বিয়ের পর পুরনো প্রেমিকের
সাথে দেখা হলে মেয়েরা কি কথা বলে...??
"স্বামীর গুণকীর্তন করে। জানো, ও না খুব সুন্দর
রান্না করতে পারে, আমিতো কিছুই
রান্না করতে পারতাম না ও আমাকে শেখাচ্ছে,
ওর হাতের ইলিশ মাছ রান্না খেতে যা হয়...
আর বুঝছো, ও না আমার জন্য একেবারে পাগল,
আমাকে রেখে খায়ই না, অফিসের
পার্টিতে গেলেও না খেয়ে চলে আসে আমার
সাথে খাবে বলে... আর বুঝছো........."
ছেলেটা মাথা নিচু করে বলে যায়- হুঁ, ভাল তো,
খুবই ভাল, হুঁ...
হয়তো এমন কোন পরিস্থিতিতেই বাচ্চু ভাই
গান বেঁধেছিলেনঃ
সেই তারা ভরা রাতে, আমি পারিনি বোঝাতে,
তোমাকে আমার মনেরই ব্যথা...
তুমিতো বলেছো শুধু... তোমার সুখেরই কথা...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



