সুশীলরা কখন বেশী ব্যাস্ত হয়ে পড়েন ? যখন বৌদ্ধদের ঘড় বাড়ি আগুনে জ্বলে,যখন ‘ইনোসেন্স অফ মুসলিম’ এর প্রতিবাদে উগ্র মুসলিমরা কয়েকজন খৃষ্টানকে হত্যা করে।
আর কখন সুশীলরা প্রকৃত সুশীলতা দেখায় জানেন?যখন মিয়ানমারে হাজার হাজার মুসলিমকে হত্যা করা হয় নির্বিচারে,কেটে নদীতে ভাসিয়ে দেওয়া হ্য়।আফগানিস্তান,পাকিস্তান এ কুকুরের মত গুলি করে মুসলমান নিধন করা হ্য়।যখন ব্রেইভিক জেমস বন্ডের হিরো হয়ে শ্যুটিং প্র্যাক্টিস করে।
মহামান্য বারাক ওবামা জাতিসংঘের সাধারন অধিবেশনে মুসলমানদের উদ্দেশ্যে ‘ইনোসেন্স অফ মুসলিম’ এর ব্যাপারে বলেছেন, “অপরাধের বিরুদ্ধে নিরবতাই উৎকৃষ্ঠ প্রতিবাদ।আহা কি মধুর উক্তি !
এর জবাবে মিশরের প্রেসিডেন্ট মুরশি বলেছেন,ইসলামকে অবমাননা করে নির্মিত চলচিত্রের ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিড়বে বসে থাকা উচিত নয়। জবাবটা চমৎকার দিয়েছেন তিনি!
এখন আমাদের প্রধানমন্ত্রী যদি বৌদ্ধ সম্প্রদায় কে নিড়বতা পালন করতে বলেন তাহলে আমাদের দেশের সুশীল সম্প্রদায় যে কি পরিমাণ টক শো নিয়ে ব্যাস্ত হয়ে পড়বেন তা একবার চিন্তা করে দেখুন।
অন্যদিকে মার্কিন বাহিনী আবার সুসজ্জিত হচ্ছে লিবিয়ার উদ্দেশ্যে।তাদের এবারের মিশন ‘ইনোসেন্স অফ মুসলিম’ নিয়ে যে সকল জঙ্গি মার্কিন দুতাবাসে হামলা ও চারজন মার্কিন নাগরিক সহ একজন রাষ্ট্রদূতকে হত্যার সাথে জড়িত তাদের আটক বা হত্যা করা।পি.টি.আই এর খবরে বলা হয় এ অভিযানটি হবে জঙ্গিদের বিরুদ্ধে ড্রোন বা পাকিস্তানে পরিচালিত লাদেন হত্যার অভিযানের অনূরূপ।
তবে একজন লাদেনকে হত্যা করতে গিয়ে হত্যা করা হয়েছে অনেককে। আর জঙ্গিদের কেউ তো আর নির্দিষ্ট নয়।কয়েকশ জঙ্গির অজুহাতে কয়েক হাজার সাধারন মানুষকে যে তারা মারবে না তার নিশ্চয়তা কি ? মার্কিনরা বলছে বেনগাজিতে মার্কিন দূতাবাসের হামলাটা নাকি পূর্ব পরিকল্পিত।তবে ‘ইনোসেন্স অফ মুসলিম’ নির্মান ও কি পূর্ব পরিকল্পিত ছিল?
এ ধরনের অভিযোগ তো বাংলাদেশের দূষিত রাজনীতির অনূরুপ।সুশীল সমাজ বরাবরের মত এখানেও নিড়ব।তারা বারাক ওবামার সাথে সুর মিলিয়ে অপরাধের বিরুদ্ধে উৎকৃষ্ট প্রতিবাদটাই করছেন।
তবে মার্কিন বাহিনী কেন নিড়বতা পালন করছেন না ? সুশীল সমাজ এর কি উত্তর দিবেন?
পশ্চিমাদের সম্রাজ্যবাদ আর সুশীলদের ভন্ডামী কি মানুষ বোঝে না ?
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০১২ রাত ১০:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



