somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মামু-চাচা ছাড়াই চাকুরি পাওয়ার স্পেশাল ট্রিকস

২৭ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মামু-চাচা ছাড়া চাকুরি হয়না, কিংবা ঘুষ ছাড়া চাকুরি হয়না, এ অভিযোগটি বর্তমান তরুণ ও বেকার সমাজের মধ্যে বহুল প্রচলিত একটি ভ্রান্ত ধারণা। ভ্রান্ত ধারণা শব্দটি পড়ার পর পুরো লেখাটি লেখার আগেই হয়ত লেখককে গালি দিচ্ছেন। কিন্তু চাকুরীদাতা হিসেবে বেশিরভাগের মনের হতাশার কথাগুলো এ লেখাটিতে লিখার চেষ্টা করেছি।

বেকারদের হতাশা, চাকুরি নাই, কিন্তু চাকুরীদাতার হতাশা চাকুরি করার উপযুক্ত লোক নাই। এ লেখাটি পড়ার পর প্রতিটি পয়েন্ট অনুযায়ি নিজেকে প্রস্তুত করলে ২ দিকের হতাশা অনেকটাই কমে আসবে।

মিলিয়ে দেখুন, কতটুকু প্রস্তুত চাকুরি পাওয়ার জন্য?
- আপনার কি আধুনিক প্রফেশনাল স্ট্যান্ডার্ড সিভি প্রস্তুত রয়েছে?
- আপনার টেকনিক্যাল নলেজ কি বর্তমান যুগের চাহিদার সাথে যথেষ্ট?
- আপনার কি যুগের চাহিদা পূরনে অন্যান্য যোগ্যতা রয়েছে, যা আপনার সিভিকে সমৃদ্ধশালী করবে?
- পূর্বের চাকুরির অভিজ্ঞতা না থাকলেও সিভিতে উল্লেখ করার মত এমন কোন অতীত কর্মকান্ডের অভিজ্ঞতা কি রয়েছে যা দেখে চাকুরিদাতা আপনার যোগ্যতার ব্যপারে হালকা ধারনা পাবে?
- কমিউনিকেশন দক্ষতা এ যুগের সবচাইতে চাহিদাসম্পন্ন যোগ্যতা। এ যোগ্যতার ব্যপারে আপনি নিজেকে কত মার্ক দিতে পারবেন?

চাকুরিদাতাদের কিছু তিক্ত অভিজ্ঞতা

- বেকারদের হতাশাভরা গল্প শুনে থাকলেও জব পোস্টের বিপরীতে সিভি পাওয়া যায় ১০-১২টা
- সিভি পাঠানোর ধরন দেখলেই প্রথমেই বাদ পড়ে যায় ৮০%
( ** মেইলের সাবজেক্টে মেইল করার কারণ উল্লেখ নাই
** মেইলে ঢুকলে কভার লেটার নাই।
** অনেকে মেইল না করে ফেসবুকে সিভি দেয়।)
- সিভি পড়ার পর বাকি ১০% বাদ পড়ে যায়। সিভির ফরম্যাট দেখে অফিসের পিয়ন পদের জন্যেই শুধুমাত্র তাকে বিবেচনা করা যায়।
- এতগুলো বাদ পড়ার পর যে ভাগ্যবানরা ইন্টারভিউয়ের জন্য ডাক পায়, তাদের ইন্টারভিউ নিতে গিয়ে ইন্টারভিউ বোর্ডে উপস্থিত কর্তাব্যক্তিদের কন্ঠে সময় নস্ট করার জন্য হতাশার কথা শোনা যায়।

চাকুরি পাওয়ার যোগ্য হিসেবে প্রস্তুতিতে কয়েকটি পরামর্শ

- অনলাইনে সার্চ দিলে প্রফেশনাল সিভি ফরম্যাট পাওয়া যায়, সেগুলোর কোনটাকে অনুসরণ নিজের সিভি রেডি করে রাখেন।
- যত চাকুরির অফার দেখবেন, আপনার যোগ্যতার সাথে মিললে সবগুলোতে সিভি সেন্ড করুন।
- সিভি পাঠাতে অবশ্যই মেইলের সাবজেক্টে মেইল করার কারনটি উল্লেখ করুন।
- মেইলের ভিতরে অবশ্যই কভার লেটার লিখুন, সেটি আপনার ব্যপারে পজিটিভ ধারণা তৈরি করবে।
- সিভিতে অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ডের চাইতে দক্ষতা এবং অভিজ্ঞতা চাকুরিদাতাকে আকর্ষিত করে। তাই ছাত্রজীবনেই দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জনের টার্গেট নির্ধারণ করুন।
- টেকনিক্যাল নলেজ বর্তমান যুগের যেকোন চাকুরির জন্য অত্যাবশ্যকীয় যোগ্যতা। তাই এ দক্ষতা অর্জনে সময় দিন।

সকল প্রস্তুতি সম্পন্ন করার পর ৪০-৫০ টা চাকুরির অফারে আবেদন করুন। আশা করি, তখন চাকুরি না পাওয়ার হতাশাকে ঢাকতে সান্তনা বানী হিসেবে পরিবারকে কিংবা কাছের মানুষকে বলতে হবে না, মামু-চাচা নাই দেখে চাকুরি হচ্ছে না।

সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫৯
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওরা ভয়ংকর

লিখেছেন রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯



বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!

শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ... ...বাকিটুকু পড়ুন

জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ১১:০১


জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

আমাদের দৃষ্টিতে, তথাকথিত "জুলাই" বাংলাদেশের জন্য কোনো গৌরবের অধ্যায় নয়; বরং এটি জাতীয় ঐক্য, স্বাধীনতা, অর্থনীতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ... ...বাকিটুকু পড়ুন

জাপান যেভাবে মাত্র ৭ বছরে অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৭



জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক... ...বাকিটুকু পড়ুন

ভাংগুক অচলায়তন

লিখেছেন মাসুদ রানা শাহীন, ০৩ রা জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৯


ভয় পাবেন না
আশার পিদিম জ্বালিয়ে রাখুন
প্রাণের ধুকপুকি জাগিয়ে রাখুন
হেরে যাবেন না।

ঘাবড়াবেন না
নতুন স্বর ও সাহসী উচ্চারণে অনবদ্য হোন
ক্ষুরধার সৃষ্টির ঔজ্জ্বল্যে উদ্ভাসিত হোন
থামবেন না।

নগদমূল্যে বিকোবেন না
ক্লান্ত শিরায় নতুন রক্ত বইয়ে দিন
তাতিয়ে... ...বাকিটুকু পড়ুন

জাতিসত্তার পরিচয়ের বাজার

লিখেছেন তানভীর রাতুল, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ৩:২১

ইতিহাসে কোনো আদর্শ সত্যিকার অর্থে মরে না। সে শুধু নাম বদলায়, পরাজিত আদর্শেরও পুনর্জন্ম হয়।

১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ একটি আসনও পায়নি। কিন্তু সেই রাতে মুসলিম লীগ মরেনি,... ...বাকিটুকু পড়ুন

×