আমার ফেলে আসা সোনার মোড়ানো দিনগুলি
০৮ ই নভেম্বর, ২০১০ রাত ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ বাসায় ফেরার পথে হটাৎ দেখলাম জে, এস, সি পরিক্ষার্থীদের কচি মুখগুলো । মনে পড়ে গেলো ১০ বছর আগে আমিও জুনিয়র পরীক্ষা দিয়েছিলাম । শেষ পরীক্ষার সময় মুষলধারে বৃষ্টি হচ্ছিল বাইরে । শীতের সময় বৃষ্টি হতে সেবারই প্রথম দেখেছিলাম । আমার যে স্কুলে পরীক্ষা ছিল সে এলাকার আবার অল্প বৃষ্টিতেই ডুবে যাওয়ার সুনাম !!! আছে । ভাগ্য ভালো সেদিন পানি তাড়াতাড়ি নেমে গিয়েছিলো । চারপাশে অন্ধকার । বাল্ব জ্বালিয়ে পরীক্ষা দিয়েছিলাম এটা মনে আছে । রোজার প্রথম দিন ছিলো । রোজা রেখে পরীক্ষা দিয়েছিলাম এটাও মনে আছে । একটা অংক না মেলার কষ্ট বুকে নিয়ে পরীক্ষা শেষ করেছিলাম । এরপরের জীবনে কত অংক মেলেনি কই তেমন তো দুঃখও পাইনি।
এত সুন্দর মুহুর্তগুলো কত দ্রুত চলে যায় ভাবতেই খারাপ লাগে ।
দেরিতে হলেও জে, এস , সি পরিক্ষার্থীদের জন্য রইলো শুভকামনা ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন