মহান জাফর ইকবাল স্যারের(!)
তবে কিছু প্রভাবশালী শিক্ষক- ড. জাফর ইকবাল, ইয়াসমিন হক, রাশেদ তালুকদার ও সুশান্ত কুমারের প্রভাবে আবৃত বর্তমান প্রশাসন সিলেটের সকল ইতিহাস-ঐতিহ্যকে পাশ কাটিয়ে ক্যাম্পাসে ভাস্কর্য (মূর্তি) স্থাপনে তৎপর হয়েছে উঠেছে।
এবার আসা যাক আন্দোলন প্রসঙ্গে, সিলেটবাসীর দাবি সিলেটের মাটিতে ভাস্কর্য তথা মূর্তি নির্মান হযরত শাহজালাল (রহঃ) এর পূন্যভূমিকে অসম্মান করার শামিল।
এখানে একটা কথা বলে নেই,ভাস্কর্য তথা মূর্তি কথাটা বলার কারন-অনেকে দেখে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা সহ অনেক বিশ্ববিদ্যালয়েই ভাস্কর্য আছে।এগুলোকে ভাস্কর্য বলা হয় এই জন্য যে এই মূর্তি আকৃতির বস্তুগুলো বিশেষ কোন ঘটনার প্রেক্ষাপটে তৈরী।আসলে এগুলো মানুষের আকৃতির মত করে তৈরী এক প্রকার মূর্তি,আমরা যতই একে ভালোবেসে অন্য নাম দেই না কেন এগুলো মূর্তিই থাকবে।ম্যাঙ্গো জুস যেমন আসল আম হতে পারে না তেমনি মূর্তি কখনো মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখতে পারে না।মুক্তিযুদ্ধের চেতনা মানুষের মনে থাকে,তাকে একটি আকৃতি দিয়ে পরিবেশন করা যায় না।আমি মনে করি চেতনাকে আকৃতি দেওয়া মানে চেতনাকে অপমান করা।একটা ব্যাপার থেকে যায়,অনেকে বলতে পারেন এই ভাস্কর্য গুলো না থাকলে হয়তো আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলে যাবো!এটা একদম ভুয়া কথা।ধরুন একজন বিদেশীকে নিয়ে আসলাম বাংলাদেশে যিনি বাংলাদেশের মুক্তি যুদ্ধ সম্পর্কে কিছুই জানে না এবং তাকে একটা ভাস্কর্য দেখিয়ে যদি জিজ্ঞাসা করা যায় এটা কিসের জন্য নির্মিত তাহলে উনি কিছুই বলতে পারবেন না যতক্ষন না তিনি বাংলাদেশের ইতিহাস সম্পর্কে লিখিত বই না পড়বেন।আবার দেখুন আমরা যারা এই প্রজন্মের মুসলিম তারা কি কেউ হযরত মুহাম্মদ (সঃ) কে দেখেছি ? আমরা কি ওনার ভাস্কর্য দেখেছি ? কিংবা পূর্ববর্তী কোন নবী রাসুল কে দেখেছি ? কেউ দেখি নি।কিন্তু তার পরও আমরা হযরত মুহাম্মদ (সঃ) এর চেতনাকে অন্তরে লালন করি ও পূর্ববর্তী নবী রাসুলদেরকে বিশ্বাস করি।কারণ আমরা কোরআন ও হাদিস পরে তাদের কথা জেনেছি।তাদের ভাস্কর্য নির্মান করে রাখতে হয়নি।তাহলে কেন মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখতে ঘড়ে ঘড়ে ভাস্কর্য/শহীদ মিনার?আমরা শহীদ মিনারে ফুল দিয়ে হিন্দু ধর্মের মত করে কি শহীদ মিনারকে পূজা করছি না?যেখানে আমাদের মুক্তিযুদ্ধের শহীদ রা বেশীরভাগই ছিলেন মুসলমান।আমাদের ধর্মে কি বলা হয়েছে যে শহীদদের জন্য স্মৃতি সৌধ নির্মান করতে হবে?আমাদের ইসলাম ধর্ম কে রক্ষা করতেও তো হাজার হাজার সাহাবী যুদ্ধক্ষেত্রে শহীদ হয়েছিলেন।তাদের কারো জন্য কি শহীদ মিনার/ভাস্কর্য নির্মান করা হয়েছে?হয়নি।তারপরও আমরা তাদের চেতনাকে অন্তরে লালন করি।আমরা আজ দেশের একটি ঐতিহ্য কে লালন করছি একটি অবৈধ পন্থায় যা ইসলাম সমর্থন করে না।বরং আমরা উল্টা ইসলাম যা নিষিদ্ধ করেছে তাই করছি অত্যন্ত গর্বের সহিত।
আমাদের একটা সভাব হয়ে গেছে,সব ক্ষেত্রেই ইসলামকে পাশ কাটিয়ে যাওয়া।আমাদের ধারনা ইসলাম একটা সেন্সিটিভ ব্যাপার,ওইগুলা নিয়ে নাড়াচাড়া করা ঠিক হবে না বরং আমরা নিজেদের মত চলি।এই ভুল ধারনাটা বয়ে বেরানোর জন্যই আজ এতো ঝামেলা।আমাদের সবার উচিত কোন কাজের আগে ধর্মীয় অনুশাসন দেখে নেওয়া।ধর্ম শুধু নামায রোজা করার জন্য তৈরী হয়নি।জীবনের প্রতিটি ক্ষেত্রেই ধর্মের বিধিনিষেধ মেনে চলা আমাদের সকল মুসলমানের দায়িত্ব।
আর আমরা শহিদদের সম্মান জানানোর জন্য শহিদ মিনারে ফুল দিচ্ছি যেখানে আমাদের উচিৎ ছিল আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করা।
নাকি আমরা এই উক্তিটাকে আমাদের বিধান করে নিয়েছি,”ধর্ম যার যার উৎসব সবার ”
কোথায় যেন একটা ভুল হয়ে যাচ্ছে !!! আমাদের ভেবে দেখা উচিৎ।না হলে পস্তাতে হবে।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



