বিশ্ব জুরে খেলা নিয়ে উৎসবের শেষ নেই । হয়তো খেলা নিয়েই সব চেয়ে বেশি আয়োজন । পৃথিবী জুরে খেলা নিয়ে যত হাত পা ব্যাথা,ক্ষুদার্থ মানুষ নিয়েও এত মাথা ব্যাথা নেই । আর এর মধ্যে সবচেয়ে বেশি মাথা ব্যাথা অলিম্পিক নিয়েই।লন্ডন অলিম্পিক,২০১২ নিয়েই কিছু লিখলাম,আশা করি ভাল লাগবে ।
১। আড়াই বর্গ কিলোমিটার আলিম্পিক পার্ক তৈরি করতে নির্ধারিত স্থানের ২০০ টির বেশী ভবন ধুলিস্যাত করতে হয়েছে।
২।প্রতিযোগী ও কর্মকর্তাদের জন্য নির্মিত প্রায় পাঁচ হাজার বাড়ি অলিম্পিক শেষ হলে জনগণের কাছে বিক্রি করা হবে ।
৩।লন্ডন অলিম্পিক নিরাপত্তা বাজেট ৫৫৩ মিলিয়ন পাউন্ড (৭,১৭০,৯২,৭৯,৬০০ টাকা)।
৪।অলিম্পিক পার্ক তৈরী করতে গিয়ে নির্ধারিত স্থানে ২৪ প্রজাতির প্রানীর দেখা মিলেছে । এখান থেকে যা উদ্ধার করা হয়েছে তার মদ্ধে রয়েছে তিন হাজার বছর আগে মৃত একজন মানুশের দেহাবশেষ ।
৫।অলিম্পিক সাইটে ৫২৫ টি পাখির ঘর এবং ১৫০ টি বাদুরের ঘর তৈরি করে দেওয়া হয়েছে ।
৬।লন্ডন ফিলহারমোনিক অলিম্পিকের জন্য ২০৫ টি দেশের জাতীয় সংগীত রেকর্ড করেছে । উরুগুয়ের জাতীয় সংগীত সবচেয়ে বেশী সময় নিয়েছে (সাড়ে ছয় মিনিট ) ।কিন্তু কোন দেশের জাতীয় সংগীতই এক মিনিটের বেশি বাজানো হবে না ।
৭।খেলোয়াড়েরা মোট ২৫ হাজাড় পাউরুটি খাবেন । আলু খাবেন ২৩২ টন এবং সামুদ্রিক মাছ খাবেন ৬৮২ টন ।তাঁদের জন্য সবজি বরাদ্দ হয়েছে ৩৫০ টন আর মাংস ১০০ টন । তাঁরা ৭৫ হাজাড় লিটার দুধ খাবেন ।
৮।অলিম্পিক স্টেডিয়াম তৈরীতে ১০ হাজাড় টন স্টিল লেগেছে । খেলা পরিচালনা করতে লাগছে মোট নয় লাখ ক্রীড়াসামগ্রী । এর মধ্যে থাকছে ২৬ হাজার ৪০০ টেনিস বল এবং দুই হাজাড় ৭০০ ফুটবল ।
~আর কিছু দেশ তাদের প্রতীযোগীদের পদক পেলেই দেবে টাকা!
>> যুক্তরাষ্ট্র স্বর্নপদকের জন্য তাদের একজন প্রতীযোগীকে দেবে ২৫ হাজার মার্কিন ডলার,রৌপ্য পেলে দেবে ১৫ হাজাড় আর ব্রোঞ্জ পেলে ১০ হাজাড় ।
>>শিঙ্গাপুর সোনা জিতলে দেবে সাত লাখ আট হাজাড় মার্কিন ডলাড় ।
>>ফিলিপাইন সোনা জিতলে তিন লাখ চল্লিশ হাজাড় ৯০৯ মার্কিন ডলাড় ।
>>থাইল্যান্ড সোনায় দেবে ৩ লাখ মার্কিন ডলাড় ।
>>দুবাই সোনা বিজয়ী পাবেন ২ লাখ ৭২ হাজাড় মার্কিন ডলাড় ।
>>রাশিয়া দেবে ১ লাখ ডলাড়,জাপান দেবে ১ লাখ ডলাড়,চীন দেবে ৫১ হাজার ডলাড়,অস্ট্রেলীয়া ২০ হাজাড় ডলাড় ।
> ২০১২ সালের লন্ডন অলিম্পিকে স্বর্নপদকের ওজন ৪১২ গ্রাম ।তবে এই পুরো পদকে সোনা মাত্র ছয় গ্রামের কাছাকাছি। পদকের মোট ওজনের ১ দশমিক ৩৪ শতাংশ স্বর্ন,বাকি সবটুকুর ৯৩ শতাংশ রৌপ্য এবং তামা ৬ শতাংশ ।
> রৌপ্য পদকে রৌপ্য ৯৩ শতাংশ,তামা ৭ শতাংশ ।
>তবে ব্রোঞ্জ পদকে প্রায় সবটাই তামা । আর এর দাম মাত্র ৫ মার্কিন ডলাড় ।
খাঁটি সোনার পদক শুরুতে দেয়া হত কিন্তু এখন বন্ধ করে দেওয়া হয়েছে তাও ১০০ বছর আগে ১৯১২ সালে স্টকহোম অলিম্পিক থেকে ।
২০১২ লন্ডন অলিম্পিকের প্রযুক্তি >>
>অলিম্পিকের মূল স্টেডিয়ামের সাথে যুক্ত হয়েছে দারুন সব প্রযুক্তি । এ পর্যন্ত যত অলিম্পিক স্টেডিয়াম গড়া হয়েছে তার মধ্যে এবারের লন্ডন অলিম্পিক স্টেডিয়াম সবচেয়ে হালকা । ১০ হাজাড় টন লোহা আর ইস্পাত দিয়ে তৈরি করা হয়েছে এবারের স্টেডিয়াম ।
>কুইক্যাম নামের দুই লেন্স বিশিষ্ট ক্যামেরা রয়েছে ছবি তোলার জন্য । এ ছাড়া রয়েছে রোবটিক ডিএসএলআর ক্যামেরা,যা কাছে বা দূরের ত্রিমাত্রিক ছবি তুলতে সক্ষম আর ৩৬০ ডিগ্রি পাশাপাশি ঘুরতেও পারে ।
> ছবি ধারন করার জন্য রয়েছে ৩০ হাজার প্রশিক্ষন প্রাপ্ত চিত্রগ্রাহক ।
>প্রায় এক হাজারের বেশী ওয়াইফাই হটস্পট বিনা মূল্যে ব্যবহারের সুযোগ থাকছে ,যা দিয়ে ৩ লাখ মানুষ সহজেই ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন ।
আর এ সব কিছুতে খরচ হচ্ছে প্রায় ১৪.৪৬ বিলিয়ন মার্কিন ডলাড় যা মঙ্গল অভিযানের ব্যয়ের ৫.৮ গুন ।
(সেফ হওয়ার পর ভাল লাগছে,সাথে থাকবেন সবাই)
ধন্যবাদ
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১২ রাত ৮:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



