somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রধান বরাবর হাতধোয়া দিবস সম্পর্কিত খোলা চিঠি

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কলিযুগের হে প্রবাদপুরুষ
স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আপনি সবাইকে এক দিন বারবার হাত ধুতে বলেছেন। কিন্তু জনাব, আপনি বোধহয় জানেন না, আমাদের যে ওয়াসার পানি দিয়ে হাত ধুতে হবে সে পানি কতটা বৈচিত্র্যময়। আমাদের এই ওয়াসার পানিতে সহনীয় মাত্রার অনেক বেশি কলিফর্ম ব্যাকটেরিয়া বাস করে। আপনি নিশ্চয় কলিফর্ম ব্যাকটেরিয়া কী, কী করে, এসব বিষয়ে অবগত আছেন।

হে মহান স্বাস্থ্যসচেতনতার অগ্রপথিক
এই কলিফর্ম ব্যাকটেরিয়া পেটে গেলে ডায়রিয়া হওয়ার আশঙ্কা শতভাগ, আরও কত কিছু যে হতে পারে, সেটাও কি বলতে হবে? কিন্তু বারবার এই পানি দিয়ে হাত ধুতে গেলে হাতে লাগা ব্যাকটেরিয়া তাড়াব কীভাবে?

হে জনগণের বন্ধু
আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি, আমাদের ওয়াসার পূতিগন্ধময় পানি দিয়ে বারবার হাত ধোয়া কোনোভাবেই না ধোয়ার চেয়ে ভালো হবে না! সকালে ঘুম থেকে উঠে একবার ওয়াসার পানি ধরি বলে সে জন্য কী পরিমাণ ডিওডোরেন্ট ব্যবহার করতে হয়, আপনি জানেন? না জানলে এ দেশে এসে টিভিতে ডিওডোরেন্টের বিজ্ঞাপন দেখে যাবেন।

হে জ্ঞানতাপস
এই ওয়াসার পানি দেখলেই আপনি বুঝতে পারবেন পানির অপর নাম জীবন। এই পানিতে ব্যাকটেরিয়ার মতো ছোটখাটো জীবন থেকে শুরু করে আপনি কেঁচোর মতো জীবন খুব সহজে খুঁজে পাবেন। সেই পানিতে হাত না ধুয়ে যদি ক্ষেতে সেচ দিতে বলতেন, সেটাই বেশি ভালো হতো।

হে মান্যবর
আপনি নিশ্চয় শুনেছেন সেই প্রবাদটি-কুইনাইন নাহয় জ্বর সারাবে কিন্তু কুইনাইন সারাবে কে? এখন আমাদের বলতেই হচ্ছে, ওয়াসার পানিতে হাত পরিষ্কার নাহয় করলামই কিন্তু হাত থেকে ওয়াসার পানি পরিষ্কার করব কীভাবে? এই এক দিন সবার হাত ধোয়ার জন্য যদি আপনি লিটারখানেক মিনারেল ওয়াটারের ব্যবস্থা করতেন, তাহলে নাহয় আপনার আইডিয়াটা সফল করতে এগিয়ে আসতাম।

হে আলোকিত মানুষ
আপনার এই দিবসটি পালন করার জন্য বারবার ওয়াসার পানি ঘেঁটে আমরা কোনো রকম ঝুঁকি নিতে চাই না। আমাদের এই অপরাধ আপনি ক্ষমা করবেন। আমরা বারবার এই দূষিত পানি দিয়ে হাত ধুয়ে আমাদের বৈচিত্র্যময় এই জীবনটাকে রোগশোক দিয়ে আরও বৈচিত্র্যময় করতে চাই না।

হে ক্ষমাশীল
মহান ওয়াসার কল্যাণে এই হাত ধোয়া কর্মসূচির ব্যাপারে আমরা আপনার সঙ্গে কোনোভাবেই একমত হতে পারলাম না বলে দুঃখিত। আমাদের এই অপারগতাজনিত কারণে আপনার মহান স্বাস্থ্যসচেতন কর্মসূচিতে অংশ নিতে না পারার ধৃষ্টতা ক্ষমা করবেন।

বাংলাদেশি জনগণের পক্ষে খোলা চিঠিটি লিখেছেন-জনৈক ওয়াসার পানি ব্যবহারকারী।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×