somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিষয়গুলি কি হাস্যকরই না ! প্রসঙ্গঃ কথিত মুক্তমনা ও প্রগতিশীল সমাজ

০৮ ই জুলাই, ২০১৫ সকাল ১০:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কথিত মুক্তমনা ও প্রগতিশীলরা-


“জিযিয়া কর”
নিয়ে যতোটা না আপত্তি ও অমানবিকতা প্রকাশ করে তার সিকি ভাগও আপত্তি তুলেনা গণতান্ত্রিক শাসনব্যবস্থায় মাথাভর্তি ভ্যাট/মূসক সম্পর্কে, যার ভারের কারণে সাধারণ মানুষের প্রাণ আজ ওষ্ঠাগত । উঠতে বসতে ভ্যাট ! এই ভ্যাট সেই ভ্যাট ! মোবাইলে একমিনিট কল দিতেও ডর লাগে ! প্রতিটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য থেকে শুরু করে জীবনরক্ষাকারী ওষুধেও ভ্যাট ! ভ্যাটের উপর চলছে জীবন !


জিযিয়া কর কী?

উত্তরঃ আল্লাহর সার্বভৌমত্ব অস্বীকারকারী সবল ও যুদ্ধক্ষম ব্যক্তির উপর সামান্য আরোপিত করের বিনিময়ে তার সম্পূর্ণ নিরাপত্তা ও বিপদ-মসিবতে পূর্ণ সাহায্যের নিশ্চয়তা প্রতিষ্ঠা ।


বিশৃঙ্খল সামাজিক ব্যবস্থা যা সামষ্টিক শান্তির অন্তরায় এমন সব কর্মকান্ড যেমনঃ সমকামী, অবাধ যৌনাচার ইত্যাদির প্রতি মুক্তমনা ও প্রগতিবাদীরা যতোটা উদারতা, যৌক্তিকতা উপস্থাপন করে; ইসলামে বহুবিবাহ, বিধবাবিবাহ, হিল্লা বিয়ের (ইসলামে এর কতটুকুন অনুমোদন রয়েছে তা জানতে এই লিংকে ক্লিক করুন) ক্ষেত্রে তারা তার সিকি ভাগও করেনা । বরং এসবের বিরুদ্ধে তারা উঠে পড়ে লেগে যায় ।


অথচ ইসলামে বহুবিবাহকে উৎসাহ না দিয়ে বরং নিরুৎসাহিত করা হয়েছে ।

وَلَن تَسْتَطِيعُواْ أَن تَعْدِلُواْ بَيْنَ النِّسَاء وَلَوْ حَرَصْتُمْ فَلاَ تَمِيلُواْ كُلَّ الْمَيْلِ فَتَذَرُوهَا كَالْمُعَلَّقَةِ وَإِن تُصْلِحُواْ وَتَتَّقُواْ فَإِنَّ اللّهَ كَانَ غَفُورًا رَّحِيمًا


তোমরা কখনও নারীদেরকে সমান রাখতে পারবে না, যদিও এর আকাঙ্ক্ষী হও। অতএব, সম্পূর্ণ ঝুঁকেও পড়ো না যে, একজনকে ফেলে রাখ দোদুল্যমান অবস্থায়। যদি সংশোধন কর এবং খোদাভীরু হও, তবে আল্লাহ ক্ষমাশীল, করুণাময়। (সূরা নিসাঃ ১২৯)


যারা সূরা নিসার ৩ নং আয়াত দিয়ে বহুবিবাহকে ইসলামে ফরযের বৈধতা দিতে চায় তাদের জ্ঞাতার্থে- উক্ত আয়াতে এতীম মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে । সর্বনারীদের জন্য নয় । তারপরেও বহুবিবাহকে নিরুৎসাহিত করা হয়েছে । দেখুন নিচের আয়াতটি-


وَإِنْ خِفْتُمْ أَلاَّ تُقْسِطُواْ فِي الْيَتَامَى فَانكِحُواْ مَا طَابَ لَكُم مِّنَ النِّسَاء مَثْنَى وَثُلاَثَ وَرُبَاعَ فَإِنْ خِفْتُمْ أَلاَّ تَعْدِلُواْ فَوَاحِدَةً أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُكُمْ ذَلِكَ أَدْنَى أَلاَّ تَعُولُواْ


আর যদি তোমরা ভয় কর যে, এতীম মেয়েদের হক যথাথভাবে পুরণ করতে পারবে না, তবে সেসব মেয়েদের মধ্যে থেকে যাদের ভাল লাগে তাদের বিয়ে করে নাও দুই, তিন, কিংবা চারটি পর্যন্ত। আর যদি এরূপ আশঙ্কা কর যে, তাদের মধ্যে ন্যায় সঙ্গত আচরণ বজায় রাখতে পারবে না, তবে, একটিই অথবা তোমাদের অধিকারভুক্ত দাসীদেরকে; এতেই পক্ষপাতিত্বে জড়িত না হওয়ার অধিকতর সম্ভাবনা। (সূরা নিসাঃ ৩)


ইসলামের গণীমতের মাল নিয়ে যতোটা না লাফালাফি করে তার বিন্দু অংশও লাফালাফি করেনা একাত্তরের মুক্তিযোদ্ধাদের, সামরিক-আধাসামরিক বাহিনীর রেশন-মাসিক ভাতার ব্যাপারে ।


গণীমতের মাল কি?


উত্তরঃ শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুদ্ধে অংশগ্রহণকারী মোজাহেদ-মোজাহেদা যোদ্ধারা যে সকল অর্থ-সম্পত্তি লাভ করবে তার নাম গণীমত ।


অথচ গণীমতের মাল কেবলমাত্র যোদ্ধাদের ভোগের জন্য নয় । তার থেকে অংশ রয়েছে এতীম-অসহায়-মুসাফির-নিকটাত্মীয়স্বজন, রসূলের জন্য । কিন্তু বর্তমানে মুক্তিযোদ্ধা, সামরিক-আধাসামরিক বাহিনীর রেশন-মাসিক ভাতার ক্ষেত্রে কি এমন মানবিকতা প্রতিষ্ঠা করেছে গণতন্ত্র?


وَاعْلَمُواْ أَنَّمَا غَنِمْتُم مِّن شَيْءٍ فَأَنَّ لِلّهِ خُمُسَهُ وَلِلرَّسُولِ وَلِذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَابْنِ السَّبِيلِ إِن كُنتُمْ آمَنتُمْ بِاللّهِ وَمَا أَنزَلْنَا عَلَى عَبْدِنَا يَوْمَ الْفُرْقَانِ يَوْمَ

الْتَقَى الْجَمْعَانِ وَاللّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ


আর এ কথাও জেনে রাখ যে, কোন বস্তু-সামগ্রীর মধ্য থেকে যা কিছু তোমরা গনীমত হিসাবে পাবে, তার এক পঞ্চমাংশ হল আল্লাহর জন্য, রসূলের জন্য, তাঁর নিকটাত্নীয়-স্বজনের জন্য এবং এতীম-অসহায় ও মুসাফিরদের জন্য; যদি তোমাদের বিশ্বাস থাকে আল্লাহর উপর এবং সে বিষয়ের উপর যা আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি ফয়সালার দিনে, যেদিন সম্মুখীন হয়ে যায় উভয় সেনাদল। আর আল্লাহ সব কিছুর উপরই ক্ষমতাশীল। (সূরা আনফালঃ ৪১)



আপাতত তিনটা বিষয় নিয়েই কথা বললাম । আশা করি, এই তিনটা বিষয়ের প্রেক্ষিতেই বলা যায়, কথিত মুক্তমনা ও প্রগতিশীলবাদীরা ভারসাম্যহীন জ্ঞান নিয়েই একতরফা ইসলামবিদ্বেষীতা করে যাচ্ছে এবং তা সত্যিই হাস্যকর । অথচ গণতন্ত্র আজ এই মূহুর্তেই ক্ষতি করে যাচ্ছে অজস্র । তার কোনো হিসেব রাখেনা এই মুক্তমনা ও প্রগতিশীলবাদীরা । তারা সমালোচক বটে, সত্যিকারের শান্তিকামী নয় ।




আমি জ্ঞান দিতে আসিনি, শিশু হয়ে নগ্ন রাজাকে বলতে এসেছি, রাজা তুমি ন্যাংটো !
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০১৫ সকাল ১০:১৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:১৪

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
--------------------------------------------------------------------
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা, কর্মীদের আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ
একটি বইকে কি... ...বাকিটুকু পড়ুন

Extra Long - Dual Coverage!

লিখেছেন মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫

আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।

সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

জল-জলন্ত

লিখেছেন রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪



সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের... ...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের আন্দোলনে কোটি কোটি মানুষকে টাকা দেওয়া হয়েছিলো?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২৩

গানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16



১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,... ...বাকিটুকু পড়ুন

×