somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাপানে উচ্চ শিক্ষা গ্রহণের আদ্যোপান্ত

২৬ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




জাপানে উচ্চ শিক্ষার জন্য অর্থাৎ ব্যাচেলর্স ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি ও ডক্টরেট করার জন্য যেতে পারেন। জাপানে সাধারণত দু’টি সেমিস্টারে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। প্রথম সেমিস্টার এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ও দ্বিতীয় সেমিস্টার অক্টোবর থেকে মার্চ পর্যন্ত। গ্রাজুয়েট পর্যায়ে পড়ালেখার জন্য সরকারী বেসরকারী সব বিশ্ববিদ্যালয়েই আর্থিক সহায়তা পাওয়া যায়। এছাড়াও শিক্ষার্থীদের জন্য রয়েছে পর্যাপ্ত বৃত্তির ব্যবস্থা। জাপানে উচ্চ শিক্ষা গ্রহণেচ্ছু শিক্ষার্থীদের জন্য জাপানে উচ্চ শিক্ষা গ্রহণের আদ্যোপান্ত তুলে ধরা হলো :

ভর্তির যোগ্যতা

জাপানে পড়াশোনা করতে হলে আপনাকে জাপানি ভাষা অবশ্যই জানতে হবে। এজন্য আপনি জাপানি ভাষার উপর কমপক্ষে ৬ মাসের কোর্স সম্পন্ন করতে পারেন। এর বাইরেও কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য আপনার টোফেল সিবিটি স্কোর ১৫০ এর বেশী অথবা টোফেল আইবিটি স্কোর ৫২ এর বেশী থাকতে হবে। ভাষাগত যোগ্যতা প্রমাণের জন্য আন্তর্জাতিক ছাত্র হিসেবে আপনাকে জাপানি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করতে হবে।
আপনি যদি এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হন তবে ব্যাচেলর্স ডিগ্রিতে এবং ব্যাচেলর্স ডিগ্রিতে উত্তীর্ণ হলে মাস্টার্সে ভর্তির জন্য আবেদন করতে পারেন। এসোসিয়েটেড ডিগ্রি, ব্যাচেলর্স ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি ও ডক্টরেট প্রোগ্রামে পড়াশোনা ও গবেষণার জন্য আপনি জাপানে যেতে পারেন।

সেমিস্টার পদ্ধতি

সাধারণত দু’টি সেমিস্টারে জাপানে উচ্চশিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। প্রথম সেমিস্টার এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ও দ্বিতীয় সেমিস্টার অক্টোবর থেকে মার্চ পর্যন্ত। কিছু প্রতিষ্ঠানে সেপ্টেম্বর অথবা অক্টোবর ফল সেমিস্টার শুরু হয়।

যেসব বিষয়ে ব্যাচেলর্স ও মাস্টার্স করতে পারেন

আপনি জাপানে যেসব বিষয়ে ব্যাচেলর্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করতে পারবেন সেই সব বিষয়াবলী তুলে ধরা হলো : হিউম্যান স্ট্যাডিজ, লিঙ্গুইস্টিক স্টাডিজ, হিস্টোরিকেল স্টাডিজ, হিউম্যান সায়েন্স, এডুকেশনাল সায়েন্স, ল এন্ড সোসাইটি, পাবলিক ল এন্ড পলিসি, ইকনোমিক্স, ম্যানেজমেন্ট, একাউন্ট্যান্সি, ফিজিক্স, এস্ট্রোনমি, জিওফিজিক্স, কেমিস্ট্রি, আর্থ সায়েন্স, মেডিক্যাল সায়েন্স, ডিজেবিলিটি সায়েন্স, ডেন্টিস্ট্রি, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি, বায়োফার্মাসিউটিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, মেকানিক্যাল সিস্টেমস এন্ড ডিজাইন, ন্যানোম্যাকানিক্স, এ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, কোয়ান্টাম সায়েন্স এন্ড এনার্জি ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, এপ্লাইড ফিজিক্স, এপ্লাইড কেমিস্ট্রি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, বায়োসলিকিউলার ইঞ্জিনিয়ারিং, মেটেরিয়াল সায়েন্স, মেটেরিয়ালস প্রসেসিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার এন্ড বিল্ডিং সায়েন্স, ম্যানেজমেন্ট অব সায়েন্স এন্ড টেকনোলজি, বায়োইঞ্জিনিয়ারিং এন্ড রোবটিক্স, বায়োলজিক্যাল রিসোর্সেস সায়েন্স, বায়োসায়েন্স এন্ড বায়োটেকনোলজি, এরিয়া স্টাডিজ, ইন্টারকালচারাল রিলেশন্স, কম্পিউটার এন্ড ম্যাথমেটিকেল সায়েন্স, সিস্টেম ইনফরমেশন সায়েন্স ও এডুকেশনাল ইনফরমেটিক্সসহ ইত্যাদি বিষয়ে অধ্যয়নের জন্য আপনি জাপানে যেতে পারেন।

কোর্সের মেয়াদ

এসোসিয়েট ডিগ্রি দুই থেকে তিন বছর মেয়াদী । ব্যাচেলর্স ডিগ্রি বেশীর ভাগ বিশ্ববিদ্যালয়েই চার বছর মেয়াদী। মাস্টার্স ডিগ্রি দুই বছর মেয়াদী। তবে মেডিক্যাল সায়েন্সের ডক্টরেট প্রোগ্রাম চার থেকে পাঁচ বছর মেয়াদী।

যেভাবে আবেদন করবেন

আপনি আবেদনের বিস্তারিত তথ্য জানতে ও আবেদন পত্রের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি অফিসে যোগাযোগ করতে পারেন। আপনার হাতের কাছে যদি ইন্টারনেট থাকে তবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েব সাইট থেকেও আবেদনপত্র ডাউনলোড করে নিতে পারেন। কিছু কিছু বিশ্ববিদ্যালয় আছে যেগুলোতে ইন্টারনেটের মাধ্যমেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যায়। আর আপনি যদি ভর্তি অফিসে যোগাযোগ করেন তবে তারাই জানিয়ে দেবে আপনার কী কী কাগজপত্র প্রয়োজন হবে এবং কিভাবে আপনাকে আবেদন করতে হবে। আপনি যদি ভর্তি হবার এক বছর আগে থেকে প্রস্তুতি নিতে শুরু করেন, তবে আপনার জন্য ভর্তি প্রক্রিয়া সহজ থেকে সহজতর হবে। প্রস্তুতি গ্রহণের প্রথমেই আবেদনের জন্য শেষ তারিখ থাকলে তা জেনে নেওয়া আপনার জন্য অত্যাবশ্যক।
জাপানি বিশ্ববিদ্যালয়গুলো ছয় থেকে আট মাস আগে ভর্তির বিষয়ে ঘোষণা দিয়ে থাকে। ভর্তির আবেদনের জন্য যথাযথভাবে পূরণকৃত আবেদনপত্রের সঙ্গে আপনার সব একাডেমিক সনদের ইংরেজি ভার্সন, প্রয়োজনীয় ক্ষেত্রে ছাড়পত্র, অর্থ পরিশোধের কাগজপত্র, ভাষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং পাসপোর্টের ফটোকপি সংযুক্ত করতে হবে।

ক্রেডিট স্থানান্তর প্রক্রিয়া

জাপানে ক্রেডিট স্থানান্তরের সুযোগ আছে। তবে কোর্সের অর্ধেকের বেশী ক্রেডিট স্থানান্তর করা যায় না। ক্রেডিট স্থানান্তর করতে হলে ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হয়। ক্রেডিট স্থানান্তর করতে হলে ট্রান্সক্রিপ্ট, আপনি যে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়ন করছেন সেই প্রতিষ্ঠানের অনুমতি পত্র, কোর্সের বিস্তারিত তথ্য, গ্রেডিং সিস্টেম ইত্যাদি উল্লেখ করে আপনাকে আবেদন করতে হবে।

খরচ

জাপানের সব বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি এক রকম নয়। আপনি যদি জাতীয় পর্যায়ের কোন বিশ্ববিদ্যালয়ে পড়তে চান তবে প্রতি বছর আপনাকে ৯ লাখ ৪০ হাজার ইয়েনের বেশী খরচ করতে হবে। আবার আপনি যদি স্থানীয় পর্যায়ে কোন সরকারী বিশ্ববিদ্যালয়ে পড়তে চান তবে আপনাকে প্রতি বছর খরচ করতে হবে ১০ লাখ ৭০ হাজার ইয়েন। আর যদি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে পড়তে চান তবে প্রতি বছর আপনাকে খচর করতে হবে সাড়ে ৭ লাখ থেকে ৫৮ লাখ ইয়েন। খাবার যাতায়াত ইত্যাদির জন্য আপনাকে বছরে সোয়া এক লাখ থেকে পৌনে দুই লাখ ইয়েন খরচ করতে হবে। গ্রাজুয়েট পর্যায়ে পড়াশোনার জন্য সরকারী বেসরকারী সব বিশ্ববিদ্যালয়েই আর্থিক সহায়তা পাওয়া যায়। ছয়জন থাকা যায় এমন রুমের জন্য ৪৫ হাজার থেকে ৭০ হাজার ইয়েন খরচ পড়ে। বিদেশী ছাত্রদের স্বাস্থ্য বীমা থাকা বাধ্যতামূলক। স্বাস্থ্য বীমার জন্য বছরে ন্যূনতম ১৮ হাজার ইয়েন প্রয়োজন হয়। এছাড়া ট্রাভেল ইন্সুরেন্স করে যাওয়া ভাল।

জাপানে শিক্ষা ক্ষেত্রে বৃত্তি

জাপানে বিভিন্ন প্রতিষ্ঠান উচ্চ শিক্ষার জন্য প্রচুর বৃত্তি দিয়ে থাকে। এশিয়ান ইয়ুথ ফেলোশিপ, হিউম্যান রিসোর্সেস স্কলারশিপ ছাড়াও বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠান ও স্কলারশিপ ফাউন্ডেশন বিদেশী ছাত্রদের বৃত্তি দিয়ে থাকে। জাপান সরকারের ওয়েবসাইট থেকে আপনি বৃত্তির তথ্য সংগ্রহ করতে পারবেন।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

মানবজমিন, পার্থিব, চক্র: শীর্ষেন্দুকে যেমন পড়লাম

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৫ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৯



শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা শুরু করেন সাধারণত খুব অদ্ভুতভাবে।

যেমন তিনি চক্র উপন্যাস শুরু করেছেন একটি সাপের দৃষ্টিকোণ থেকে। হঠাৎ পড়ে বোঝা যায় না তিনি কার কথা বলছেন, কী বলছেন। সাপ চলতে... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

×