আমি বুঝতে পারছি না,কেনো বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর নিয়ে এতোটা মাতামাতি হচ্ছে! এফটিপি অনুসারে অনেক আগেই আমাদের পাকিস্তান সফরের কথা ছিল,কিন্ত নিরাপত্তা সন্তোষজনক না হওয়ায়ে সফরটি স্থগিত হয়ে যায়, এ নিয়ে হাইকোর্টে একটা রিটও হয়েছিল। যাই হোক, এগুলো বছরখানেক আগের কথা। আর এটা অস্বীকার করার কোনো উপায়ে নেই যে,পাকিস্তান হয়তো সত্যিই এখনো ক্রিকেট আয়োজনে প্রস্তুত না। কিন্ত সরকারের উপরের মহল থেকে গ্রীন সিগন্যাল পেলে ৩দিনের এই ট্যুরটিতে যাওয়া যেতেই পারে। আমাদের লাভের দিকটাও আমাদের দেখতে হবে,এমনিতেই আমরা বছরে অনেক কম ম্যাচ পাই সেখানে ট্যুরের দুটি ম্যাচ হয়ত খুব একটা প্রভাব ফেলবে না তবে পাকিস্তান ট্যুর এফটিপিতে আমাদের কথা বলার যুযোগ করে দিবে বলেই আমি মনে করি। সাবকন্টিনেণ্টে আমরা নতুন ক্রিকেট শক্তি সেটাকে আরো ঝালিয়ে নিতে পারে এই সফরটি। আর এই সফরটিকে পাকিস্তান সর্বোচ্চ চ্যালেঞ্জ হিসেবেই নিবে কেননা ক্রিকেটে ফেরার জন্য পাক ক্রিকেট বোর্ডের উ্রদগ্রীবতা আর প্রেসিডেনশিয়াল নিরাপত্তা ব্যবস্থার প্রতিশ্রুতি তেমন বার্তাই দিচ্ছে। তবে, ক্রিকেটারদের মতামতেরও একটা ব্যাপার আছে,কোনো ক্রিকেটার যেতে না চাইলে অবশ্যই সে না যাওয়ার অধিকার রাখে। বিসিবির উচিত হবে ব্যাপারটা ক্রিকেটারদের এবং তাদের পরিবারের উপরেই ছেড়ে দেয়া। আর একটা কথা, আইসিসি যদি তাদের নিজস্ব ম্যাচ অফিসিয়াল না দেয় তবে আমি চাই না বাংলাদেশ দল এই সফরটি করুক। আমাদের ক্রিকেটের সাফল্যযাত্রা অব্যাহত থাকুক,আমেন।
প্রসঙ্গঃ বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১২ রাত ৮:০৪
১১টি মন্তব্য ৯টি উত্তর
আলোচিত ব্লগ
ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন
প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....
প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....
প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন
অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন
১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন
দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন
ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!
এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!
আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।
আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।