somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ইলিয়াস বিডি
আল্লাহপাক বলেন "ঐ ব্যক্তির কথার চেয়ে ভাল কথা কার হতে পারে যে মানুষকে আল্লাহর পথে ডাকে এবং নেক আমল করে এবং বলে যে নিশ্চয়ই আমি মুসলমানদের মধ্যে একজন।"(আল-কোরআন)

মুজাকারা ।।। মাওঃ আহাম্মদ লাট (দাঃবাঃ) ।।। বয়ান থেকে নসীহত - পর্ব ১

২৮ শে জুলাই, ২০১৬ দুপুর ১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



তৌহিদ, আল্লাহ এক। তার হাতেই সমস্ত কুদরত। রসুলুল্লাহ ﷺ আল্লাহর সত্য নবী। তার আনুগত্যের মধ্যেই দুনিয়া আখিরাতের সুখ শান্তি। আর এই জীবন মাত্র কয়েক দিন। তারপর মরতে হবে আর এই জীবনের হিসাব দিতে হবে। তৌহিদ, রিসালাত ও আখিরাত।

তের বছরের এই সমস্ত মোজাহাদা, এই সমস্ত কষ্ট ক্লেশ। এই তিন বুনিয়াদি একীনকে হাকীকতের সাথে দিলে বসানোর জন্য এতসব মোজাহাদা হয়েছে। মেহনতের তরীকা শেখানো হয়েছে। কালেমা শেখো। কালেমা তখন পূর্ন হবে, যখন লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ হবে। কালেমা শেখো, নিজের আখিরাতকে সামনে রাখো। কেউ দেখুক না দেখুক। কেউ জানুক না জানুক। কারো খবর হোক না হোক। আল্লাহ সর্বশ্রতা, সামি’। সর্বদ্রষ্টা, বাছীর। সর্ব জ্ঞানী, আ’লিম। আর তিনি হালীম। তার হেলেমের, ধৈর্য্যরে কি কোন তুলনা হয়?আর তার ফেরেস্তারা! তারা আল্লাহর তাসবীহ পড়ে। সুবহান, সুবহানাকা ওয়া বিহামদিকা। আল্লাহ তুমিই সব কিছু করো। সব কিছু তুমিই করেছো। জমীনকে তুমি ধ্বসিয়ে ছিলে। জাতি সমূহকে তুমি ধ্বংস করেছ। ফেরাউনকে তুমিই ডুবিয়ে মেরেছো। কারুনকে ধ্বসিয়েছো। কিছরা ও কায়ছারকে পরাজিত করেছো। তোমার কি প্রশংসা করব! কি প্রশংসা করব তোমার ধৈর্য্যের?

তিনি সব জানেন। কে কি বলল। কে কি করল। কে কার হক মারলো। কে জুলুম করলো, কে ইজ্জতের উপর আঘাত করল, কে বাবা-মাকে কাঁদালো, কে বিবি বাচ্চার সাথে কি করলো,সব জানেন।

কি বলবো আল্লাহ তোমার ক্ষমার কথা! কত বড় বড় পাপীকে, কত বড় বড় অপরাধীকে, কেমন সব গুনাহগারকে মাফ করে থাকো। এই জন্য আমরা রসুলুল্লাহ ﷺ এর নিকট থেকে সবচেয়ে বড় পুরস্কার যেটা পেয়েছি, কাজ করতে হবে, কাজ করতে হবে তাওহীদ, রিসালাত, আখিরাতের বুনিয়াদকে বানিয়ে। জান নিজের, মাল নিজের, এই রাস্তার মোজাহাদা আর সমস্যাকে, কষ্ট ক্লেশকে সহ্য করে, আর প্রত্যেকের হক আদায় করা, সবর করা, প্রত্যেককে এর জন্য তৈরী করা, প্রত্যেককে আল্লাহর রাস্তার নকল হরকতকে বুঝানো।

লেগে থাকো, চলতে থাকো। এই জন্য এনামুল হাসান সাহেব (রহঃ) বলতেন, “আরে আমাদের এই মেহনত তো খুব সহজ। খুব সহজ। কেন? কারন এখানে যা কিছু নেয়ার তা শুধু আখেরাতে আল্লাহর নিকট থেকেই নেয়া হবে। আল্লাহ কে? প্রত্যেক বস্তুর ভান্ডার, খাজানা আছে তার কাছে। নিয়ে নাও তোমার বন্দেগীর জন্য। তো উনি বলতেন, কাজ তো বড় সহজ। আখেরাতের প্রতি নজর থাকবে।

তবে হ্যাঁ যখন সমস্যা সৃষ্টি হয়, যখন কোন মাছলা চলে আসে, আর কাজ করনে ওয়ালা আপোষে ঝগড়া শুরু করে দেয়। যখন নফছ আর নফসানিয়াত, আগ্রাসন, দুনিয়ার তলব,স্বার্থপরতা, যখন এই সব চলে আসে তখন কাজ আর কাজ থাকে না। সব এখানেই উসুল করার, জমা করার ফিকিরে পড়ে যায়।

সৌজন্যেঃ
মুজাকারা ।।। মাওঃ আহাম্মদ লাট (দাঃবাঃ) ।।। বয়ান থেকে নসীহত - পর্ব ১
টঙ্গী এজতেমা ২০১৪
(১ম পর্ব)
বাদ মাগরীব বয়ান
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১৬ দুপুর ১:৩৫
১২টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

×