একটি ইনিংসের অপমৃত্যু ও আমার কিছু কথা
২৪ শে নভেম্বর, ২০১২ বিকাল ৫:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমাদের সাথে বড় দলগুলোর পার্থক্যটা এখানেই। আমাদের ক্যাপ্টেন দলের ধ্বংসস্তূপে দাড়িয়েও ডাউন দ্যা উইকেটে এসে বোলারকে গ্যালারীতে আছড়ে ফেলতে গিয়ে স্ট্যাম্পড হয়ে ফিরে আসে, যেখানে জ্যাক ক্যালিস ইনজুরড হয়ে বোলিং ফিল্ডিং না করতে পেরেও দলের বিপদে ব্যথা নিয়ে মাঠে নেমে দলকে ফলোঅন খেকে বাঁচিয়েছে। অন্যদিকে অসি ক্যাপ্টেন ক্লার্ক যেখানে ব্যাক্তিগত ৩২৯ রানে অপরাজিত থেকেও দলের স্বার্থে ইতিহাস হওয়ার হাতছানি উপেক্ষা
করতে পারে সেখানে ১৫ কোটি বাঙ্গালির একমাত্র স্বপ্নসারথি সাকিব আল হাসান দিনের খেলা শেষ হওয়ার মিনিট দুয়েক বাকি থাকতে সেঞ্চুরি স্বপ্নে বিভোর হয়ে নিজের সাথে সাথে দলেরও অপমৃত্যু ডেকে আনল। এভাবে আর যাই হোক অন্তত টেস্ট ক্রিকেট হয় না। অনেকেই এটা বলবে যে, আরেহ, তামিম সাকিবের খেলার ধরনই এরকম, ওরা এভাবে খেলে রান করে! আমি ক্রিকেটকে ( ভুল বললাম, আসলে হবে বাংলাদেশের ক্রিকেটকে ), তামিম সাকিবসহ বাংলাদেশের সব প্লেয়ারকে কতোটা ভালবাসি, আমি জানি। ওরা বারবার স্বপ্ন দেখিয়েছে, স্বপ্ন ভেঙ্গেছে, কোনোদিন ওদের সমর্থন ছাড়িনি, শেষ বল অবধি সাথে থেকেছি। কিন্তু যারা বলে তামিম সাকিব এভাবেই টেস্ট খেলে, খেলবে! তাদের কাছে আমার প্রশ্ন, ওরা কি স্যামুয়েলসের চাইতেও বেশি স্ট্রোক মেকার ?? দলরে ভালবাসতে হয়রে বেটা, গ্যালারী আর টিভির সামনে বসে থাকা মানুষগুলোকেও। শুভবুদ্ধির অপেক্ষায়ে থাকব আমরা ...... বেস্ট অব লাক
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই...
...বাকিটুকু পড়ুন
“Game of Thrones: Winter is coming” - এর ছায়া অবলম্বনে।বাংলার আকাশে এখন নতুন সূর্যের আভা, কিন্তু বাতাসের হিমেল পরশ এখনো যায়নি। 'পদ্মপুর' দুর্গের রাজকীয় কক্ষের একপাশে বিশাল মানচিত্রের দিকে তাকিয়ে...
...বাকিটুকু পড়ুন
মুক্তিযুদ্ধে ‘ত্রিশ লাখ শহিদ হয়েছে'— এই দাবি বিশ্ববাসী প্রথম জানতে পারে ৩ জানুয়ারি ১৯৭২ সালে সোভিয়েত রাশিয়ার কমিউনিস্ট পার্টির পত্রিকা ‘প্রাভদা'তে প্রকাশিত এক সংবাদ নিবন্ধে। দু'দিন পর চট্টগ্রাম থেকে প্রকাশিত... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০

ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১

চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।...
...বাকিটুকু পড়ুন