছি, কিন্তু দক্ষতো হইনি। একজন ট্রেইনার রাস্তা শিখাতে পারে। নিজে প্রচুর প্রাকটিস করে দক্ষতা অর্জন করতে হয়। যখন যা ট্রেইনার থেকে পেয়েছেন, সেটার উপর গুগল এবং ইউটিউব থেকে অন্য রিসোর্সগুলো বের করে পড়তে হবে। সেগুলো নিজে করতে হবে। নিজে করতে গিয়ে অনেক সমস্যাতে পড়বে, যা হয়ত ট্রেইনার বলেননি। সেই বিষয় নিয়ে অনলাইন থেকে সমাধান বের করতে হবে। এরকমভাবেই শিখতে হয়। ট্রেইনার সব করে দিবে, সেটা আশা করা মানেই নিজের ক্ষতি।
সবশেষে মনে রাখবেন, সবকিছু হয়ত প্রত্যাশামত পাবেননা। ট্রেইনার কিংবা ট্রেনিং মান প্রত্যাশামত হয়ত পাবেননা। কিন্তু সেটি নিয়ে আফসোস করলে নিজেরই পিছিয়ে পড়ার কারন হবে। সুতরাং যেটুকু পেয়েছেন, সেটুকুর উপর ভিত্তি করে নেমে যেতে হবে। মাঠে না নামলে সবসময়েই অন্যের ব্যাপারে অভিযোগ তৈরি হবে।
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:১৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

কবিতা প্রেমিকদের কলমে সময়ের বিবেক : বিশ্ব কবি রবিন্দ্র নাথ ঠাকুরের গ্রাফিতেতে কালী লেপন প্রসঙ্গ

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৩৪


যে কবির গানে ভোরের আকাশ জেগে ওঠে প্রতিদিন
যাঁর সুরে আজও অশ্রু ঝরে হাসে হৃদয় রঙিন
সেই রবীন্দ্রনাথের ছবির বুকে কালি মাখায় যারা
তারা কি জানে তাঁরই গানে বাঙালির প্রাণের... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

রঠার মুসলিম বিদ্বেষ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:১৮



রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।... ...বাকিটুকু পড়ুন

×