somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বৈরাচারী ঈশ্বর!!!

০২ রা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বৃন্দাবনে প্রিয়তমা রাঁধার কাছ থেকে বিদায় নেয়ার সময় ভগবান শ্রীকৃষ্ণ তাঁকে কথা দিয়েছিলেন প্রতি রাত্রে অন্তত একবার তিনি তাঁকে স্বপ্নে দেখা দিবেন। ভগবান কি তাঁর কথা রেখেছিলেন? আমি জানিনা। মহাঋষি বেদব্যাস হয়তো জানতে পারেন। তবে ভগবান কথা না রাখলেও তাঁকে দোষার কিছু নেই। কতজন-কে কত কথাইতো তিনি দেন। সব কথা কি রাখতে হয়? তাছাড়া ভগবান কথা রাখলেও সেটা লীলা, না রাখলেও লীলা। তিনি ন্যায় প্রতিষ্ঠা করলেও সেটা লীলা। আবার কাউকে অন্যায়ভাবে হত্যা করলেও তা লীলা। তার লীলা অপরিসীম। মানুষের বুঝের উর্ধ্বে। এনিয়ে প্রশ্ন করা যাবেনা, ভাবা যাবেনা।

পবিত্র কোরআনে আল্লাহ নাকি বলেছেন, তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দেন এবং যার কাছ থেকে ইচ্ছা কেড়ে নেন। ক্ষমা চেয়ে বলি, আমি ধর্মবিশারদ নই। কাজেই কেউ যদি এ আয়াতের সততা নিয়ে প্রশ্ন তুলেন এবং রেফারেন্স চান তবে আমি তা দেখাতে পারব না। মাঝেমধ্যে মুফতী, মৌলানাদের কথাটা আওড়াতে দেখি। আমার জানার উৎস ওটাই। আয়াতটির সততা নিয়ে যদি প্রশ্ন থেকেও থাকে তবে এর প্রায়োগ অথবা বাস্তবতা এবং চর্চা নিয়ে কোন সন্দেহ নেই। এটাতো কেউ অস্বীকার করবেন না যে, খেয়ালের বশে আল্লাহই বুশ এবং হিটলার নামক জানোয়ারদের হাতে ক্ষমতা দিয়েছিলেন এবং তাদের মাধ্যমে হাজার হাজার নিষ্পাপ নারী ও শিশুর জান কবজ করেছিলেন। কেন আল্লাহ এমনটা করেছিলেন? আমি জানিনা। মুফতী, মৌলানারা হয়তো জানতে পারেন। কিন্তু এসব নিয়ে ভাববার মতো পর্যাপ্ত সময়তো তাদের নেই। তারা এখন গ্রেনেডের বারুদ সংগ্রহে ব্যস্ত।

তবে যে কারণেই আল্লাহ তা করে থাকেন না কেন এগুলো নিয়ে তাকে কোন প্রশ্ন করা যাবেনা। অবনত মস্তকে বলে যেতে হবে তার লীলা তিনিই বুঝেন। তার করুণা অপার, তিনি অসীম। তাকে প্রশ্ন না করে সদা তার কাছে নিজেকে সপে দিতে হবে।

খেয়ালের বশে মাঝেমধ্যে তিনি প্রেরিত পুরুষ প্রেরণ করবেন। সেই পুরুষ-কে মেনে নিতে হবে বিনা প্রশ্নে। তার ব্যক্তিগত কর্মকান্ড, জীবনাচারণ এবং ভোগবাদীতা নিয়ে কোন প্রশ্ন তুলা যাবেনা। তিনি যা করেন তাই সঠিক। তাকে না মেনে বা তার নির্দেশিত পথে না চলে ঈশ্বরের কাছে যাওয়া যাবে না। কখনই বলা যাবেনা যে এই ব্যক্তিকেও ঈশ্বর সৃষ্টি করেছেন, আমাকেও ঈশ্বর সৃষ্টি করেছেন। যদি তাই হয় তবে কেন ঈশ্বর-কে পেতে তারই এক সৃষ্টিকে মাধ্যম হিসেবে ধরতে হবে? কেন ঐ ব্যক্তি-কে বাদ দিয়ে ঈশ্বরকে পাওয়া যাবেনা? সরাসরি মহান ঈশ্বরের প্রার্থনা করা যাবেনা? ঈশ্বরতো সৃষ্টির সময়ে আমাকে নিজ হাতে সৃষ্টি করেছেন। আমাকে সৃষ্টির জন্যতো অন্য কাউকে কন্ট্রাক্ট দেননি।

আসল কথা, ঈশ্বরের কাছে কোন প্রশ্ন করা যাবেনা। তার প্রেরিত স্বৈরশাসকদের নিয়ে কোন প্রশ্ন করা যাবেনা। তার প্রেরিত পুরুষদের কর্মকান্ড নিয়েও কোন প্রশ্ন তুলা যাবেনা। সব মেনে নিতে অবনত মস্তকে। আমি জানি, আপনি হয়তো আমার কথা বিশ্বাস করছেন না। ঠিক আছে, মহান ঈশ্বর-কে এখনই প্রশ্ন করে দেখুন। আপনার উত্তর পেয়েছেন?
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

দ্বীপ সরকার এর দুটি কবিতা

লিখেছেন দ্বীপ ১৭৯২, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৮



মুক্তোর মতোন অভিমান

চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়

অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়

একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:১২

০১।



২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

×